সুজনের ‘আরও মূল্যায়ন’ চান নওফেল

শনিবার রাতে নগরীর লালদীঘি পার্কে সিটি করপোরেশনের প্রশাসক সুজন আয়োজিত জ্যোৎস্না উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগর আওয়ামী লীগের রাজনীতিতে প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত সুজন। আর নওফেল সাবেক মেয়র মহিউদ্দিনের বড় ছেলে। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক হিসেবে সুজনের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করে নওফেল বলেন, “নাগরিক সেবা নিয়ে চট্টগ্রাম নগরীর […]
এইচএসসি: চট্টগ্রামে জিপিএ-৫ বাড়ল ৪ গুণ

জেএসসি ও এসএসসির ফলের গড়ের ভিত্তিতে ফলাফল নির্ধারণ হওয়ায় এবং ‘সাবজেক্ট ম্যাপিং’ এর কারণে ফলাফলে এমন উলম্ফন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। করোনাভাইরাস সংক্রমণের কারণে পরীক্ষা না হওয়ায় শতভাগ উত্তীর্ণের এই ফলে চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১৪৩ জন শিক্ষার্থী। যাদের মধ্যে ছাত্রী ৬ হাজার ৩৯৬ জন এবং ছাত্র ৫ হাজার ৭৪৭ জন। ২০১৯ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে […]
বাটালি হিলে ঘরে নারীর লাশ
ওই নারীকে শ্বাসরোধে হত্যার আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল বলে পুলিশ জানায়। খুলশী থানা এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন কার্যালয়ের সামনে বাটালি হিলের ইসলাম কলোনির একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম ফারজানা আক্তার বুলু (২৭)। তার স্বামী শরীফ মিয়া (৩০) ও সতীন রিনা আক্তারকে (২৩) পুলিশ গ্রেপ্তার করেছে। নগর পুলিশের […]
নিখোঁজের এক মাস পর জাপা নেতার লাশ উদ্ধার

উদ্ধার করা লাশটি আনোয়ার হোসেনের (৪৫)। তার বাড়ি লোহাগাড়া উপজেলার দরবেশ হাট এলাকায়। তিনি উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে স্থানীয়রা জানায়। দরবেশ হাট এলাকা থেকে শুক্রবার গভীর রাতে লাশটি উদ্ধার করা হয় বলে লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় আনসার উল্লাহ (২১) নামে এক রোহিঙ্গা যুবক এবং […]
আরও দেড় হাজার রোহিঙ্গা ভাসানচরের পথে

১ হাজার ৪৬৭ জনের এই দলটি শনিবার সকাল ৯টায় চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে চারটি জাহাজে করে যাত্রা শুরু করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নৌবাহিনীর রিয়ার এডমিরাল মোজাম্মেল হক। নোয়াখালীর দ্বীপ ভাসানচরে স্থানান্তরের জন্য শুক্রবার দুপুরে তাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বাসে করে চট্টগ্রামে আনা হয়। রিয়ার এডমিরাল মোজাম্মেল হক বলেন, “আজ (শনিবার) সকাল […]
নিজেরটা ছিঁড়েই পোস্টার অপসারণ শুরু করলেন রেজাউল

শুক্রবার সকালে নগরীর বহদ্দারহাট, চান্দগাঁও থানা ও সংলগ্ন খাজা রোড এলাকায় নির্বাচনী পোস্টার অপসারণ করেন তিনি। বহদ্দারহাটের বহদ্দার বাড়ির বাসিন্দা রেজাউল নিজের পোস্টার নামিয়েই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। সকালে নেতাকর্মীরা নতুন মেয়রকে অভিনন্দন জানাতে এলে তাদের নিয়েই তিনি পোস্টার অপসারণের কাজে লেগে যান। এ সময় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন, “পোস্টারের মাধ্যমে মানুষের ভোট […]
চট্টগ্রামে ৪০০ ইয়াবাসহ এক রোহিঙ্গা গ্রেপ্তার

শুক্রবার বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ইমতিয়াজ (২০) উখিয়া কুতুপালং শরনার্থী শিবিরের বাসিন্দা বলে বোয়ালথালী থানার এসআই সুমন কান্তি দে জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইমতিয়াজ ইয়াবা বিক্রি করতে উখিয়া থেকে বোয়ালখালী এসেছিলেন। সকালে গোপন সংবাদের ভিত্তিতে চরণদ্বীপ ফাসিয়াখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।” পরে তাকে […]
চট্টগ্রামে দেয়ালচাপায় দুইজনের মৃত্যু

শুক্রবার দুপুরে আগ্রাবাদ ঢেবার উত্তরপাড়ে এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন। নিহতরা হলেন মো. শরীয়তউল্লাহ (৬০) ও আল আমীন (৩০)। শরীয়তউল্লাহ পিডিবির গাড়ি চালাতেন। নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা শরীয়তউল্লাহ থাকতেন ঢেবার পাড়ে। যে সীমানা প্রাচীর ভেঙ্গেছে তার সামনে বসে আল আমীন মাস্ক বিক্রি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে এক জনের নাম রাকিব (২৩)। স্থানীয়রা […]
গুলির উৎস খুঁজতে গিয়ে পাঠানটুলিতে মেলে অস্ত্রের কারখানা

শুক্রবার নগরীর ডবলমুরিং থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক। তিনি জানান, বৃহস্পতিবার রাতে পাঠানটুলি বংশাল পাড়ায় গুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে সে এলাকায় অভিযান চালিয়ে নিজাম খান নামের এক ব্যক্তির বাড়ি শনাক্ত করে। “নিজামের বাড়ি থেকে গুলি করা হয়েছে নিশ্চিত হয়েই ওই […]
কবুতর পোষার আড়ালে অস্ত্রের কারখানা

ডবলরমুরিং থানার পাঠানটুলি বংশাল রোডে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালানো হয় বলে জানান ওসি মোহাম্মদ মহসিন। এ ঘটনায় মেহেরুন্নেসা (৩৯) নামের এক নারীকে গ্রেপ্তারের কথা জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মহসিন বলেন, “দুই তলা ভবনটি মেহেরুন্নেসাদের নিজস্ব। তার স্বামীর নাম নেজাম খান। তাদের বাড়ির ছাদে কবুতর পালার একটি ঘর আছে। সেখানে তারা অস্ত্র তৈরি […]