চট্টগ্রামে ছুরিতে যুবক নিহত, একজন গ্রেপ্তার

নিহত যুবকের নাম আবু কালাম ওরফে কালু (২৭)। পুরনো মালামালের ব্যবসায়ী কালামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে; থাকতেন নগরীর মোগলটুলি গায়েবি মসজিদ এলাকায়। আর গ্রেপ্তার যুবক ফরহাদ হোসেন রুবেলের (২১) বাড়ি নরসিংদীর রায়পুরে হলেও থাকেন আগ্রাবাদ মিস্ত্রীপাড়ায়। মাদকাসক্ত রুবেল ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত বলে পুলিশের দাবি। নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর […]
চট্টগ্রামে পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় তিনজন গ্রেপ্তার
নগরীর বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকে রাত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বন্দর থানার ওসি মো. নিজাম উদ্দিন। গ্রেপ্তাররা হলেন- জামাল হোসেন (৩০), মো. মানিক (২৪) ও মনির হোসেন (২০)। তিনজনই ছিঁচকে চোর এবং মাদকাসক্ত বলে পুলিশের দাবি। বন্দর থানাধীন কাস্টমস ব্রিজ সংলগ্ন এলাকায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ধর্ষণের শিকার হন […]
নওফেলকে দিয়ে শুরু হবে চট্টগ্রামে টিকাদান

রোববার সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত বুথে তার টিকা নেওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য নওফেল চট্টগ্রাম মেডিকেলের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন। তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রাম সিটি […]
চট্টগ্রামে পাহাড়তলি বধ্যভূমির পুরো জমি অধিগ্রহণের দাবি

শনিবার বিকেলে নগরীর পাহাড়তলি বধ্যভূমির সামনের সড়কের মানববন্ধন ও উন্মুক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ‘পাহাড়তলি বধ্যভূমি রক্ষা পরিষদের’ আয়োজনে। অবিলম্বে বধ্যভূমিটির পুরো জমি অধিগ্রহণ করা না হলে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়। কর্মসূচিতে বধ্যভূমি রক্ষায় রিটকারীদের অন্যতম প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন বলেন, “চট্টগ্রামে মোট ১১১টি বধ্যভূমি থাকলেও একটি বধ্যভূমিও রক্ষা করা এখন পর্যন্ত […]
ক্রিকেট জুয়াড়ি সন্দেহে চট্টগ্রামে ৩ ভারতীয় আটক

শনিবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের চতুর্থ দিন চট্টগ্রামের সাগরিকা জহুর আহমেদ স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক তিনজন হলেন- সুনীল কুমার (৩৮), চেতন শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)। পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুয়াড়ি সন্দেহে দুপুরে তিন ভারতীয় নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এনএসআই সদস্যরা।” এক এনএসআই […]
চবির অধ্যাপক কামরুল হুদার মৃত্যু
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে তার মৃত্যু হয় বলে উদ্ভিদ বিভাগের সভাপতি ড. মুহাম্মদ হারুন-উর-রশীদ জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২৭ জানুয়ারি নগরীর সিআরবিতে চলন্ত রিকশা উল্টে বাম পায়ের হাঁটুতে চোট এবং মাথার বামপাশে আঘাত পান স্যার। পরে স্যারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। […]
চট্টগ্রামে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

এ ঘটনায় আহত আরও চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকলিয়া থানার ওসি রুহুল আমিন জানান, বৃহস্পতিবার গভীর রাতে রাহাত্তারপুলের ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন, ওহিদ মিয়া (৫৫), শহিদ মাঝি (৫০) ও আবদুল মান্নান (৪০)। ওসি রুহুল আমিন বলেন, হতাহতরা সবাই পেশায় শ্রমিক। শাহ আমানত সেতু থেকে […]
১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল হচ্ছে চট্টগ্রামে

বৃহস্পতিবার মা ও শিশু হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি নিজেও প্রকল্পটির জন্য পাঁচ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী জাবেদ বলেন, “আজ বিশ্ব ক্যান্সার দিবসে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের চত্বরে ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট নির্মাণের সিদ্ধান্ত ইতিহাস হয়ে থাকবে। “ক্যান্সার হাসপাতাল নির্মাণে যারা সহযোগিতায় আছেন, তারা অনেক ভালো কাজ করেছেন। অনেকে সন্দিহান […]
খালে অপরিশোধিত বর্জ্য ফেলায় কারখানা বন্ধ

বৃহস্পতিবার চট্টগ্রামের পূর্ব বাকলিয়া এলাকায় বিএম ডাইয়িং অ্যান্ড থ্রেড ফ্যাক্টরিতে পরিচালিত এ অভিযানে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানাটির ইটিপি বিস্ফোরিত হয়ে বর্তমানে অকার্যকর অবস্থায় আছে। যেটি তারা পরিবেশ অধিদপ্তরকে অবহিত করেনি। ইটিপি অকার্যকর থাকায় প্রতিষ্ঠানটি থেকে নির্গত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় পাশ্ববর্তী বির্জা […]
সিসিসিতে যে সমস্যা দেখলেন সুজন

তার পর্যবেক্ষণে সিসিসিতে দক্ষ জনবল নেই, অধীনস্ত বিভাগগুলোতে স্বচ্ছতা জবাবদিহিতার অভাব রয়েছে। সার্বিক অবস্থা নিয়ে তার মূল্যায়ন, সিটি করপোরেশন হলেও এর কর্মীদের মানসিকতা এখনও পৌরসভার মতোই রয়ে গেছে। মহামারীকালে নির্বাচনে দেরি হওয়ায় সিসিসির প্রশাসক হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সুজনকে নিয়োগ দেয় সরকার। নির্বাচন হয়ে যাওয়ার পর সেই দায়িত্ব থেকে বিদায় নিয়ে বৃহস্পতিবার নগরীর […]