ক্যাটাগরি

মারুফ হত্যা: চার আসামির আত্মসমর্পণ

বুধবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেয়। আত্মসমর্পণ করা আসামিরা হলেন- মোস্তফা কামাল টিপু, মো. মাহবুব, ফয়সাল খান ও মো. রাব্বি। গত ১২ নভেম্বর রাতে নগরীর কর্মাস কলেজের সামনে যুবলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে মারামারিতে মারুফ (৩০) মাথায় আঘাত পান। সেদিন রাত সাড়ে নয়টার দিকে মারুফকে চট্টগ্রাম […]

মহামারীর মধ্যে চট্টগ্রামে ‘বেকার ২২ হাজার পোশাক শ্রমিক’

বুধবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে সংস্থাটির পক্ষ থেকে মহামারীর সময়ে বিভিন্ন খাতের শ্রমিকদের দুর্দশার তথ্য তুলে ধরেন বিভিন্ন শ্রমিক নেতারা। ১৩টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে প্রতিষ্ঠিত বিলস লেবার রিসোর্স অ্যান্ড সাপোর্ট সেন্টার বিভিন্ন  শ্রমিকদের আইনি এবং বিভিন্ন সহায়তা দেয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, করোনাভাইরাসের তাণ্ডব নতুন […]

চট্টগ্রাম সিটির দুই নারী কাউন্সিলর প্রার্থীর ওপর আ. লীগের সমর্থন প্রত্যাহার

ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তারা। সংক্ষুব্ধ দুই নারী কাউন্সিলর প্রার্থী হলেন- ২৮, ২৯ ও ৩৬ নম্বর ওয়ার্ডের জিন্নাত আরা বেগম এবং ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের জহুরা বেগম। এ দুই জনের স্থলে ফেরদৌসি আকবর ও জেসমিন পারভিন জেসিকে দল থেকে সমর্থন দেওয়া হয়েছে। দলের ওয়েবসাইটেও […]

মেগা প্রকল্পে সমাধান দেখছেন রেজাউল

মঙ্গলবার তিনি নগরীর আগ্রাবাদ এলাকায় গণসংযোগের সময় ওই এলাকার জলাবদ্ধতার বিষয়েও কথা বলেন। রেজাউল বলেন, “জোয়ারের পানি ও ভারী যানবাহনের কারণে ভঙ্গুর রাস্তাঘাট আগ্রাবাদ ওয়ার্ডের একটি বড় সমস্যা। চট্টগ্রামের প্রতি জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় খাল খনন, সংস্কার, পুনরুদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে চলমান মেগা প্রকল্পের আওতায় মহেশখালকে দখলমুক্ত ও সংস্কার করা হবে। “এ প্রকল্পের কাজ […]

তারেক সোলেমানের জানাজায় রেজাউলের সঙ্গে শাহাদাতও

মঙ্গলবার দুপুরে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে জানাজায় তারেকের দল আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন। আসন্ন সিটি করপোরেশন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ছিলেন জানাজায়, অংশ নিয়েছিলেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনও। চট্টগ্রাম নগরীতে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ আলকরণ ওয়ার্ডের চার বারের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা তারেক সোলেমান ক্যান্সারে (৫৮) আক্রান্ত […]

চট্টগ্রামের কাউন্সিলর প্রার্থী মাছ কাদের দ্বিতীয় দফা রিমান্ডে

চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিন মঙ্গলবার তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাদেরসহ তিন আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত শুনানি শেষে একদিন করে রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড মঞ্জুর হওয়া অপর দুই আসামি হলেন- কাদেরের সহযোগী এম কে কবির হেলাল উদ্দিন […]

সেই ফলাহারিয়ায় আবারও ৩ বনকর্মীকে মারধর

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া এলাকায় সোমবার এ ঘটনা ঘটে, যেখানে এমন ঘটনা আগেও ঘটেছিল। আহতরা হলেন- খুরুশিয়া বনবিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার (৫৫), বন প্রহরী আলী আকবর (৩৫) ও আবু তাহের (৫৪)।   হামলার জন্য বন বিভাগের কর্মীরা পাহড়ি এলাকায় গড়ে তোলা ‘জ্ঞানশরণ মহাঅরণ্য’ বৌদ্ধ বিহারের অনুসারীদের দায়ী করেছেন। পাহাড়ের গহীনে একটি বিহার ও […]

ভোট সামনে রেখে চট্টগ্রামের ৫ থানার ওসি বদল

নির্বাচন কমিশনের নির্দেশে এ রদবদল করা হয়েছে বলে নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানিয়েছেন। চট্টগ্রামের কোতোয়ালি থানার আলোচিত ওসি মোহাম্মদ মহসিনকে ডবলমুরিং থানায় বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিনকে। আর ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশকে সংযুক্ত করা হয়েছে পুলিশ কমিশনার কার্যালয়ে। সোমবার জারি করা এ আদেশে চকবাজার থানার […]

চট্টগ্রামে ৩ ইট ভাটাকে ছয় লাখ টাকা জরিমানা

সোমবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকায় অবস্থিত ইটভাটা তিনটিতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয় এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। এসময় পুটিবিলা এলাকার মেসার্স মদিনা ব্রিকস, মেসার্স মাওলানা ব্রিকস এবং মেসার্স এমআরবি ব্রিকসে অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশগত ছাড়পত্র ছাড়পত্র এবং […]

জাল-জালিয়াতি করে প্লট: ৪ সাংবাদিক ও ৩ জনের স্ত্রীর জামিন

সোমবার চট্টগ্রামের বিশেষ জজ ও মহানগর দায়রা জজ শেখ আসফাকুর রহমানের আদালতে তারা আত্মসমর্পণ করেন। পরে শুনানি শেষে আদালত মামলার অভিযোগপত্র জমা দেওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিল আসামিরা। উচ্চ আদালত তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে বলেন। “বয়স এবং […]