মিয়ানমারের আন্তরিকতার অভাব: মোমেন

রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মোমেন বলেন, “মিয়ানমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে আমাদের আলাপ হয়েছে। তারা বারবার বলেছে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাবে। কখনও বলে নাই নিবে না। “আমরা বলেছি, এদের তোমরা নিয়ে যাও। তবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারাও উপযুক্ত পরিবেশ তৈরির কথা বলেছে।” প্রতিশ্রুতি দিলেও […]
অবৈধ সম্পদের মামলায় ওসি প্রদীপের জামিন আবেদন ফের নামঞ্জুর

আসামির জামিনের আবেদন শুনে রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান তা খারিজ করে দেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত জামিন নামঞ্জুর করেছেন। পাশাপাশি মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ৮ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মত প্রদীপ কুমার দাশের পক্ষে এই মামলায় জামিন আবেদন […]
পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে: নওফেল

নগরীর চশমা হিলের বাসভবনে রোববার হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব বিষয়ে জানান। চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চমেক হাসপাতালকে আধুনিক হাসপাতাল হিসেবে রূপান্তর করতে কাজ করছেন। যার অংশ হিসেবে এই হাসপাতালে বিশেষায়িত পূর্ণাঙ্গ ক্যান্সার […]
চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু

রোববার সকালে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত মো. সেকান্দার (৬৫) চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকার বাসিন্দা। তিনি ওই অটোরিকশার চালক ছিলেন। পাঁচলাইশ থানার এসআই কাজী মাছুমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুরাদপুর ও বহদ্দারহাট ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে। “মনে হচ্ছে উল্টো পথে যাওয়া পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা […]
ভোটারদের দ্বারে দ্বারে রেজাউল-শাহাদাত

শনিবার সকালে নগরীর ফিসারিঘাটে মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এরপর দুপুরে মিউনিসিপ্যাল স্কুল মাঠে জাতীয় শ্রমিক লীগের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বেলা ৩টায় যান স্টেশন রোডে নগর বাইশ মহল্লা সর্দার কমিটিতে সর্দারদের সাথে মতবিনিময়ে। আওয়ামী লীগ প্রার্থী দিনভর নগরীর কেন্দ্রে […]
যাত্রামোহনের বাড়ি রক্ষায় অনশনের হুমকি রানা দাশগুপ্তর

শনিবার নগরীর রহমতগঞ্জে ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত বাড়িটির সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ ঘোষণা দেন তিনি। পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত বাড়িটি কিছু দুষ্কৃতিকারী দুঃসাহস দেখিয়ে বুলডোজার দিয়ে আঘাত করেছে। বাড়িটি ১৯৭২ সালে অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়েছে। পরবর্তীতে এক ব্যক্তি সেই জায়গা লিজ […]
ছয় বছর গেল, অঞ্জলী রানী হত্যা রহস্য অনুদঘাটিত

অর্ধযুগেও তদন্তে অগ্রগতি না হওয়ায় অনেকটা হাল ছেড়ে দিয়েছেন মামলার বাদী অঞ্জলী রাণীর স্বামী রাজেন্দ্র চৌধুরী। ২০১৫ সালের ১০ জানুয়ারি সকালে নগরীর পাঁচলাইশ থানার তেলিপট্টি লেইন এলাকায় চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হত্যাকাণ্ডের দিন বিকালে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন […]
যাত্রামোহনের বাড়ির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনবেন নওফেল

জায়গাটির ঐতিহাসিক মূল্য রয়েছে উল্লেখ করে এটি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর করবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার বিকালে নগরীর কোতয়ালি থানার রহমতগঞ্জ এলাকায় অবস্থিত যাত্রামোহন সেনগুপ্তের বাড়িটি পরিদর্শন গিয়ে ওই এলাকার সংসদ সদস্য নওফেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, “যাত্রামোহন সেন মানে জে এম সেন হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসে […]
চট্টগ্রামের নাছিয়া ঘোনার সেই নুরু গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার শান্তিরহাট থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক মো. কামরুজ্জামান। নুরুর সঙ্গে মো. কাউছার নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক এক সংবাদ সম্মেলনে বলেন, আকবর শাহ থানা ও গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের যৌথ […]
নয় মাস পর চট্টগ্রামে ভোটের প্রচারে ফিরলেন প্রার্থীরা

শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (সিসিসি) প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। আওয়ামী লীগ প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী সুষ্ঠু ভোটের আশাবাদ ব্যক্ত করলেও বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি ‘নিরপেক্ষ’ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। গত বছরের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার […]