ক্যাটাগরি

যাত্রামোহনের বাড়ি নিয়ন্ত্রণে নেওয়ায় ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’

সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সচেতন নাগরিক সমাজের পক্ষে যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর রানা দাশ গুপ্ত ও একুশে পদক প্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন এ ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদ স্মম্মেলন থেকে আগামী ২৯ জানুয়ারি বিকালে নগরীতে আনন্দ শোভাযাত্রা করারও ঘোষণা দেন রানা দাশগুপ্ত। ভারতীয় কংগ্রেসের নেতা যাত্রামোহন সেনগুপ্ত রহমতগঞ্জে ১৯ গণ্ডা জমির উপর […]

ভোটের একদিন আগে চট্টগ্রামে ৬ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ২

সোমবার বিকালে আকবর শাহ থানার নিউ শহীদ লেইন জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- আজিজ (৬০) ও হারুণ (৪০)। দুজনই জামালপুরের সরিষাবাড়ির বাসিন্দা। আকবর শাহ থানার ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবগুলো এক হাজার টাকার জাল নোট বলে জানান তিনি। ভোটের এক দিন আগে এত টাকার জাল নোট তারা […]

চট্টগ্রামে গভীর রাতে কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে গুলি

রোববার গভীর রাতে নগরীর আলকারণ এলাকায় ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিনের বাসার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে শট গান ও পিস্তলের মোট সাতটি গুলির খোসা উদ্ধার করেছে বলে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন।   কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিলেন, রাত ২টার দিকে […]

ভোটের দিন মাঠ ছাড়ব না: শাহাদাত

ভোটের প্রচারের শেষ দিন সোমবার চট্টগ্রামের নসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্বাচনে ‘বহিরাগত সন্ত্রাসীর আগমন ঘটছে’ অভিযোগ তুলে আওয়ামী লীগের প্রার্থীর দিকে ইঙ্গিত রেখে ডা. শাহাদাত বলেন, “তারা কখনও রাউজান, কখনও বান্দরবান, ফেনী ও নোয়াখালীর লোকদের সাথে বৈঠক করে। আর আমরা শুধু নগরীর ৪১টি ওয়ার্ডে মিটিং করেছি।” […]

চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী জড়ো করছে বিএনপি-জামায়াত, অভিযোগ আওয়ামী লীগের

ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন রোববার রাতে বন্দর নগরীর বহদ্দারহাটে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন। ভোটের তিন দিন সিইসি কে এম নূরুল হুদা এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে সন্তোষ জানানোর পর ডাকা এই সংবাদ সম্মেলনে নৌকার মেয়রপ্রার্থী রেজাউল করিম ছিলেন না। কামাল বলেন, […]

চট্টগ্রামে যুবলীগ নেতাকে ছুরি মারার ঘটনায় গ্রেপ্তার ১

রোববার রাতে নগরীর ষোলশহর রেল স্টেশন এলাকা থেকে আবুল বাশার (৪১) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তাকে ধরতে পুলিশ দুপুরে অভিযান শুরু করে। রাতে ষোলশহর রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।” চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী […]

চট্টগ্রামে বিএনপির প্রার্থী শাহাদাতের নিরাপত্তায় পুলিশ মোতায়েন

ভোটের প্রচার শেষের আগের দিন রোববার থেকে বিএনপি প্রার্থীর নিরাপত্তায় এ পুলিশ মোতায়েন করা হয়। শাহাদাত হোসেনের মিডিয়া সেলের সদস্য সচিব ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একাধিকবার শাহাদাতের প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন। রোববার বিকাল থেকে শাহাদাত হোসেনের সঙ্গে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ […]

চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা

তাদের মধ্যে ছিলেন অরুণা বিশ্বাস, রিয়াজ আহমেদ, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতউল্লাহ, মীর সাব্বির, অপু বিশ্বাস, সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ভোটগ্রহণের তিন দিন আগে রোববার বন্দর নগরীর বিভিন্ন স্থানে ট্রাকে চড়ে ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে প্রচার চালান তারা। নৌকায় ভোট চেয়ে অরুণা বিশ্বাস বলেন, “রেজাউল করিম চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা। উনাকে মনোনয়ন দিয়েছেন […]

রেজাউলের নির্বাচনী মিছিলে যুবলীগ নেতা ‘ছুরিকাহত’

যদিও ছুরি মারার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন নগর যুবলীগের এক নেতা। রোববার দুপুরে নগরীর ষোলশহর দুই নম্বর গেইটে ওই ঘটনায় আহত যুবলীগ নেতা আদিত্য নন্দী কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক। ঢাকার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনিও চট্টগ্রামে এসেছেন মেয়রপ্রার্থী রেজাউল করিমের পক্ষে প্রচারণা চালাতে। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিছিলের মধ্যে […]

চট্টগ্রাম সিটি নির্বাচন ‘ভালো’ হবে, মনে হচ্ছে সিইসির

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। তার তিন দিন আগে রোববার চট্টগ্রামে গিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেন তিনি। সভা শেষে নূরুল হুদা সাংবাদিকদের বলেন, “বিজিবি, আনসার, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার ১৬ জনের বক্তব্য আমরা শুনেছি। নির্বাচনী পরিবেশ পরিস্থিতি নিয়ে তারা সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রত্যেকে আশাবাদী ২৭ জানুয়ারির চট্টগ্রাম সিটি […]