পাচারকারীর তথ্যে ইয়াবার কারবারিকে গ্রেপ্তার

মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়া বালুখালী মইন্যার ঘোনা রোহিঙ্গা ক্যাম্প থেকে লিয়াকত আলী নামের ওই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাতে নগরীর স্টেশন রোড এলাকা থেকে মুনতাসিরুল ইসলাম চৌধুরী ওরফে ইমতিয়াজ (২০) নামের এক যুবককে আট হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। আনুমানিক ৪৫ বছর বয়সী গ্রেপ্তার লিয়াকত রোহিঙ্গা ক্যাম্পে লিয়াকত মাঝি […]
ছাত্রলীগনেতা কায়ছার হত্যামামলার আসামি মাসুদ গ্রেপ্তার

মঙ্গলবার নগরীর খুলশী থানার কসুমবাগ আবাসিক এলাকার ঢেবার পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র ও বিষ্ফোরক আইনে অন্তত ১৫টি মামলা আছে বলে পুলিশ জানায়। গ্রেপ্তার মাসুদ কামাল ‘কিলার মাসুদ’ নামেও পরিচিত। খুলশী থানার ওসি শাহীনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়মিত মাদক অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে অভিযানে গিয়ে কামালকে গ্রেপ্তার […]
শফীর মৃত্যুর মামলার তদন্তে বাবুনগরীকে জিজ্ঞাসাবাদ

মামলার তদন্ত সংস্থা পিবিআইয়ের চট্টগ্রাম বিভাগের বিশেষ সুপার ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) এবং ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে অন্তত ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করেন। পিবিআই কর্মকর্তা ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাটহাজারী মাদ্রাসায় জুনাইদ বাবুনগরীসহ ১৫ জনের সঙ্গে এবং বাবুনগর মাদ্রাসায় আরও ১২ জনের সঙ্গে […]
বে ওয়ান ক্রুজে প্রমোদ ভ্রমণ শুরু বৃহস্পতিবার

চট্টগ্রামের পতেঙ্গার ১৫ নম্বর ঘাট থেকে আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে জাহাজটি। ওই দিন রাত ১১টায় যাত্রা শুরু করে পরদিন সকাল ৭টা নাগাদ সেন্টমার্টিনে পৌঁছাবে। দেশের পর্যটন শিল্পের বিকাশে চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো সরাসরি সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করা প্রথম প্রমোদতরী হবে বে ওয়ান ক্রুজ। বেসরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড বিলাসবহুল এই প্রমোদতরীটি বাণিজ্যিকভাবে […]
ভিত্তি যাদের নেই, তারাই করে নালিশ: রেজাউল

সোমবার নগরীর চান্দগাঁও এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। রেজাউল করিম চৌধুরী বলেন, “ভোটারদের কাছে যাদের ভিত্তি নেই তারাই সারাক্ষণ অভিযোগ-নালিশ করে। জনকল্যাণে কাজ করতে হলে জনগণের কাছে যেতে হবে। ভোটাররাই আমাদের শক্তি। অজুহাত, নালিশ, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপরাজনীতি করে জনকল্যাণ হয় না।” মেয়র পদে নৌকার প্রার্থী বলেন, “হত্যা, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে যে […]
কর্ণফুলীতে ভেসে এল হাত-পা বাঁধা নারীর লাশ

সোমবার বিকালের দিকে শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্ত থেকে আনুমানিক ৩০ থেকে ৩২ বছর বয়েসী ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতুর দক্ষিণ তীরে ভেসে আসা লাশটি পাথরের ব্লকে আটকে ছিল। সদরঘাট নৌপুলিশ থানা পুলিশকে সঙ্গে নিয়ে সেটি উদ্ধার […]
ধানের শীষে জোয়ার দেখে ক্ষমতাসীনরা দিশেহারা: শাহাদাত

সোমবার নগরীর চান্দগাঁও ওয়ার্ডে প্রচারণায় গিয়ে একথা বলেন তিনি। নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহদাত বলেন, “ধানের শীষের গণসংযোগে জনগণের অভূতপূর্ব সাড়া দেখে সরকারি দল দিশেহারা হয়ে পড়েছে। তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দলীয় ক্যাডার লেলিয়ে দিয়ে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। “আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিএনপির বিরুদ্ধে মিথ্যা বিষোদগার শুরু […]
চট্টগ্রামে এম এ আজিজকে স্মরণ

সোমবার দুপুরে উত্তর হালিশহরে তার স্মরণে সভা করে আওয়ামী লীগ। পরে প্রয়াত নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “স্বাধীনতার প্রশ্নে এম এ আজিজ ছিলেন এক দফার প্রবক্তা। সেই এক দফাই আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ। এখন বাংলাদেশ রক্ষায় একই রকম এক […]
শুদ্ধ পাঠের অভাবে ইতিহাস বিকৃতি: নাছির

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উদ্যোগে রোববার থিয়েটার ইনস্টিটিউট হলে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সাবেক মেয়র নাছির বলেন, “ইতিহাসের শুদ্ধ পাঠের অভাবে ইতিহাস বিকৃতি হচ্ছে। তাই কে স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা এ নিয়ে বির্তক হচ্ছে। ইতিহাসের পাতায় যা সত্য লেখা আছে, তাকে আমরা […]
চট্টগ্রাম থেকে অপহৃত শিশু টেকনাফে উদ্ধার

রোববার টেকনাফের হ্নীলা ইউনিয়নের পাহাড়ি এলাকার একটা ঘর থেকে চার বছর বয়েসী এ শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ। পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ শিশুকে মোসারিকুল হাসান ওরফে রিফাত নামে এক যুবক শুক্রবার সকালে নগরীর হিলভিউ এলাকা থেকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে চুরি করে টেকনাফ নিয়ে যায়। […]