সাতকানিয়ায় ৩ ইটভাটা উচ্ছেদ

বুধবার সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস আর আলমগীর ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফজারুল ইসলাম অভিযান চালিয়ে ইটভাটা তিনটি উচ্ছেদ করেন। ইটভাটা তিনটি হল, কেওচিয়া এলাকার শাহজালাল ব্রিকস, সেভন স্টার ব্রিকস ও একই এলাকার নুর হোসেন ব্রিকস। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে […]
যাত্রামোহন সেনগুপ্তের বাড়ি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবেন সুজন

বুধবার দুপুরে নগরীর রহমতগঞ্জে যাত্রামোহন সেনগুপ্তের বাড়ি রক্ষার উদ্যোগ নেওয়ার দাবিতে স্মারকলিপি নেওয়ার সময় তিনি এ কথা বলেন। কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং মানবতাবরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত এ স্মারকলিপি দেন। এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, “শুধু ইতিহাস-ঐতিহ্যের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য জাতীয় স্বার্থে এটি রক্ষা করা […]
দেড় বছর পর পুলিশের হাতে নুরুর সাজা পরোয়ানা

বুধবার বিকালে সাজা পরোয়ানা পুলিশের হাতে এসেছে বলে জানান আকবর শাহ থানার ওসি জহির হোসেন। চট্টগ্রামের পূর্ব ফিরোজশাহ কলোনির নাছিয়া ঘোনা এলাকায় সব অপকর্মের ‘হোতা’ নুরুর বিরুদ্ধে পাহাড় কাটা, কাঠ পাচার, মাদক বিক্রিসহ নানা অভিযোগে ২৮টি মামলার খবর পুলিশের কাছে থাকলেও সাজার কোনো পরোয়ানা ছিল না। একটি অস্ত্র মামলায় ২০১৯ সালের ১৭ জুলাই চট্টগ্রাম মহানগর […]
অবৈধ সম্পদ: ওসি প্রদীপের বিরুদ্ধে প্রতিবেদন ফের পিছিয়েছে

বুধবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় প্রার্থনা করে। পাশাপাশি আসামিপক্ষও জামিনের আবেদন করে। দুদকের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। তদন্ত করতে তাই কিছুটা সময় লাগছে। দুদকের […]
নাছিয়া ঘোনার সেই নুরুর সাজার রায় জানে না পুলিশ

চট্টগ্রামের পূর্ব ফিরোজশাহ কলোনির নাছিয়া ঘোনা এলাকায় সব অপকর্মের ‘হোতা’ নুরুর বিরুদ্ধে পাহাড় কাটা, কাঠ পাচার, মাদক বিক্রিসহ নানা অভিযোগে ২৮টি মামলার খবর আছে পুলিশের কাছে। একটি অস্ত্র মামলায় ২০১৯ সালের ১৭ জুলাই চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মুহাম্মদ ছালামত উল্লাহ আসামি নুরুকে ১০ বছর ও ৭ বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড দেন। […]
নওফেলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানাধীন বিআরটিসি স্টেশন রোড এলাকার হোটেল গোল্ডেন ইন থেকে সোমবার রাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, শিহাব উদ্দিন সিদ্দিকী (২৬) ও মো. সোলায়মান (৪১)। শিহাব ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি ইউনিয়নের তাহের উদ্দিন সিদ্দিকীর ছেলে। সোলায়মানের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি হোটেল গোল্ডেন ইনের মার্কেটিং ও সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কোতোয়ালি থানার ওসি […]
কন্যাশিশুকে ধর্ষণ, চট্টগ্রামে একজনের যাবজ্জীবন
মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এ রায় দেন। দণ্ডিত ব্যক্তি (৪১) ঘটনার পর থেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। তার উপস্থিতিতে আদালতে রায় ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপি খন্দকার আরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ […]
‘যাত্রামোহনের বাড়ি রক্ষায় প্রয়োজনে আইনি ব্যবস্থা’

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়। চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ঐতিহাসিক ভবনটি রক্ষায় তিনদফা দাবিও জানানো হয় প্রশাসনের কাছে। সংবাদ সম্মেলনে কবি-সাংবাদিক আবুল মোমেন সংবিধানের ২৪ ধারা উল্লেখ করে বলেন, “ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান রক্ষায় রাষ্ট্রের ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে। যাত্রামোহন সেনগুপ্তর বাড়িটি ঐতিহাসিক এবং […]
অবাধে পাহাড় কেটে বসতি-খামার নাছিয়াঘোনায়

নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ নাছিয়া ঘোনা ১ নম্বর ঝিলে কেটে তৈরি করা হচ্ছে গাউসিয়া লেকসিটি নিউ আবাসিক এলাকা। যেসব পাহাড় কেটে বসতি স্থাপন করা হয়েছে সেখানে এলাকার লোকজন ছাড়া বাইরের কারও প্রবেশ ‘অঘোষিতভাবে’ নিষেধ। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসব এলাকায় যেতে বেশ কয়েকবার হামলার শিকারও হয়েছেন। পুলিশ বলছে, এসব পাহাড়ি এলাকা যোগাযোগ […]
নৌকার প্রার্থীর বিপক্ষে দলের কেউ গেলে ছাড় নেই: নাছির

সোমবার বিকালে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। সাবেক সিটি মেয়র নাছির বলেন, “সাংগঠনিক নির্দেশনা কঠোরভাবে পালন করতে হবে। আওয়ামী লীগ মেয়রসহ কাউন্সিলর পদে যাদের মনোনয়ন দিয়েছে তাদের বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে কে কোন অবস্থায় আছে আমরা তা বিবেচনা করবো […]