এই খেতাবে জিয়ার কিছু যায় আসে না: আমির খসরু

শনিবার বিকালে চট্টগ্রামে জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, “এটাও বলতে হবে বীর উত্তম দিয়ে জিয়াউর রহমান গৌরবান্বিত হয় নাই। বীর উত্তম খেতাব গৌরবান্বিত হয়েছে। “এ খেতাবের মাধ্যমে জিয়াউর রহমানকে বড় ছোট করার কোনো সুযোগ নাই। এ খেতাবে জিয়াউর রহমানের কোন কিছু […]
জাতির জনকের কবরে চট্টগ্রামের মেয়রের শ্রদ্ধা

নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নতুন পরিষদের ওয়ার্ড কাউন্সিলর এবং তাদের পরিবারের সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন। শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিুবর রহমানের কবর জিয়ারত করে মোনাজাত শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রেজাউল। পরে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জাতীয় অর্থনীতিতে চট্টগ্রামের গুরুত্বের কথা উপলদ্ধি করে প্রধানমন্ত্রী বিগত একযুগ ধরে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করে […]
হাই কোর্ট নির্দেশনা দিলে আল-জাজিরা বন্ধ হবে: তথ্যমন্ত্রী

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারের বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, “আমরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করি, হাই কোর্টের নির্দেশ পেলে আল-জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্ট যদি কোনো আদেশ দেন এটিকে বন্ধ করার জন্য, সে ক্ষেত্রে হাই কোর্টের আদেশ আমাদের মানতে হবে।” গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দা […]
চন্দনাইশে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

দুজনই স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা। তারা পরস্পর পাল্টা-পাল্টি হামলার অভিযোগ করেছেন। চন্দনাইশ পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট হবে। ১ নম্বর উত্তর গাছবাড়িয়া ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর অজয় দত্ত। তিনি গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আরেক প্রার্থী সুজন সরকার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। চন্দনাইশন থানার পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর […]
চট্টগ্রামে আট ছিনতাইকারী গ্রেপ্তার

নগরীর ডবলমুরিং থানার শেখ মুজিব রোড থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার এই যুবকরা ‘পেশাদার ছিনতাইকারী’ বলে পুলিশের দাবি। গ্রেপ্তাররা হলেন- তাজুল ইসলাম ওরফে তাজু (৩৬), তুষার হোসেন (২৫), মো. তপু (২২), হায়াত মাহমুদ জীবন (২৩), আনোয়ার হোসেন বাবু (২১), নাজমুল ইসলাম (২৮), আব্দুর রহমান রানা (২০) ও জনি শাহ (৩২)। তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, […]
চট্টগ্রাম ওয়াসার এমডিকে নিয়ে তদন্ত কেন নয়: হাই কোর্ট
চার সপ্তাহের মধ্যে এলজিআরডি সচিব,জনপ্রশাসন সচিব, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম ওয়াসা বোর্ড, দুদকের বিভাগীয় পরিচালক এবং ফজলুল্লাহকে তার জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিট আবেদনের প্রথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিাচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রুল দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইকরাম উদ্দিন খান […]
মহসীন কলেজে কমিটি নিয়ে ছাত্রলীগের এক পক্ষের ক্ষোভ

এমনকি নগর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধেও ক্ষোভ জানিয়েছে প্রত্যাশিত পদ না পাওয়ারা। বুধবার একজন আহ্বায়ক, ছয়জন যুগ্ম আহ্বায়ক এবং ৩৪ জনকে সদস্য করে মোট ৪১ জনের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। এতে আহ্বায়ক করা হয় কাজী নাঈমকে। যুগ্ম আহ্বায়ক করা হয় মিজানুর রহমান, আনোয়ার পলাশ, […]
দেড় মাসেই বিচারকের ওপর হামলার মামলায় সাজা

দণ্ডিত আলী আকবর ইকবাল (৩০) বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইকবালের ছেলে। এই পিতা-পুত্রের বিরুদ্ধে এক যুবলীগ কর্মীকে হত্যার মামলাও রয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদ বিচারকের ওপর হামলার দায়ে আলী আকবর ইকবালকে পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা না দিলে আরও এক মাস কারাভোগ […]
কারাগারে গিয়ে চোরের চক্রে

কিছু দিন পর জামিন হয় তাদের সবার। তবে যোগাযোগ ছিল প্রতিনিয়ত। ওই তিনজনকে হাত খরচ দিয়ে সুমন প্রলুব্ধ করতেন সোনার গহনা চুরি করতে। চট্টগ্রামে একটি চুরির মামলার তদন্ত করতে গিয়ে সাড়ে তিন মাস পর এ চক্রের সন্ধান পায় পুলিশ। চারজনকে গ্রেপ্তারের পর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদে তাদের আদ্যপান্ত জানতে পেরেছেন বলে জানান কোতোয়ালি থানার ওসি নেজাম […]
রেজাউলের শপথের দিন রিটার্নিং কর্মকর্তার দপ্তরে শাহাদাত

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান বিএনপির মেয়র প্রার্থী, দলটির নগর কমিটির আহ্বায়ক শাহাদাত। নির্বাচনে প্রতিটি ভোট কক্ষের ইভিএম মেশিনের ফলাফলের ‘প্রিন্টেড কপি’ চাইতে রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামানের সঙ্গে দেখা করেন তিনি। শাহাদাত যখন চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে, তখন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে মেয়র পদে শপথ নেন আওয়ামী লীগ নেতা রেজাউল। শপথ […]