ক্যাটাগরি

কাউন্সিলর হয়ে আ. লীগ নেতার শাস্তি চাইলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

সিটি নির্বাচনে নগরীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে সহিংস পরিস্থিতি সৃষ্টির জন্য মাসুমকে দায়ী করে সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ কাউন্সিলর প্রার্থী করেছিল বেলালকে। তবে বিদ্রোহী প্রার্থী ছিলেন সাবেক কাউন্সিলর এফ কবির মানিক। মাসুম নির্বাচনে মানিকের পক্ষ নেন। তবে ভোটে বেলালই জেতেন। সংবাদ সম্মেলনে […]

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৬

সোমবার দুপুরে বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে মো. সুমন (২৫) ও আবুল কালাম (৪০) নামে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বালুছড়া এলাকায় ফোর এইচ গ্রুপের প্রতিষ্ঠান ফোর এইচ অ্যাপারেল্স কারখানার সীমানার […]

চট্টগ্রামে ট্রাকচাপায় এক তরুণের মৃত্যু

নিহত মুশফিকুর রহমান জাহিদ (৩৫) আকবর শাহ থানাধীন মধ্যম জনারখিল এলাকার মালেক সওদাগর বাড়ির আবদুল হালিমের ছেলে। সোমবার বেলা দেড়টার দিকে পাহাড়তলি হাক্কানি পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রিকশায় করে মালামাল নিয়ে যাবার পথে রাস্তায় পড়ে যান মুশফিকুর […]

রিকশা ভেঙে রাস্তায় পড়ে ট্রাকে পিষ্ট

নিহত মুশফিকুর রহমান জাহিদ (৩৫) আকবর শাহ থানার মধ্যম জনারখিল এলাকার মালেক সওদাগর বাড়ির আবদুল হালিমের ছেলে। সোমবার বেলা দেড়টার দিকে পাহাড়তলী হাক্কানি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রিকশায় করে মালামাল নিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যান মুশফিকুর। […]

চন্দনাইশ, লোহাগাড়ায় চার ইটভাটা ধ্বংস

রোববার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চ আদালতের নির্দেশে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর অধীনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের ছাড়পত্র, জেলা প্রশাসনের নিবন্ধন […]

কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তি রোববার দুপুরে চট্টগ্রাম থেকে দোহাজারিগামী ট্রেনে কাটা পড়েন বলে পুলিশ জানায়। চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একমুখী রাস্তা হওয়ায় ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির লাশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। শরীরের অংশগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পর একমুখী চলাচলের এ সেতু বন্ধ হয়ে […]

চট্টগ্রামে পৌঁছেছে সাড়ে চার লাখ ডোজ টিকা

রোববার সকাল পৌনে ৭টার দিকে একটি ফ্রিজার ভ্যানে করে এসব টিকা নগরীর আন্দরকিল্লায় সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সেখানে টিকা বুঝে নেন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ ও নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার, বেক্সিমকো ফার্মার প্রতিনিধি মো. মহসীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা […]

কারও মুখের দিকে চেয়ে দায়িত্ব পালন করব না: রেজাউল

রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নতুন মেয়র হতে যাওয়া রেজাউল বলেন, আমি চট্টগ্রামবাসীর সেবা করার জন্য মেয়র হয়েছি। আমার দেওয়া ইশতেহারে অবাস্তব কিছুই দিইনি। চট্টগ্রামের উন্নয়নে পুরনো ধারাকে পরবির্তন করে নতুন ধারার সূচনা করতে চাই, সকলকে নিয়েই চট্টগ্রাম শহর গড়তে চাই।” স্বপ্নের সুন্দর ও পরিকল্পিত চট্টগ্রাম শহর গড়ার জন্য সব শ্রেণিপেশার মানুষের […]

চট্টগ্রামের ভোট: ইসির বিরুদ্ধে মামলার হুমকি শাহাদাতের

রোববার নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। ডা. শাহাদাতের অভিযোগ, নির্বাচনে ‘সাড়ে ৭ শতাংশ’ ভোট পড়লেও নির্বাচন কমিশন ‘কারচুপি’ করে সাড়ে ২২ শতাংশ দেখিয়েছে। “ইভিএমে ভোটের ফলাফল দেওয়ার কথা প্রিন্টেড কাগজে। কিন্তু তা না দিয়ে হাতে লেখা কাগজে দিয়েছে। নির্বাচন কমিশন ২৭ তারিখের সেই প্রিন্টেড কাগজ দিতে না পারলে […]

হেফাজত আমির অসুস্থ, হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে শনিবার রাত সাড়ে আটটার দিকে ভর্তি করা হয় কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতের আমিরকে। বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার রাতে হুজুরের জ্বর হয়েছিল, সাথে বমিও ছিল। “শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় উনাকে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়।” ৬৭ বছর বয়সী বাবুনগরীর শারীরিক অবস্থা বর্তমানে […]