বুলডোজার ঠেকালেন রানা দাশগুপ্ত, রক্ষা পেল ঐতিহাসিক বাড়ি

জেলা প্রশাসন থেকে ইজারা নিয়ে ওই ভবনে এখন একটি বিদ্যালয় চলছিল। আদালতের আদেশের কথা বলে সোমবার এক ব্যক্তি বুলডোজার নিয়ে সদলবলে এসে বাড়িটি ভেঙে ফেলতে গিয়েছিলেন। প্রতিরোধের মুখে জেলা প্রশাসন এসে ঐতিহ্যবাহী বাড়িটি সিলগালা করে জানায়, এ ভবনের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। ‘অপকৌশলে’ এই জমিটির বিষয়ে আদালতের আদেশ আনা হয়েছে বলে দাবি করেছেন যুদ্ধাপরাধ […]
শিশু ধর্ষণের অভিযোগে খালাত ভাই গ্রেপ্তার

রোববার নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রূপন দে (২০) পটিয়া উপজেলার কেলিশহর দারোগাহাট গ্রামের সুধীর দে’র ছেলে। নগরীর মাদারবাড়ি এলাকায় একটি খাবার হোটেলে চাকরি করেন তিনি। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রূপন গত শুক্রবার বলুয়ার দিঘী এলাকায় তার খালার বাসায় বেড়াতে যান। বাসায় একা […]
পরীক্ষার জন্য চবির আইইআরের শিক্ষার্থীদের অবস্থান

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এ আর মল্লিক প্রশাসনিক ভবনের সামনে তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ অবস্থান করেন। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রথম বর্ষের পরীক্ষা গ্রহণসহ চার দফা দাবি জানায়। তাদের দাবিগুলো হচ্ছে- ১০ জানুয়ারির মধ্যে পরীক্ষার রুটিন দেওয়া, পরীক্ষা শেষ হওয়ার পর অনলাইনে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করা, পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে পরীক্ষার ফলাফল দেওয়া […]
ইয়াবা সরবরাহের অভিযোগে চট্টগ্রামে ওষুধের বিক্রয় প্রতিনিধি গ্রেপ্তার

গ্রেপ্তার মো. নাসির উদ্দিন (৪২) ‘অর্গানিক হেলথ কেয়ার’ নামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে তাকে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নভেম্বরে ইয়াবার বিনিময়ে অস্ত্র সংগ্রহকারী টেকনাফের যে দুই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের একই চক্রের সাথে […]
চট্টগ্রামে যুবলীগ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার নির্দেশ

শনিবার চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভার আয়োজন করে নগর যুবলীগ। ওই সভায় দীর্ঘদিন পর একমঞ্চে আসেন নগর যুবলীগের আহ্বায়ক ও চার যুগ্ম আহ্বায়ক। সভায় যুবলীগ সাধারণ সম্পাদক নিখিল ছাড়াও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ দলীয় নেতারা যুবলীগকে সিটি নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন। সভায় সাড়ে সাত বছরের পুরনো নগর যুবলীগের […]
সার্কিট হাউজে বৈঠক করে কেন্দ্র দখলের পরিকল্পনা: শাহাদাত

শনিবার নগরীর ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত এ অভিযোগ করেন। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে সঙ্গে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। […]
হালদায় আরেক শোধনাগারে কোনো সমস্যা হবে না: মন্ত্রী তাজুল

চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই এবং ফেনীর সোনাগাজী উপজেলায় ৩০ হাজার একর জমিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ স্থাপনে কাজ করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্প নগরে পানি সরবরাহের লক্ষ্যে হালদা তীরে আরেকটি শোধনাগার করতে চায় চট্টগ্রাম ওয়াসা, এতে হালদার জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে দাবি করে একপক্ষ এর বিরোধিতা করছে। বিদ্যমান দুটি পানি শোধনাগারে […]
বিএনপি-জামায়াতের টাকায় সরকারবিরোধী ষড়যন্ত্র: মাইনুল

শনিবার সন্ধ্যায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নগর যুবলীগ আয়োজিত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নিখিল বলেন, “নিজেদের মধ্যে কোলাহল না করে ঐক্যবদ্ধ হন। শপথ গ্রহণ করুন। নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক জিয়া লন্ডনে বসে এই অঞ্চলে অর্থ ব্যয় করেছে। এই অঞ্চলে অসংখ্য মাদ্রাসা। […]
অন্যগুলোর মতো চট্টগ্রামের ভোটও সুষ্ঠু হবে: তথ্যমন্ত্রী

শনিবার চট্টগ্রাম নগরীর পোর্ট কানেক্টিং সড়কের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, “নির্বাচন কমিশন যেভাবে নির্বাচনগুলো পরিচালনা করছে, জনগণের দৃষ্টিতে তারা অত্যন্ত সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছে। দেশের অন্যান্য সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের মতো চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু, নিরপেক্ষ হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন […]
চট্টগ্রামে আগুনে পুড়ে একব্যক্তির মৃত্যু

শুক্রবার গভীর রাতে কাথারিয়া বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানায়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, রাতে কাথারিয়া বাজারে একটি দোকান থেকে আগুন লাগে। বাঁশখালী ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বাজারের ছয়টি সেমি পাকা দোকান পুড়ে ‘প্রায় চার […]