ক্যাটাগরি

লাকিংমে চাকমা স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

বৃহস্পতিবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে ‘লাকিংমের স্মরণে ভালোবাসার প্রদীপ প্রজ্জ্বলন’ শিরোনামে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। চট্টগ্রামের নাগরিক সমাজ, বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চল এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান বলেন, “যদি দেশের সংবিধান সকল […]

প্রবাসীকে আটকে চাঁদা দাবি, গ্রেপ্তার ৬

বৃহস্পতিবার দুপুরে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের নির্মাণাধীন একটি ভবন থেকে এ প্রবাসীকে উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রবাসীর নাম মো. সাইফুল (৪০)। তিনি বাহরাইন প্রবাসী ছিলেন। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। এই ঘটনায় গ্রেপ্তার ছয় জন হলেন- সাইফুল করিম (২০), ছানাউল হক চৌধুরী (১৯),  মো. নাবিদ আরিয়ান (১৮), তানজিল মাহি (১৯), আব্দুল্লাহ আলবিদ […]

যাত্রামোহনের বাড়িতে হানিফ, সংরক্ষণের আশ্বাস

বৃহস্পতিবার বিকালে যাত্রামোহন সেনগুপ্তের বাড়িটি দেখতে গিয়ে তিনি এ আশ্বাস দেন। এর আগে ওই বাড়িটির সামনে তাৎক্ষণিক অবস্থান সমাবেশ হয় রানা দাশগুপ্তের নেতৃত্বে। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বাড়িটির মূল ফটকে ‘দখলদারদের’ দেওয়া তালা থাকায় সেখানে অবস্থান কর্মসূচি পালনকারী এবং হানিফ এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়াসহ উপস্থিত কেউ […]

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন ও আকরব শাহ থানার নাছিয়া ঘোনা এক নম্বর ঝিল এলাকা থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ফরহাদ উদ্দিন ওরফে মজনু (২৯) ও মো. বেলাল হোসেন (৪২)। তাদের কাছ থেকে দেশি রিভলবার, এলজি ও গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। মজনু বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে […]

নির্বাচনী সংঘাত: তিন মামলায় আসামি বিএনপির শতাধিক কর্মী

এর মধ্যে নগরীর কোতোয়ালী থানায় করা মামলায় ৩৫ জন, বাকলিয়ায় ২৪ জন এবং আকবর শাহ থানায় ৮১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নগরীর নূর আহম্মদ সড়কে বুধবার রাতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুরের পর বিক্ষোভ মিছিল করে তাদের সমর্থকরা। সেসময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ইট-পাটকেল […]

চট্টগ্রামে রাতে ফের আ. লীগ- বিএনপি সংঘর্ষ

বুধবার রাত ১০টার পর নগরীর নূর মোহাম্মদ সড়কে এসব ঘটনা ঘটে। ওই সড়কে পুরাতন বিমান অফিসের পাশে নাসিমন ভবনে নগর বিএনপির দলীয় কার্যালয়। তার অদূরে রাবেয়া রহমান গলিতে আওয়ামী লীগের একটি নির্বাচনী ক্যাম্প আছে, যেটি জামালখান ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শৈবাল দাশ সুমন ও মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী ক্যাম্প হিসেবে […]

তারেক সোলেমানের বাড়িতে হানিফ-নওফেল

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলকরণে আওয়ামী লীগ নেতা তারেক সোলেমান সেলিমের বাসায় যান মাহবুব-উল আলম হানিফ। এসময় তিনি সেলিমের স্ত্রী, সন্তান ও ভাইদের সাথে কথা বলেন এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ক্যান্সারে আক্রান্ত সেলিম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান। সেলিমের বাসায় গিয়ে তার স্ত্রী […]

চট্টগ্রামের বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা দুয়েক দিনের মধ্যে: হানিফ

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটে নগর আওয়ামী লীগের কার্যালয়ে নগর কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দলের সিদ্ধান্ত জানতে চাইলে হানিফ বলেন, “প্রথমত একটি বিষয় জানিয়ে রাখি, মেয়র মনোনয়ন দেওয়া হয় দলীয় মনোনয়ন বোর্ড থেকে। কাউন্সিলরদের সমর্থন দেওয়া হয়। এই সমর্থন দেওয়ার ক্ষেত্রে এখানে বোর্ড […]

চট্টগ্রামে আ. লীগের প্রচারে বিএনপিকর্মীদের হামলা

বুধবার বিকালে নগরীর বাকলিয়া থানার বলিরহাটে এই ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনের মাথায় বেশ জখম হয়েছে বলে বাকলিয়া থানার ওসি রুহুল আমিন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় ছাত্রলীগ কর্মীদের ওপর যুবদল কর্মীরা হামলা চালিয়েছে। এতে তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে সোহানের (২৪) মাথায় জখমটা বেশি। প্রত্যক্ষদর্শীরা […]

চট্টগ্রামে ভোটের প্রচারে গিয়ে আ. লীগ-বিএনপির সংঘর্ষ

বুধবার বিকালে নগরীর বলিরহাটে এই সংঘর্ষের পর ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে বলে বাকলিয়া থানার ওসি রুহুল আমিন জানিয়েছেন। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, মেয়র প্রার্থীর পক্ষে জনসংযোগ করার সময় তাদের ওপর যুবদল নেতাকর্মীরা হামলা চালিয়েছেন, যাতে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথায় বেশ জখম হয়েছে। অপরদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নৌকার […]