ক্যাটাগরি

চতুর্থ দফায় ভাসানচর গেল ২ হাজার রোহিঙ্গা

সোমবার সকালে চট্টগ্রামের বোট ক্লাব থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে দুই হাজার ১০ জন রোহিঙ্গা ভাসানচর রওনা হয় বলে জানান নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক।  তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর নাগাদ তাদের ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে।”  কক্সবাজার থেকে এসব রোহিঙ্গাদের বাসে করে এনে রোববার চট্টগ্রামে রাখা হয়েছিল।  ভাসানচরে স্থানান্তরের জন্য সোমবার আরও দেড় হাজারের […]

চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে অগ্নিকাণ্ড

রোববার রাত সাড়ে ১০টার দিকে বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার বিআরটিএ কার্যালয়ের নিচতলায় নেমপ্লেট বানানোর শেডে আগুন লাগে। বায়েজিদ ফায়ার স্টেশনের অফিসার তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে বেশকিছু কাগজপত্র, বেশ কয়েকটি কম্পিউটার পুড়ে গেছে আগুনে।” ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে জানা যায়নি। আগুনের […]

সমাজে সাম্প্রদায়িকতা এখনও লুকিয়ে আছে: নওফেল

রোববার বন্দর নগরীর সিআরবি শিরীষ তলায় প্রমা আবৃত্তি সংগঠন আয়োজিত বসন্ত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নওফেল বলেন, “আমরা দেখতে পাচ্ছি সমাজের আনাচে-কানাচে এখনও সেই কুপমণ্ডুকতা, সাম্প্রদায়িকতা, পশ্চাৎপদ মানসিকতা লুকিয়ে আছে। যার কিছু কিছু উদাহারণ আপনারা প্রায় দেখতে পাবেন। “এই চট্টগ্রাম ছিল সংস্কৃতির লীলাভূমি। বাঙালি সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের উপাদানগুলো […]

ভালোবাসার ফুল হাতে পুলিশ, উৎসব ছিন্নমূল শিশুদের সঙ্গে

রোববার দুপুরে নগরীর বারকোড রেস্টুরেন্টে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাওয়া দাওয়ার আয়োজন করা হয় প্রায় ৪০০ ছিন্নমূল শিশুদের জন্য। চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নগর পুলিশের পাশাপাশি ‘যাত্রী ছাউনি’ নামে একটি সংগঠন এ আয়োজনে যুক্ত ছিল। ছিন্নমূল শিশুদের নিয়ে পরিচালিত বিন্দু পাঠশালা, প্রচেষ্টা স্কুল, আলহেরা ইসলামিক ইনস্টিটিউট, স্বপ্নের স্কুল, ছিন্নমূল কুরআন, নগরফুল, মিনহাজ উল […]

পটিয়ায় ভোটের দিন পৌর কাউন্সিলরকে ‘তুলে নিয়ে যাওয়ার’ অভিযোগ

রোববার পটিয়া পৌর নির্বাচনের দিন ভোরে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল খালেককে তুলে নিয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে পটিয়াসহ ২৯টি পৌরসভায় ভোট হচ্ছে ইভিএমে। পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বদ্বিতা করছেন তিন জন। তাদের মধ্যে […]

বাধার মধ্যে চট্টগ্রামের সিআরবিতে বসন্ত বরণ

রেলওয়ে কর্মকর্তারা বলছেন, কর্মদিবস হওয়ায় উচ্চঃস্বরে গান-বাজনা না করার শর্তেই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু আয়োজকরা তা মানেননি। আয়োজকরা বলছেন, অনুমতি দিলেও গতবারও আয়োজনে বাধা দেয়া হয়েছিল। এভাবে বন্দর নগরীতে সাংস্কৃতিক কর্মকান্ডকে বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে। রেলওয়ে পূর্বাঞ্চলের সদরদপ্তর সিআরবি শিরীষ তলায় প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে চতুর্থ বারের মত বসন্ত উৎসবের আয়োজন করা হয়। কর্মদিবস […]

পৌর ভোট: চট্টগ্রামের পটিয়ায় সংঘর্ষে নিহত ১

রোববার বেলা সাড়ে ১২টার দিকে পটিয়া পৌরসভার ৮ নম্বর দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় একটি ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহত আবদুল মাবুদ (৪৫) ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই। এ ঘটনার পর পুলিশ দুই কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নান ও সরোয়ার কামাল রাজীবকে তাদের হেফাজতে নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ গোবিন্দারখীল […]

টিকার সাথে কোনো রাজনীতি নেই: আমীর খসরু

শনিবার বেলা ১টার দিকে নগরীর সদরঘাটে অবস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে টিকার প্রথম ডোজ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু ও তার স্ত্রী তাহেরা আলম। টিকা নেওয়ার পর দুজনই সুস্থ ছিলেন বলে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী জানিয়েছেন। সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু টিকা নেওয়ার কয়েক ঘণ্টা পর বিকালে নগরীর […]

যত প্রভাবশালী হোক, খাল উদ্ধার করব: চট্টগ্রামের মেয়র

মেয়র হিসাবে শপথ গ্রহণের দুদিন পর শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন করতে হলে চট্টগ্রামে নতুন খাল খনন করতে হবে। পুরানো যে খালগুলো আছে, সেগুলো বেদখল হয়ে গিয়েছে, অনেক প্রভাবশালীরা দখল করে নিয়েছে। “আমার কথা হচ্ছে, এই খাল কোনো ব্যক্তির নয়। যত প্রভাবশালী ব্যক্তি হোক, আমি চেষ্টা করব, খালগুলো […]

খেতাবে জিয়ার কিছু যায় আসে না: আমির খসরু

শনিবার বিকালে চট্টগ্রামে জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, “এটাও বলতে হবে বীর উত্তম দিয়ে জিয়াউর রহমান গৌরবান্বিত হয় নাই। বীর উত্তম খেতাব গৌরবান্বিত হয়েছে। “এ খেতাবের মাধ্যমে জিয়াউর রহমানকে বড় ছোট করার কোনো সুযোগ নাই। এ খেতাবে জিয়াউর রহমানের কোন কিছু […]