চট্টগ্রামে বিএনপির মেয়রপ্রার্থীর প্রচারণার ‘অটোরিকশায় ভাঙচুর’

সোমবার বিকাল সোয়া ৪টার দিকে পাঁচলাইশ থানাধীন মেয়র গলিতে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ। এসময় ওই এলাকার বিএনপি মনোনীত সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী জিনাতুন নেছাও উপস্থিত ছিলেন। বিএনপির অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ হামলা করেছে। এতে কাউন্সিলর প্রার্থীর পুত্রসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির মেয়র […]
আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসের পথে: আমীর খসরু

সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপির মেয়র প্রার্থীর প্রধান সমন্বয়কারী আমীর খসরু বলেন, “জনগণের উপর আওয়ামী লীগের আস্থা নেই বলেই নির্বাচনে বিএনপির প্রচারণায় বিভিন্নভাবে বাধা দিচ্ছে। মূলত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। তারা জনগণ থেকে অনেক দূরে চলে […]
চট্টগ্রাম আ. লীগ নেতা তারেক সোলেমান সেলিমের মৃত্যু

ক্যান্সারে আক্রান্ত সেলিম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ২টার দিকে মারা যান বলে নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক জানিয়েছেন। আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালেহ আহমদের বড় ছেলে তারেক সোলেমান সেলিম ((৫৮) ছাত্রাবস্থায় রাজনীতিতে সম্পৃক্ত হন। বেশ কয়েকবার তিনি হামলার শিকার হন। কারাবরণও করতে হয়েছে বিভিন্ন সময়। […]
নির্বাচনী বিরোধ নয়, ছাত্রলীগকর্মী রোহিত হত্যার পেছনে ইট-বালির ব্যবসা: পুলিশ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ঘিরে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘাত-উত্তাপের মধ্যে গত ১৫ জানুয়ারি ছাত্রলীগকর্মী রোহিতের মৃত্যুর খবর আসে। নগরীর ওমরগণি এমইএস কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী রোহিতকে (২০) গত ৮ জানুয়ারি বিকালে দেওয়ানবাজার ভরাপুকুরপাড় সংলগ্ন কেডিএস গলি এলাকায় ছুরিকাঘাত করা হয়েছিল। তার মৃত্যুর খবরে চট্টগ্রামের উত্তপ্ত নির্বাচনী পরিবেশে ছেলেটি নির্বাচনকেন্দ্রিক […]
চট্টগ্রামে রোহিত হত্যা: দুইজন গ্রেপ্তার

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, শেখ মহিউদ্দিন (৩৫) ও মো. বাবু (২১) নামের ওই দুইজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম মহানগার পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার কার্যালয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান ওসি। গত ৮ জানুয়ারি বিকালে দেওয়ানবাজার ভরাপুকুর পাড় সংলগ্ন কেডিএস গলি এলাকায় ছুরিকাঘাতে […]
চট্টগ্রামে ভোটের সংঘাতে প্রাণহানি: আরেক আসামি গ্রেপ্তার

নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকা থেকে রোববার দেলোয়ার রশিদ (৪২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দেলোয়ার ওই হত্যা মামলার এজাহারের ১১ নম্বর আসামি। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। “রোববার গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার কাপসগোলা এলাকায় অভিযান চালায় র্যাব। […]
সীতাকুণ্ডে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা

সোমবার ভোরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলায় এ ঘটনা ঘটে বলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান। নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। পরিদর্শক সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সমুদ্রপথে মান্দারিটোলায় আসা ১০ থেকে ১২ জনের একটি দলকে ডাকাত সন্দেহে ধাওয়া দেয় স্থানীয়রা। “অন্য সবাই […]
যাত্রামোহনের বাড়ি জাদুঘর ঘোষণার দাবিতে সমাবেশ

রোববার বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে মশাল মিছিলটি যাত্রামোহন সেনগুপ্তের বাড়িতে গিয়ে শেষ হয়। এর আগে চেরাগী পাহাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বাড়িটি জাদুঘর হিসেবে সংরক্ষণ এবং ওই বাড়িতে এখনো অবস্থানকারীদের উচ্ছেদের দাবি জানানো হয়। সমাবেশ ও মশাল মিছিলে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশ থেকে অবিলম্বে বাড়িটি জাদুঘর ঘোষণা করা না হলে […]
হকারদের পুনর্বাসনের আশ্বাস রেজাউলের

রোববার দুপুরে নগরীর জলসা মার্কেট এলাকায় চট্টগ্রাম হকার্স সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী রেজাউল বলেন, “ফুটপাতে যারা ব্যবসা করে জীবিকা চালায়, তাদের ব্যাপারে সুস্পষ্ট একটি নীতিমালা সকলের সমন্বয়ে প্রণয়ন করবে সিটি করপোরেশন। যাতে হকাররা ব্যবসা কার্য চালাতে পারে এবং জনসাধারণের চলাচলেও বিঘ্ন না ঘটে।” মেয়র নির্বাচিত হলে ক্ষুদ্র […]
চান্দগাঁও-মোহরা হবে আধুনিক উপশহর, প্রতিশ্রুতি শাহাদাতের

তিনি রোববার মোহরা ও পূর্ব ষোলশহর ওয়ার্ডে গণসংযোগকালে এই প্রতিশ্রুতি দেন। শাহাদাত বলেন, “এখানে শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াতসহ পর্যপ্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ এলাকা দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত হয়ে আসছে। মেয়র নির্বাচিত হলে বৃহত্তর চাঁন্দগাও মোহরা এলাকাকে একটি আধুনিক উপশহরে পরিণত করব।” ওই এলাকায় একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার আশ্বাসও দেন ডা. শাহাদাত। তিনি বলেন, “এলাকার […]