সিসিসি নির্বাচন: পাহাড়তলীতে ভোটকেন্দ্রের বাইরে গুলি, একজন নিহত

ভোটের দিন বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান এলাকায় ইউসেপ স্কুল কেন্দ্রের বাইরে গুলিতে নিহত হন মো. আলাউদ্দিন আলম (২৮)। ওই সময় এক নারীসহ ছয়জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কুমিল্লার জেলার বুড়িচংয়ের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন আমবাগান এলাকায় থাকেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমীর হোসেন বিডিনিউজ […]
‘ভোট ডাকাতির’ মুখোশ উন্মোচনে শেষ পর্যন্ত থাকব: শাহাদাত

তিনি বলছেন, বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের ‘বের করে দেওয়া’ হয়েছে, এমনকি এজেন্টদের ‘মারধর’ এবং ভোটারদের কেন্দ্রে যেতে ‘না দেওয়ার’ অভিযোগও তিনি পেয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের টিচার্স ট্রেনিং কলেজ একাডেমিক ভবন-১ এ ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহাদাত বলেন, “এখন নির্বাচনটা নির্যাতনে, প্রহসনে পরিণত হয়েছে। জাস্ট […]
ফল যাই হোক মেনে নেব: রেজাউল

বুধবার সকাল পৌনে ৯টার দিকে বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন রেজাউল করিম চৌধুরী। তার বাড়ির পাশের কেন্দ্র এটি। এসময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ নেতারা। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় রেজাউল করিম চৌধুরী বলেন, “জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে […]
চট্টগ্রামের ভোটচিত্র: অনেক কেন্দ্রে নেই বিএনপির এজেন্ট

বুধবার সকাল ৮টা থেকে সোয়া ৯টার মধ্যে অন্তত পাঁচটি কেন্দ্র ঘুরে এমন পরিস্থিতি দেখা যায়। বিএনপির প্রার্থীরা তাদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করলেও দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা বলেছেন, বিএনপির প্রার্থীদের এজেন্টরা ‘আসেননি’। ২১ নম্বর জামালখান ওয়ার্ডের সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুলে দেখা যায় কেন্দ্রের বাইরে বিপুল লোকজন থাকলেও ভেতরে কম। স্কুলের দুটি কেন্দ্রের মধ্যে পুরুষ কেন্দ্রের […]
সিসিসি নির্বাচন: লালখান বাজারে সংঘর্ষে তিন পক্ষ, আহত ২১

বুধবার সকাল থেকে সেখানে দফায় দফায় এই তিন পক্ষের সংঘর্ষে ২১ জন আহত হয়েছে বলে দুই কাউন্সিলর প্রার্থীর দাবি। বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী অভিযোগ করেছেন, ওই ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের মধ্যে সবগুলো ‘দখল’ করে নিয়েছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর দাবি, তার অনুসারীদের ওপর হামলা হয়েছে বিএনপি প্রার্থীর নেতৃত্বে। ১৪ নম্বর লালখান […]
ভোট দিয়ে সন্তোষ, ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান নওফেল ও নাছিরের

ইভিএমে যেভাবে ভোট হচ্ছে, তাতে ‘চুরির কোনো শঙ্কা’ নেই জানিয়ে সবাইকে কেন্দ্রে গিয়ে যার যার ভোটটি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। তারা দুজনেই আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। বুধবার সকাল সোয়া ৮টায় নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডের মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন নওফেল। ওই কেন্দ্রের […]
ভোট দিচ্ছে চট্টগ্রাম

নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, নগরীর ৭৩৫টি কেন্দ্রে বুধবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। শীতের সকালের শুরুতেও বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়বে বলে কর্মকর্তারা ধারণা করছেন। সকালে ভোটগ্রহণের শুরুতেই নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডের কদম মোবারক এমওয়াই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট […]
সব পেরিয়ে সিটি ভোটের জন্য প্রস্তুত চট্টগ্রাম

বুধবার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ ভোটারের ভোটে কে হবেন মেয়র, তা ছাপিয়ে আলোচনা চলছে ভোটগ্রহণ কেমন হয় তা নিয়ে। একে তো করোনাভাইরাস মহামারী, তার উপর সংঘাতের আশঙ্কা; তার মধ্যে বিএনপি অভিযোগ করছে ভোট কারচুপির। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ আশঙ্কা ভোট প্রশ্নবিদ্ধ করার পরিস্থিতি তৈরি করতে পারে বিএনপি। তবে এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান […]
ব্যক্তি আক্রমণ করেননি রেজাউল-শাহাদাতের কেউই

ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ না তুললেও পরস্পরের দলের বিরুদ্ধে অবশ্য অভিযোগ করেছেন নৌকার প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এবং ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের ষষ্ঠ নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন মঙ্গলবার দুই প্রতিদ্বন্দ্বীই নিজেদের জয়ের আশা প্রকাশ করেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম […]
চট্টগ্রামের অর্ধেকের বেশি কেন্দ্রে পুলিশের বাড়তি নজর

এসব কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে দুইজন করে বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। ভোটের দিন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে চট্টগ্রামের পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানিয়েছেন। বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ষষ্ঠ নির্বাচন। এ নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী এবং ৩৯টি সাধারণ ওয়ার্ডে ১৭২ জন কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডে ৫৭ জন […]