মাদ্রাসা শিক্ষা আন্তর্জাতিক মানে নিতে কাজ করছে সরকার: উপমন্ত্রী

শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মহানগর মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে নগরীর মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য নওফেল বলেন, “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের জন্য সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী […]
মেয়রপ্রার্থী রেজাউলের সমর্থনে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

শনিবার বিকালে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ চট্টগ্রাম’ ব্যানারে এ সভা হয়। সভায় মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ছাড়াও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, নৌকা প্রতীকের প্রার্থীকে মেয়র পদে জয়ী করলে সমৃদ্ধ, আধুনিক নগরী হবে চট্টগ্রাম। চট্টগ্রামে […]
‘দখলদার’ সরিয়ে যাত্রামোহনের বাড়ির দখল নিল জেলা প্রশাসন

ঐতিহাসিক ভবনটির সামনের ভেঙে ফেলা অংশে একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) বদিউল আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তারের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা শনিবার বিকালে সেখানে উপস্থিত হয়ে এ সাইনবোর্ড ঝুলিয়ে দেন। জেলা প্রশাসনের এই পদক্ষেপে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রানা দাশগুপ্তসহ বাড়িটি রক্ষার দাবিতে আন্দোলনরতরা। ভারতীয় কংগ্রেসের নেতা যাত্রামোহন সেনগুপ্ত রহমতগঞ্জে […]
‘দখলদার’ সরিয়ে যাত্রামোহনের বাড়ির নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসন

ঐতিহাসিক ভবনটির সামনের ভেঙে ফেলা অংশে একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) বদিউল আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তারের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা শনিবার বিকালে সেখানে উপস্থিত হয়ে এ সাইনবোর্ড ঝুলিয়ে দেন। জেলা প্রশাসনের এই পদক্ষেপে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রানা দাশগুপ্তসহ বাড়িটি রক্ষার দাবিতে আন্দোলনরতরা। ভারতীয় কংগ্রেসের নেতা যাত্রামোহন সেনগুপ্ত রহমতগঞ্জে […]
অন্ন, বস্ত্রের পর মাথা গোঁজার ঠাঁই দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা: তথ্যমন্ত্রী

শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়নের ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, “বাসস্থানের সমস্যা এখনও আমাদের দেশে রয়ে গেছে। এই সমস্যাকে চিহ্নিত করে প্রধানমন্ত্রী মুজিববর্ষে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সমস্ত গৃহহীন মানুষকে ঘর করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না, সেই ঘোষণা দিয়েছেন। […]
পরিচ্ছন্নতার সঙ্গে সম্প্রীতিতে জোর শাহাদাতের

শনিবার দুপুরে নগরীর জামালখানে একটি রেস্তোরাঁয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নিজের ইশতেহার ঘোষণা করেন ধানের শীষের এই প্রার্থী। ৭৫টি প্রতিশ্রুতি সম্বলিত এই ইশতেহারের স্লোগান করা হয়েছে ‘চলো সবাই বাঁধো জোট, এবার দেবো আমার ভোট’। শাহাদাত বলেন, “রাজনীতি করছি অসহায় আর নিপীড়িত জনতার পাশে থাকতে। কতটুকু পেরেছি তার বিচারের ভার আপনাদের হাতে। নির্বাচিত হলে আমি নগরপিতা […]
রেজাউলের প্রতিশ্রুতি ‘নান্দনিক ও পরিচ্ছন্ন’ নগরী

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ৩৭ দফার ইশতেহার ঘোষণা করেন নৌকার এই প্রার্থী। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. অনুপম সেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে পাশে রেখে ইশতেহার ঘোষণা করেন তিনি। রেজাউল বলেন, “একটি জনপদ বা […]
রেজাউলের মঞ্চে এলেন চট্টগ্রাম আ. লীগের সব নেতা

শুক্রবার রাতে নগরীর সিনিয়র’স ক্লাবে ‘আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এর সমর্থনে’ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নেতারা এক হন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভার শেষ দিকে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাবেক মেয়র ও নগর আওয়ামী […]
সংঘাত নয়, নৌকার প্রার্থীকে জয়ী করুন: সুজন

সিটি নির্বাচন নিয়ে শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “নির্বাচন আসলে একটা উত্তাপ থাকে। উত্তাপ হল নির্বাচনের প্রাণ। তবে এই উত্তাপটা যেন আত্মঘাতী না হয়। উত্তাপ যেন গণতান্ত্রিক ব্যবস্থাপনা ও সংস্কৃতিকে বাধাগ্রস্ত না করে। সকলের কাছে করজোড়ে এ আহ্বান জানাব। “এখন মিছিল মিটিং ছাড়াও ফেইসবুক পেজের মাধ্যমে প্রচারণা চালাতে পারেন। […]
চট্টগ্রামে নির্বাচন বানচালে পুলিশকে ব্যবহার করা হচ্ছে: আমীর খসরু

এই নির্বাচন ঘিরে বুধবার বন্দরনগরীতে দুই দফায় নৌকা ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের হওয়ার পর একথা বলেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনের মাঠে সংবাদ সম্মেলন করে নির্বাচন ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর […]