ক্যাটাগরি

‘গণমানুষের নেতা’ মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চকবাজার থানা আওয়ামী লীগের আয়োজনে স্মরণসভায় এভাবেই তার স্মৃতিচারণ করেন দলের নেতারা।  তার বড় ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “তিনি প্রকৃত অর্থে গণমানুষের নেতা ছিলেন। তাই তিনি সাধারণ মানুষের মুখের ভাষা বুঝতেন, তাদের চাওয়া-পাওয়ার কথা জানতেন।  “জীবনে কখনো তিনি নীতি-আদর্শ চ্যুত হননি। প্রকৃত অর্থে তিনি ছিলেন রাজনৈতিক কর্মী সৃষ্টির […]

চট্টগ্রাম সিটির ভোটে দলীয় প্রার্থীকে নিয়ে আ. লীগের বৈঠক

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।  সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় রাত ৮টা পর্যন্ত। শুরুর প্রায় আধ ঘণ্টা পর তথ্যমন্ত্রী […]

চট্টগ্রামে থার্টি ফার্স্ট রাতে পুলিশের ফুল পেলেন চালকরা

চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক সড়কে চলাচলকারী যানবাহন চালকদের বৃহস্পতিবার গভীর রাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর এই উদ্যোগ নেন চট্টগ্রাম জেলার রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম। প্রত্যক্ষদর্শীরা, জানান, রাউজানের পাহাড়তলী বাজারে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ফুল নিয়ে অবস্থান নেন পুলিশ সদস্যরা। ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন থামিয়ে চালকদের ‘রিফ্রেশমেন্ট পয়েন্টে’ হাত মুখ ধোয়ার পর চাসহ অন্যান্য নাস্তা […]

নাছিয়া ঘোনার নুরুকে নিয়ে বেকায়দায় পুলিশ

পুলিশ কর্মকর্তারা বলছেন, নানা ‘অপকর্মের হোতা’ নুরু পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। কিন্তু দুর্গম এই এলাকায় নিজের লোকজন দিয়ে এক ধরনের ‘সুরক্ষা বলয়’ তৈরি করায় তাকে ধরা যাচ্ছে না। নগরীর আকবর শাহ থানার ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাহাড়ি এলাকা নাছিয়া ঘোনার ১ নম্বর ঝিল এলাকাটি অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন। রীতিমতো বাহিনী তৈরি করে সাম্রাজ্য গড়ে […]

কালুরঘাটে পুড়ে গেছে ম্যাট্রেস কারখানা

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে লাগা এ আগুন নেভানো হয় শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালুরঘাট বিসিক এলাকার কাদের ট্রেডার্স নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রতিষ্ঠানটিতে থাকা কাঁচামাল, যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তিনি বলেন, “মেশিনের গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা […]

চবি শিক্ষার্থীকে পরিবহনকর্মীর মারধরের প্রতিবাদে অবরোধ

বৃহস্পতিবার রাত ৯টায় শিক্ষার্থীরা প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তবে পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা সরে যায় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১ নম্বর গেটে বাস থেকে নামার পর ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেল্পার বাকবিতণ্ডায় জড়ায়। তখন বাসের হেল্পার এক শিক্ষার্থীকে মারধর করে […]

চট্টগ্রাম প্রেস ক্লাবে আব্বাস-ফরিদ পুনর্নির্বাচিত

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের ২৫৮ জন ভোটারের মধ্যে ২৪০ জন ভোট দেন। রাতে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ওমর কায়সার ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে বর্তমান সভাপতি এটিএন বাংলার চট্টগ্রাম প্রধান আলী আব্বাস ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী […]

চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেলেন নুরুল আজিম রনি

চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহান বৃহস্পতিবার ওই মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের মামলা থেকে অব্যাহতি দেন।  রনির আইনজীবী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৮ সালে বেসরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান রনিসহ সাত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা […]

পাহাড় কাটা: রেলের প্রকল্প কর্মকর্তাকে জরিমানা

বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ে এ সংক্রান্ত চতুর্থ দফা শুনানি শেষে এ জরিমানা করা হয়। পাশাপাশি কাটা পাহাড় পুনঃস্থাপন ও খাল উন্মুক্ত করার আদেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় পরিবেশ আইনে মামলাও করার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত ১৬ অক্টোবর পরিদর্শনে গিয়ে দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের জন্য চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে লোহাগাড়া উপজেলার রাঙ্গাপাহাড় এলাকায় অনুমোদন […]

মহিউদ্দিন হত্যাকাণ্ডে হাজি ইকবালসহ ২০ জন অভিযুক্ত

বুধবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালতে এই অভিযোগ গঠন করা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ গঠন করে আদালত আগামী ৫ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করেছে। আসামিদের মধ্যে একজন পলাতক ও বাকিরা জামিনে আছেন বলে জানান তিনি। মহিউদ্দিন মহিদ ২০১৮ সালের ২২ জুলাই […]