ক্যাটাগরি

চট্টগ্রাম সিটি ভোট: ২৬ কেন্দ্রের ফলে নৌকা এগিয়ে

এই কেন্দ্রগুলোতে তিনি নৌকা প্রতীকে ৭ হাজার ৩৩৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬০ ভোট।   বিক্ষিপ্ত সংঘর্ষে একজনের প্রাণহানি আর নানা অভিযোগের মধ্য দিয়ে বুধবার দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা শুরু হয়েছে। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে ভোটের ফল ঘোষণা করছেন সিটি করপোরেশন […]

চট্টগ্রাম সিটি ভোট: ১০২ কেন্দ্রের ফলে নৌকা এগিয়ে

এই কেন্দ্রগুলোতে তিনি নৌকা প্রতীকে ৩৭ হাজার ৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫২৭ ভোট।   বিক্ষিপ্ত সংঘর্ষে একজনের প্রাণহানি আর নানা অভিযোগের মধ্য দিয়ে বুধবার দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা শুরু হয়েছে। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে ভোটের ফল ঘোষণা করছেন […]

ভোটই তো হয়নি, প্রতিক্রিয়া আমীর খসরুর

সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় পৌনে এক ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনের মাঠে দলীয় মেয়রপ্রার্থী শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এসে একথা বলেন তিনি।    বিএনপি মেয়রপ্রার্থী জয়ী হলে তা মেনে নেবেন কি না- এক সাংবাদিক এই প্রশ্ন করলে তার উদ্দেশে আমীর খসরু বলেন, “তোমার মুখে ফুল চন্দন পড়ুক।” বিএনপির […]

উত্তর পাহাড়তলী উত্তপ্ত করল কাউন্সিলর প্রার্থীদের বিবাদ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে উত্তর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আবছার মিয়া এবং বিদ্রোহী প্রার্থী বিদায়ী কাউন্সিলর জহুরুল আলম জসিম। স্থানীয়রা জানান, দুপুর থেকেই আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি ও বিশ্ব কলোনি এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। বিকালে দুই কাউন্সিলর প্রার্থীর অনুসারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ […]

ভোট প্রশ্নবিদ্ধ করতে বিএনপির ‘পরিকল্পিত হামলা’: আওয়ামী লীগ

বুধবার দুপুরে নগরীর বহদ্দারহাটে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। রেজাউলের প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল অভিযোগ করেন, ভোটের মাঠে ‘বিএনপির হামলায়’ তাদের তিনজন কর্মী আহত হয়েছেন। সকাল ৮টায় চট্টগ্রামের ৭৩৫টি কেন্দ্রে ভোট শুরুর পর বিভিন্ন ওয়ার্ড […]

নাস্তা করতে বেরিয়ে ভোটের সংঘাতে প্রাণ গেল আলাউদ্দিনের

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ডের ফ্লোরাপাস রোডে রেললাইনের পাশে ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুল কেন্দ্রের সামনে গুলিতে মারা যান আলাউদ্দিন ওরফে আলম (২৩)। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বর্তমানে সার্বিকভাবে পরিস্থিতি ভালো। কিছু কিছু উত্তেজনা […]

চট্টগ্রাম সিটি ভোটে বিক্ষিপ্ত সংঘর্ষ, নিহত ১

নগরীর ৭৩৫টি কেন্দ্রে বুধবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শুরু হওয়া এই ভোটগ্রহণ একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটার এ নির্বাচনের মধ্য দিয়ে সিটি করপোরেশনের নতুন মেয়র, ৩৯ জন ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের ১৪ জন নারী কাউন্সিলরকে নির্বাচিত করবেন। নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা […]

বিক্ষিপ্ত সংঘর্ষ আর প্রাণহানিতে শেষ হল চট্টগ্রামের সিটি ভোট

নগরীর ৭৩৫টি কেন্দ্রে বুধবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট চলাকালে লালখানবাজার, পাথরঘাটা আর পাহাড়তলীতে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এর মধ্যে পাহাড়তলীতে গুলিতে একজন নিহত হন; পাথরঘাটায় ইভিএম মেশিন ভাঙচুর করার অভিযোগে বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থিকে আটক করে পুলিশ। এ নির্বাচনে ভোটার […]

সহিংসতা: চট্টগ্রামে বিএনপি সমর্থিত কাউন্সিলরপ্রার্থী আটক

বেলা একটার দিকে বিএনপির কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালিকে আটক করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশৃঙ্খলা সৃষ্টি ও ইভিএম মেশিন ভাংচুর নির্বাচনী সহিংসতার অভিযোগে কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালিকে আটক করা হয়েছে।”   সকাল নয়টা পর্যন্ত এই ওয়ার্ডে ভোটের পরিস্থিতি শান্তই ছিল।সকাল ১০টার দিকে আছাদগঞ্জ সোবহানিয়া মাদ্রাসা এলাকায় আওয়ামী […]

চট্টগ্রামে ভাইয়ের হাতে ভাই খুন

পাহাড়তলী থানার পরিদর্শক শাহাদাত হোসেন জানান, বুধবার সকাল ৭টার দিকে পশ্চিম নাসিরাবাদ বার কোয়ার্টার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নিজাম উদ্দিন মুন্না (৩০) স্থানীয় গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে মুন্নার ছোট ভাই সালাউদ্দিন কামরুল পলাতক। পরিদর্শক শাহাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জমি নিয়ে পারিবারিক বিরোধ ছিল। বাড়ির সামনে রাস্তার উপর প্রথমে মুন্নাকে পেটে ছুরি […]