ক্যাটাগরি

তৃতীয় দফায় ভাসানচরের পথে ১৭৭৬ রোহিঙ্গা

শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে চারটি জাহাজ এই রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে। ভাসানচরে স্থানান্তরের জন্য বৃহস্পতিবার দুপুরে তাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বাসে করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিল। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্য একটি জাহাজে করে এই রোহিঙ্গাদের মালপত্র নিয়ে […]

তৃতীয় দফায় ভাসানচরের পথে ১৭৭৮ রোহিঙ্গা

শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে চারটি জাহাজ এই রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে। ভাসানচরে স্থানান্তরের জন্য বৃহস্পতিবার দুপুরে তাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বাসে করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিল। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্য একটি জাহাজে করে এই রোহিঙ্গাদের মালপত্র নিয়ে […]

মহিউদ্দিনের বাড়িতে রেজাউল

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহিউদ্দিনের বাড়িতে যান রেজাউল করিম। তাকে স্বাগত জানান মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন এবং ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় রেজাউলের সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল […]

সিসিসি: দেড় দশকে ভোটের হার অর্ধেকের বেশি কমল

বুধবার অনুষ্ঠিত এই নির্বাচনের ফল ঘোষণার সময় জানানো হয়, এবার ভোটের হার ২২ দশমিক ৫২ শতাংশ। ২০০৫ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটের হার ছিল ৫৩ শতাংশ; এর দেড় দশক পর ভোটের হার অর্ধেকের বেশি কমেছে। এবারের ভোটার খরার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ করোনাভাইরাস মহামারী এবং বিএনপির মাঠে না থাকাকে দায়ী করছে। অন্যদিকে বিএনপি […]

মানুষ ভোটকেন্দ্রে যেতে পারলে আমিই জিততাম: শাহাদাত

ভোটগ্রহণ এবং ফল প্রকাশের পরদিন বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন। বুধবার অনুষ্ঠিত সিটি নির্বাচনে ২২ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন। তাতে ৩ লাখ ভোটের ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। শাহাদাত বলেন, “মামলা-হামলা, সন্ত্রাসীদের হুমকি ধমকি, আইনশৃঙ্খলা বাহিনীর সীমাহীন হয়রানি, পথে পথে বাধা-নির্যাতন, শত প্রতিকূলতার পরও চট্টগ্রামের জনগণ […]

ভোটের সংঘাতে আহতদের দেখে এলেন নওফেল

বৃহস্পতিবার বিকালে নগরীর জিইসি মোড়ের দুটি বেসরকারি হাসপাতালে গিয়ে আহত ১২ জনের সঙ্গে দেখা করেন তিনি। চট্টগ্রাম-৯ আসনের সাংসদ নওফেল নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আহত হওয়ার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন। তিনি বলেন, “বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের উপরে নৃশংস হামলা চালিয়েছে। এই বিশেষ গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা নেমেছিল। “চট্টগ্রামের সর্বস্তরের জণগণ […]

চট্টগ্রামে ভোটের মধ্যে গুলিবর্ষণকারী এই যুবক কে, খুঁজছে পুলিশ

একটি গলি থেকে বেরিয়ে ওই যুবককে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বলছে, তারা ভিডিওটি সংগ্রহ করেছে এবং ওই যুবকবে চিহ্নিত করার কাজ চালাচ্ছে। প্রাণক্ষয়ী সংঘাতের মধ্যে বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের সময় ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীরের অনুসারীদের সঙ্গে […]

চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় মৃত্যুর ঘটনায় মামলা

আলাউদ্দিনের বড় বোন জাহানারা বেগম চট্টগ্রাম রেলওয়ে থানায় এই মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে থানার এসআই সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে। মামলায় মো. নাছির, সাইদুল ইসলাম, জয় মিয়া, জয় মিয়া, আক্তার, মো. বিল্লাল, মো. সাজু, মো. হেলাল, নাছির ওরফে কালা নাছির ও মো. ইমন নামে […]

চট্টগ্রামে কাউন্সিলর পদে জয় পায়নি বিএনপির কেউ

এ নির্বাচনের ৩৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৩৮টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর সাতটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আর ৩১টিতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা জয় পেয়েছেন। নারীদের সংরক্ষিত ওয়ার্ডের একটি ছাড়া বাকি ১২টিতেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড এবং সংরক্ষিত ১৩ নম্বর ওয়ার্ডের […]

ভালোবাসার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করব: রেজাউল

বুধবার গভীর রাতে ফল ঘোষণার পর বৃহস্পতিবার সকালে নগরীর বহদ্দারহাটে নিজের বাড়ির আঙিনায় সাংবাদিকদের সামনে আসেন রেজাউল। সিটি করপোরেশন নিয়ে নিজের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী মনে করেন, নির্বাচনে কয়েকটি ‘বিচ্ছিন্ন’ ঘটনা ছাড়া ভোট ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে’ হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে নগরীকে পরিচ্ছন্ন রাখা, মশার […]