ক্যাটাগরি

প্রতিবেশীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড, মা-বোনের যাবজ্জীবন

বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় দেন। দণ্ডিতরা হলেন- মো. আজম এবং তার মা ফরিদা বেগম ও বোন কামরুন নাহার। ঘটনার সময় ২০০৯ সালে ২১ বছরের যুবক ছিলেন আজম, ফরিদার বয়স ছিল ৫৫ এবং কামরুন নাহারের বয়স ছিল ২৫ বছর। এ মামলার অপর আসামি আজমের বাবা আব্দুর রাজ্জাক […]

ইসলামের প্রকৃত পরিচর্যাকারী ছিলেন বঙ্গবন্ধু: ধর্ম প্রতিমন্ত্রী

বুধবার চট্টগ্রামে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার অবদান’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু ছিলেন উদার চেতনার অধিকারী খাঁটি ইমানদার মুসলমান। ইসলামকে কখনও তিনি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। বাংলাদেশকে সকল ধর্মের মানুষের শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে তিনি ছিলেন […]

‘নেত্রী যেখানে যে কাজ দেবেন, তাই করব’

স্বল্প এই সময়ের মধ্যে প্রবীণ বয়সে দৌড়ঝাঁপ করে করপোরেশনের কাজে গতি বাড়াতে সুজনের চেষ্টা ছিল দৃশ্যমাণ, প্রশংসাও কুড়িয়েছেন বিভিন্ন মহল থেকে। ভোট হয়েছে, নির্বাচিত মেয়র এখন দায়িত্ব নেবেন। সোমবারই সিটি করপোরেশনে নিজের কাজ গুছিয়ে বিদায় নিয়েছেন সুজন। এখন কী করবেন- প্রশ্ন করা হলে প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, “আমি কাজের লোক, রাজনৈতিক কর্মী। রাস্তার […]

ডিসির সই জাল, চট্টগ্রামে এক ব্যক্তির কারাদণ্ড

ওই ছাত্রের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. উমর ফারুক ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত জামাল উদ্দিন (৪৩) কে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তার সহযোগী মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। নির্বাহী হাকিম উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভর্তি করিয়ে […]

গহিরায় মাটি খুঁড়ে ইয়াবা উদ্ধার

গহিরার দোভাষী বাজার থেকে সোমবার রাতে ইয়াবাগুলো উদ্ধারের সময় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মাশকুর রহমান। গ্রেপ্তার ব্যক্তির না, মো. আলাউদ্দিন (২৭)। আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুর এলাকায় তার বাড়ি। র‌্যাব কর্মকর্তা মাশকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার চালান আনোয়ারায় এসেছে বলে তথ্য পেয়ে রাতে দোভাষী […]

হিযুবুত তাহরিরের ২ সদস্যের ২ বছর কারাদণ্ড

মঙ্গলবার চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইবুনালের বিচারক মো. আব্দুল হালিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সাইমন আলম চৌধুরী ওরফে সাঈম (২৮) ও সিরাজুল ইসলাম (২৯)। তারা কারাগারে রয়েছেন। ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের সন্ত্রাসবিরোধী আইনের ১০ ও ১৩ ধারায় দুই বছর করে কারাদণ্ড […]

চট্টগ্রামে দুদকের মামলায় জি কে শামীমকে গ্রেপ্তার দেখানোর আদেশ

মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন দুনীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় এ আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭১ কোটি এক লাখ ২৯৫ টাকার একটি কাজ জালিয়াতির মাধ্যমে টেন্ডার আদায় করেছে। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। “আদালত আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার […]

টিকা পাচ্ছেন চট্টগ্রাম নগরীর দেড় লাখ বাসিন্দা

সারা দেশের মতো চট্টগ্রাম জেলাতেও আগামী ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। পরবর্তীতে নগরীর অন্যান্য কেন্দ্রেও করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানা গেছে। ঢাকা থেকে চট্টগ্রামে চার লাখ ৫৬ হাজার ডোজ টিকা এসেছে। সোমবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ […]

চেষ্টা করেছি আন্তরিকভাবে: সুজন

সোমবার সিটি করপোরেশনের পরামর্শক কমিটির শেষ সভায় একথা বলেন সুজন, যিনি মহামারীকালে ভোট দেরিতে হওয়ার কারণে ছয় মাসের জন্য দায়িত্বে এসেছিলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন এরই মধ্যে হয়ে গেছে। এখন আওয়ামী লীগ নেতা সুজন দায়িত্ব বুঝিয়ে দেবেন নতুন মেয়র রেজাউল করিম চৌধুরীকে। তিনিও একই দলের নেতা। সুজন বলেন, “স্বল্প সময়ের মেয়াদকালে আমি চেষ্টা করেছি চট্টগ্রাম […]

সুদীপ্ত হত্যা: অভিযোগপত্রে আসামি ২৪, ‘নির্দেশদাতা’ আ. লীগ নেতা মাসুম

অভিযোগপত্রে মাছুমকে হামলার ‘নির্দেশদাতা’ ও আইনুল কাদের নিপুকে ‘নেতৃত্বদানকারী’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদের মধ্যে ১৮ জন গ্রেপ্তার হয়েছে। “আগামী ৯ ফেব্রুয়ারি আদালত অভিযোগপত্রের ওপর শুনানির তারিখ রেখেছে।” ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় […]