ক্যাটাগরি

চট্টগ্রামের সৌদি বাদশার ‘উপহার’ বিতরণ

বৃহস্পতিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সৌদি আরবভিত্তিক দাতা সংস্থা ‘কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ এবং সৌদি দূতাবাসের উদ্যোগে সাড়ে পাঁচশ পরিবার ও ব্যক্তির মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করছেন। আল মানাহিলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের সাড়ে পাঁচশ […]

মেয়র নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি শাহাদাতের

বৃহস্পতিবার নগরীর উত্তর ও দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত বলেন, “চট্টগ্রামে নাগরিক সুবিধা বলতে এখন কিছুই নেই। বর্ষায় বৃষ্টি ও জোয়ারের কারণে চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যায, তা আমরা দেখেছি।তখন নাগরিকরা বলেন চট্টগ্রাম অভিভাবকহীন হয়ে পড়েছে।” পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশবান্ধব শহর নগরবাসীর প্রত্যাশা উল্লেখ করে তিনি বলেন, “মেয়র নির্বাচিত […]

চট্টগ্রাম বন্দরে দুই হাজার পদ শূন্য

এসব শূন্য পদের মধ্যে ৩৫৬টিতে নিয়োগের প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বন্দর কর্তৃপক্ষের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। অপর এক প্রতিবেদনে চট্টগ্রাম বন্দরের দুই হাজার ৭৬৪ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকার অডিট আপত্তির তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রাম বন্দরের শুরু থেকে এ পর্যন্ত […]

আ. লীগ-বিদ্রোহীদের দ্বন্দ্বে উত্তপ্ত চট্টগ্রামের ভোটের মাঠ

করোনাভাইরাস মহামারীতে সাড়ে নয় মাস আটকে থাকার পর গত শুক্রবার এই সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শুরু হওয়ার চার দিনের মাথায় মঙ্গলবার রাতে নগরীর পাঠানটুলিতে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দলটির একজন কর্মী নিহত হয়েছেন।   এই পরিস্থিতিতে সংঘাত এড়ানো এবং মেয়র পদে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের তালিকা করে […]

যাদের মদদে খুন, তাদেরও বিচার চান নওফেল

মঙ্গলবার রাতে নগরীর মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে বাবুল (৫৫) মারা যান এবং অপর একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন। ২৮ নম্বর ওয়ার্ডের গতবারের কাউন্সিলর আব্দুল কাদের ওরফে মাছ কাদের নগর আওয়ামী লীগের […]

মেয়র হলে তরুণদের চাকরি দিতে উদ্যোগী হবেন শাহাদাত

বুধবার গোসাইলডাঙ্গা ও দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠাকালে ও সম্প্রসারণের সময় বিভিন্নভাবে স্থানীয় বাসিন্দদের জমি অধিগ্রহণ করা হয়েছিল। দেশের স্বার্থে বন্দরের জন্য অনেককে নিজেদের বসতবাড়ি ছাড়তে হয়েছে। “এতে বন্দর এলাকার স্থায়ী বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অথচ এখনও বন্দর এলাকায় সুশিক্ষিত হাজার হাজার […]

সংঘাতে প্রাণহানি: কাউন্সিলর প্রার্থী কাদেরসহ ১১ জন রিমান্ডে

অপর আসামিরা সবাই কাদেরের সহযোগী। তারা হলেন- এম কে কবির হেলাল উদ্দিন (৪০), ওবায়দুল কবির মিন্টু (৪০), আসাদুজ্জামান নূর রায়হান (২৯), ইমরান হোসেন ডলার (২৪), দিদার উল্লাহ দিদু (৪৮), মিনহাজ হোসেন ফরহাদ (২০),  শহীদুল আলম সাহেদ (৩৭), জাহিদুল আলম জাহিদ (২৫), শহিদুল ইসলাম (৩৩), আব্দুর রহমান (৪৪)। মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) পরিদর্শক […]

সংঘাতে মৃত্যু: চট্টগ্রামে কাউন্সিলর প্রার্থী আটক, মামলা

নিহত আজগর আলী বাবুলের ছেলে নগরীর ডবলমুরিং থানায় এই মামলা করেছেন বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) শ্রীমা চাকমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। মামলাটি তদন্ত করবে নগর গোয়েন্দা পুলিশ।” এদিকে সংঘর্ষের পর গভীর রাত পর্যন্ত মোগলটুলি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী […]

চট্টগ্রামে নির্বাচনী সংঘাতে নিহত ১

মঙ্গলবার রাত ৮টার দিকের এ ঘটনায় অপর একজন গুলিবিদ্ধসহ আরও কয়েকজন  আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, নগরীর ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মোগলটুলি মগপুকুরপাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আজগর […]

মাস্টারদার ফাঁসির দিনে বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণের দাবি

মঙ্গলবার মাস্টারদার আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আলোচনা সভা ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে তার ৮৭তম প্রয়াণ দিবসে পালন করেছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এক বিবৃতিতে বলেন, “চট্টগ্রাম অস্ত্রাগার দখলসহ যুব বিদ্রোহের অগ্রনায়ক ছিলেন মাস্টারদা সূর্যসেন। দেশের মানুষের প্রতি প্রবল ভালোবাসা ও চরিত্রের বলিষ্ঠতায় তিনি তরুণদের আকৃষ্ট করেছিলেন। “সূর্যসেন […]