আমার ৫৬ পোলিং এজেন্টকে ধরে নিয়েছে: শাহাদাত

নির্বাচনের একদিন আগে মঙ্গলবার দুপুরে সিটি নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে এ নিয়ে অভিযোগ দেন তিনি। বিএনপির মেয়রপ্রার্থী শাহাদাত হোসেন এসময় সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ ভোট ডাকাতির নির্বাচনের দিকে যাচ্ছে বলে আমি শঙ্কা প্রকাশ করছি।” তিনি বলেন, “যারা মাঠে কাজ করছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। বাসায় না পেয়ে আত্মীয়-স্বজনকে ধরে নিয়ে […]
বিদ্রোহীদের রেখেই চট্টগ্রামে ভোটের লড়াইয়ে আ. লীগ

শুরু থেকে বিদ্রোহীদের সরে যেতে নানা হুমকি-ধমকি, দল সমর্থিত প্রার্থীর সঙ্গে বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘাত, দল থেকে বহিষ্কারের সুপারিশ আর সবশেষ দুয়েকদিনের মধ্যেই ‘সিদ্ধান্ত’ নেওয়ার হুঁশিয়ারিতেও কাজ হয়নি। ফলে বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের এই নির্বাচনে অধিকাংশ ওয়ার্ডেই কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী হবেন নিজ দলের অন্য প্রার্থীরা, যার প্রভাব মেয়রের ভোটেও পড়তে পারে বলে আশঙ্কা চট্টগ্রামের রাজনৈতিক মহলে। […]
যে ঝুঁকিতে ভোট পেছাল, সেই ঝুঁকির মধ্যেই ভোট

গত বছরের ২৯ মার্চ চট্টগ্রাম সিটিতে ভোট হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আট দিন আগে তা স্থগিত করা হয়। এরপর প্রায় দশ মাস পেরিয়ে গেছে। বুধবার বন্দরনগরীতে সেই নির্বাচনের ভোটগ্রহণ হবে, যাতে ভোটার আছেন মোট ১৯ লাখ ৩০ হাজার ৭০৬ জন। ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্বে থাকবেন আরও প্রায় পাঁচ হাজার কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর ১৪ […]
সিসিসি ভোট শান্তিপূর্ণ হবে, কেন্দ্রে গিয়ে ভোট দিন: রিটার্নিং কর্মকর্তা

মঙ্গলবার দুপুরে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে ভোটের সরঞ্জাম বিতরণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন। সিসিসি মেয়র পদে সাতজন এবং ৩৯টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত আসনের বিপরীতে ২২৫ জন প্রার্থীর মধ্যে বুধবার ভোটের লড়াই হবে বন্দর নগরীতে। করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রায় ১০ মাস পিছিয়ে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ইতিমধ্যে সংঘাতে প্রাণ গেছে দুজনের। […]
নির্বাচনী প্রচারণায় শেষ দিন পার মেয়রপ্রার্থী রেজাউলের

সোমবার সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় নিজ বাড়ির আশেপাশে পায়ে হেঁটে প্রচারণা চালান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এরপর নগরীর পৃথক তিনটি এলাকায় নির্বাচনের পোলিং এজেন্টদের সাথে বৈঠক করেন তিনি। সন্ধ্যায় বহদ্দারহাট এলাকা ও এর আশেপাশে বিশাল নির্বাচনী মিছিল বের করেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক […]
চট্টগ্রাম সিটি ভোটে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার থেকে নগরীতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পরিপত্র জারি হয়েছে। সে হিসেবে তারা আজ নগরীতে টহল শুরু হয়েছে। ভোটের পরদিন পর্যন্ত তারা টহলে থাকবে।” নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রতি দুইটি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন করে বিজিবি মোতায়েন থাকবে। পাশাপশি প্রতি […]
নির্বাচন কমিশনে অভিযোগ দিয়ে প্রচর শেষ ডা. শাহাদাতের

সোমবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে প্রচারণার শেষদিনের কর্মসূচি শুরু করেন তিনি। এতে নির্বাচন নিয়ে নিজের উদ্বিগ্নতার কথা প্রকাশ করেন এবং সরকারদলীয় প্রার্থীর লোকজন বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করছেন বলে অভিযোগ করেন। পরবর্তীতে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন নগরীর জামাল খান, এনায়েত বাজার ও আলকরণ […]
নির্বাচন কমিশনে অভিযোগ দিয়ে প্রচার শেষ ডা. শাহাদাতের

সোমবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে প্রচারণার শেষদিনের কর্মসূচি শুরু করেন তিনি। এতে নির্বাচন নিয়ে নিজের উদ্বিগ্নতার কথা প্রকাশ করেন এবং সরকারদলীয় প্রার্থীর লোকজন বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করছেন বলে অভিযোগ করেন। পরবর্তীতে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন নগরীর জামাল খান, এনায়েত বাজার ও আলকরণ […]
চট্টগ্রাম সিটি ভোটকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বিএনপি: আহমদ

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ অভিযোগ করেন তিনি। আহমদ হোসেন বলেন, ‘‘বিএনপি ষড়যন্ত্রের পার্টি। তারা ঘুম থেকে উঠে ষড়যন্ত্র দেখে। তারা চট্টগ্রাম সিটি করপোরেশণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। বিএনপিও বলছে জনগণ উন্মুখ হয়ে আছে ভোট দেয়ার জন্য। আমরাও ভোট ক্রেডিবল ও […]
মঙ্গলবার মধ্যরাত থেকে চট্টগ্রামে যান চলাচল বন্ধ

সোমবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জানুয়ারি মধ্যরাত থেকে ২৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত নগরীতে কোনো ধরনের ট্রাক, পিকআপ, অটোরিকশা, ইজিবাইক, মাইক্রোবাস, কার ও জিপ চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি সোমবার মধ্যরাত থেকে ২৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত কোনো ধরনের মোটরসাইকেল নগরীতে চলাচল করতে […]