ক্যাটাগরি

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের দাবি চট্টগ্রামের সমাবেশে

ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত যাত্রামোহন সেনগুপ্তের বাড়ি ভাঙ্গার চেষ্টা এবং এর সাথে যুক্তদের আইনের আওতায় আনার দাবিতে ‘চট্টগ্রামের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ’র ব্যানারে শুক্রবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে নাগরিকরা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সুতিঁকাগার চট্টগ্রাম সবসময় সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার যাত্রামোহন সেনগুপ্ত ও তাদের পরিবারের […]

বিদ্রোহীরা ভবিষ্যতে পদ পাবে না: নাছির

বৃহস্পতিবার রাতে নগরীর বহদ্দারহাটে দলের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর বাড়িতে জরুরি বর্ধিত সভায় তিনি এ হুমকি দেন। সাবেক মেয়র নাছির বলেন, “যারা দলীয় পদ-পদবী নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের ভবিষ্যতে কোনো পদ-পদবি দেওয়া হবে না। এমনকি তাদের প্রাথমিক সদস্য পদও থাকবে না। “কেননা এতবার বলা সত্ত্বেও যাদের এখনও বোধোদয় হয়নি, তাদের বিষয়ে আমরা […]

চিকিৎসক সেজে ঘরে গিয়ে যৌন নিপীড়ন

গ্রেপ্তার মো. রাশেদ বৃহস্পতিবার নগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়ি ২ নম্বর গলি থেকে মো. রাশেদ (৩৪) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। রাশেদের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়, তিনি থাকেন নগরীর টাইগার পাস এলাকার রেলওয়ে ব্যাচেলর কোয়ার্টারে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাশেদ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে কাজীর দেউড়ি ২ নম্বর গলির একটি […]

যাত্রামোহন সেনগুপ্তের বাড়িটি জাদুঘর করার দাবি

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে পিপলস ভয়েস এবং চট্টগ্রাম বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। পিপলস ভয়েসের সভাপতি শরিফ চৌহানের সভাপতিত্বে ও সাংবাদিক প্রীতম দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বাংলাদেশের সব ইতিহাস-ঐতিহ্য ও উপমহাদেশের রাজনৈতিক স্মৃতি সংরক্ষণের দাবি জানান। সমাবেশে মুক্তিযোদ্ধা ও গবেষক ডা. মাহফুজুর রহমান […]

যাত্রামোহন সেনগুপ্তের বাড়ি ভাঙায় আদালতের নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালত নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি বাড়িটি ভাঙার সঙ্গে জড়িতদের ২০ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশও দিয়েছে। চট্টগ্রাম মহানগর জিপি নাজমুল আহসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “ঐতিহাসিক ভবনটি না ভাঙার উপর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গতকাল আদালতে আবেদন করা হয়। “আদালত বিষয়টি আমলে নিয়ে […]

সিসিসি প্রশাসক সুজন ও তার স্ত্রী কোভিড-১৯ আক্রান্ত

বর্তমানে তারা বাসায় আইসোলেশনে আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। খোরশেদ আলম সুজনের ছেলে মহিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বুধবার নমুনা পরীক্ষা করানো হয়। রাতে ফলাফলে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছে।” “বাবার কয়েকদিন আগে জ্বর ও হালকা কাশি থাকায় নমুনা পরীক্ষা করানো হয়। বর্তমানে কোনো উপসর্গ নেই।” খোরশেদ আলম সুজন চট্টগ্রাম […]

যাত্রামোহনের বাড়ি: উল্টো অভিযোগ করল ফরিদ চৌধুরীর পরিবার

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ফরিদের বড় ছেলে ফরহাদ চৌধুরী পাল্টা অভিযোগ করেছেন আইনজীবী রানা দাশগুপ্তের বিরুদ্ধে, যার নেতৃত্বে স্থানীয়দের প্রতিরোধের মুখে গত সোমবার ঐতিহাসিব বাড়িটি রক্ষা পায়। ফরহাদ চৌধুরী বলেন, “উনি (রানা দাশগুপ্ত) শ্রদ্ধেয় হলেও অনেক বিষয়ে বিতর্কিত। ওই বাড়ি দখলে বাধা দিয়ে উনার কী লাভ? ব্যক্তিস্বার্থে উনি এসব কাজ করছেন।’’ সংবাদ […]

নিয়ম নেই, তারপরও সরকারি স্কুলে ‘বিভাগ বাছাই’ পরীক্ষা

বৃহস্পতিবার চট্টগ্রামের সরকারি নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বলছে, পরীক্ষা নিয়ে বিভাগ নির্ধারণ করে দেওয়ার কোনো সুযোগ নেই স্কুল কর্তৃপক্ষের। পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর অভিভাবক নাম প্রকাশ না করে বলেন, “ছেলে চায় বিজ্ঞান বিষয়ে পড়ার জন্য। কিন্তু স্কুলের নিয়মে সে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারছে না। তাই […]

যাত্রামোহনের সেই বাড়ি রক্ষায় এবার আদালতে জেলা প্রশাসন

বুধবার চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ আবেদন জেলা প্রশাসনের দেওয়ানি মামলা শাখার পক্ষ থেকে করা হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবন ভাঙার উপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে এ আবেদন করা হয়েছে। নগরীর রহমতগঞ্জ এলাকায় অবস্থিত ভবনটি ‘ঐতিহাসিক’ উল্লেখ করে তিনি বলেন, ঐতিহাসিক এসব স্থাপনা রক্ষায় আরও বিভিন্ন উদ্যোগ নেয়া […]

ইস্ট ডেল্টায় স্প্রিং সেমিস্টারে ভর্তি শুরু

আগামী শনিবার ভর্তি কার্যক্রম নিয়ে ‘ভর্তি মেলা’ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি অনলাইনেও এ মেলা কার্যক্রম চলবে বলে ইডিইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত অনলাইনে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুরা বিবিএ, বিএ ইন ইংলিশ, বিএ ইন ইকনোমিক্স, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, […]