সীতাকুণ্ডে গাড়িচাপায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

মুশফিকুর আহমদ (২১) নামের ওই কনস্টেবল চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালী জেলার কবিরহাট থানার বাসিন্দা মো. মমতাজুলের ছেলে। বার আউলিয়া হাইওয়ে পুলিশের এসআই বাবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে মোটর সাইকেল চালিয়ে মুশফিকুর চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। “চারটা ২০ মিনিটের দিকে অজ্ঞাত কোনো গাড়ি তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর […]
চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এনামুল, সম্পাদক জিয়াউদ্দিন

বুধবার দিনভর ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে গভীর রাতে ফল ঘোষণা করা হয়। নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট হুমায়ন আকতার মোস্তাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোট চার হাজার ৪২৩ জন ভোটারের মধ্যে তিন হাজার ৪০৪ জন ভোট দিয়েছেন। “নির্বাচনে সভাপতি পদে এনামুল হক এবং সাধারণ সম্পাদক পদে এ এইচ এম জিয়াউদ্দিন নির্বাচতি হয়েছেন। […]
চট্টগ্রামে চতুর্থ দিনে টিকা নিল ১০ হাজারের বেশি

বুধবার নগরীর ১২টি কেন্দ্র এবং ১৪ উপজেলায় এসব টিকা দেওয়া হয় বলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ১৪ উপজেলায় চার হাজার ৯৮৪জন এবং সিটি করপোরেশন এলাকায় ৫ হাজার ৩৭৮ জন টিকা নিয়েছেন। উপজেলায় টিকা গ্রহীতাদের মধ্যে তিন হাজার ৪২০ জন পুরুষ এবং […]
আবুল খায়ের স্টিল মিলের গুদামে অগ্নিকাণ্ড

বুধবার দুপুরে লাগা এ আগুন নেভাতে সন্ধ্যা পর্যন্ত কাজ করছিল ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনাইছড়ি এলাকায় আবুল খায়ের স্টিল মিল কারখানার খোলা মাঠে স্টিল স্ক্র্যাপের সঙ্গে কালো তেলের খালি ড্রামও রাখা হয়। “ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড, কুমিরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি নেভানোর কাজ […]
ছুটি আর না বাড়াতে চবিতে মানববন্ধন

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘সাধারণ শিক্ষার্থী ব্যানারে’ তারা এ মানববন্ধন করে। পরে শিক্ষার্থীরা উপাচার্যকে স্মারকলিপিও দেয়। তাদের দাবিগুলো হল- অবিলম্বে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমূহ খুলে দেওয়া, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের স্ব-শরীরে ক্লাস করার অনুমতি প্রদান, দ্রুত সময়ের মধ্যে ক্লাসগুলো শেষ করার জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টসমূকে অবহিত করে পর্যায়ক্রমে সকল বর্ষের ফাইনাল পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা, […]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রোজার ঈদের পরে

মঙ্গলবার উপচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঈদুল ফিতর আগামী ১৩ বা ১৪ মে হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হবে।” মনিরুল হাসান বলেন, দুপুরে উপাচার্যের দপ্তরে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি […]
ব্যবসায়ীকে ‘তুলে নিয়ে মুক্তিপণ’: চট্টগ্রামে ৬ পুলিশ সদস্য রিমান্ডে

মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহিদুল্লাহ কায়সার শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে জেলা পুলিশের আদালত পরিদর্শক হুমায়ুন কবীর জানান। তিনি বলেন, পাঁচদিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। বিচারক দুই দিন মঞ্জুর করেছেন। আনোয়ারা থানার পূর্ব বৈরাগ গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানকে গত বুধবার রাতে তার বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল। কয়েক […]
সুদীপ্ত হত্যার অভিযোগপত্র গ্রহণ

মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালতে শুনানি শেষে অভিযোগপত্রটি গ্রহণ করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ অভিযোগপত্র উপস্থাপনের দিন ছিল। বাদীর উপস্থিতিতে তা করা হয়। বাদীর কোনো আপত্তি নেই বলে আদালতকে জানান। আদালতে অভিযোগপত্রটি গৃহীত হয়েছে।” আদালতে হাজির হয়ে অভিযোগপত্রে অনাপত্তি জানানোর […]
সদ্যোজাত শিশুটি পড়ে ছিল আস্তাকুঁড়ে

মঙ্গলবার সকালে চেয়ারম্যান গলির একটি ডাস্টবিনে সদ্যোজাত শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। তখন পুলিশ গিয়ে শিশুটিতে উদ্ধার করে বলে জানান পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক দিন বয়সী শিশুটি সুস্থ আছে। তার মা-বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। পতেঙ্গা থানার এএসআই শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূমিষ্ঠ […]
গণপূর্তর ঠিকাদারকে মারধর, সন্ত্রাসী গ্রেপ্তার

নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এসএম পারভেজ (৩৫) ডবলমুরিং থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ‘টেন্ডারবাজির’ সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে আগ্রাবাদের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে পারভেজ দলবল নিয়ে এক ঠিকাদারকে মারধর করেন। পাশাপাশি এক উপ-বিভাগীয় […]