ক্যাটাগরি

গণপূর্তর ঠিকাদারকে মারধর, গ্রেপ্তার ১

নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এসএম পারভেজ (৩৫) ডবলমুরিং থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ‘টেন্ডারবাজির’ সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে আগ্রাবাদের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে পারভেজ দলবল নিয়ে এক ঠিকাদারকে মারধর করেন। পাশাপাশি এক উপ-বিভাগীয় […]

পাওনা টাকা আদায়ে স্বজনের শিশুকে অপহরণ করে ধরা

চট্টগ্রামের কোতয়ালী থানা পুলিশ রোববার রাতে নগরীর রেল স্টেশন এলাকা থেকে মোহাম্মদ শরিফ (৩৩) নামে ওই রিকশাচালককে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে। গ্রেপ্তার শরিফের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। শরিফের স্ত্রীর বড় ভাই কক্সবাজার জেলার রামু উপজেলার ফকিরা বাজার এলাকায় থাকেন। কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শরিফ এক বছর আগে […]

তারেকই আল জাজিরার ইন্ধনদাতা: নাছির

‘অল দা প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের জন্য বাংলাদেশে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে রয়েছে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা।    সোমবার চট্টগ্রাম নগরীতে এক দলীয় সভায় এই প্রসঙ্গে নাছির বলেন, “যারা পাকিস্তানি প্রেতাত্মা তারা রাজপথে আন্দোলনের ভয় পেয়ে এখন সংবাদ সম্মেলনের মধ্যে সীমাবদ্ধ। আল জাজিরাকে ইন্ধনদাতা লন্ডনে ফেরারি ও দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকেও দেশে ফিরিয়ে এনে তাকে […]

চট্টগ্রামে দুই দিনে টিকা নিলেন ৩৮৮৮ জন

সোমবার দুপুর পর্যন্ত সেখানে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করেছেন ৩২ হাজার ৪৬৬ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিবন্ধনকারীদের মধ্যে ২৩ হাজার ৬৩৫ জন নগরীর বাসিন্দা। বাকিরা ১৪ উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম জেলার জন্য এখন পর্যন্ত চার লাখ ৫৬ হাজার ডোজ টিকা এসেছে। এরমধ্যে এক লাখ ৫৪ হাজার টিকা নগরীর […]

গ্রেপ্তার ৩ ভারতীয় স্টেডিয়ামে বসে জুয়া খেলছিল: পুলিশ

মহামারীকালে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা দেখতে তারা কী করে ঢুকতে পারল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শনিবার জুয়াড়ি সন্দেহে তাদের আটক করে ‍পুলিশে দিয়েছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই। তারা হলেন- সুনীল কুমার (৩৮), চেতন শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)। আটকের পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সিকিউরিটি […]

চবির হল খুলতে শিক্ষার্থীদের মানববন্ধন

সোমবার বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে ‘সাধারণ শিক্ষার্থীর’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী সমাজতত্ত্ব বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান রফিক বলেন, “বিভিন্ন বিভাগ পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার জন্য শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। বাইরে থাকায় শিক্ষার্থীরা আর্থিক অসুবিধাসহ নানা সমস্যায় পড়ছে। “বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আবাসিক ভবনগুলোতে থাকতে পারলে পরীক্ষার সময় শিক্ষার্থীদের […]

ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়, ৬ পুলিশ গ্রেপ্তার

আনোয়ারা থানার পূর্ব বৈরাগ গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানকে গত বুধবার রাতে তার বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল। কয়েক ঘণ্টা আটকে থাকার পর ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে ছাড়া পান তিনি। পরদিন বৃহস্পতিবার আব্দুল মান্নান থানায় মামলা করেন। তার তদন্তে পুলিশ চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) স্পেশাল আর্ম ফোর্স (এসএএফ) শাখার ছয় সদস্যকে […]

বাসায় আটকে যৌন ব্যবসা: চট্টগ্রামে গ্রেপ্তার ১, উদ্ধার দুই তরুণী

গ্রেপ্তার যুবকের নাম মো. হাসান (২৬)। ডবলমুরিং থানার মিস্ত্রীপাড়ার এক বাসা থেকে রোববার তাকে গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার শিকার দুই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক তরুণী তার পোশাক শ্রমিক ভাইয়ের বাসায় থাকতেন। প্রতিদিন তিনি ভাইকে খাবার দিয়ে আসতেন। ২ ফেব্রুয়ারি দুপুরে বের হয়ে আর বাসায় ফিরেননি। তার […]

চট্টগ্রামে প্রথম দিনে টিকা নিলেন ১০৯০ জন

এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে ৪২৩ জন এবং ১৪টি উপজেলায় ৬৬৭ জন। রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের টিকা নেওয়ার মধ্য দিয়ে টিকাদান শুরু হয় চট্টগ্রামে। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমদিনে নগরীতে ছয়টি কেন্দ্রে ৪২৩ জন টিকা নিয়েছেন। এর মধ্যে […]

‘ফটো শুটের’ কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ৩ যুবক

বন্দর নগরীর ডবলমুরিং, চকবাজার ও বন্দর থানা এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন। গ্রেপ্তার তিন যুবক হলেন- আনোয়ারুল ইসলাম সানি (২৭), মো. আরাফাত (২৬) ও আহম্মেদ উল্লাহ (২৩)।  ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে লাবনী নামে এক তরুণী মডেলকে গত ৩০ জানুয়ারি […]