চট্টগ্রাম-কাপ্তাই
আঞ্চলিক সড়কে চলাচলকারী যানবাহন চালকদের বৃহস্পতিবার গভীর রাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর
এই উদ্যোগ নেন চট্টগ্রাম জেলার রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার
হোসেন শামীম।
প্রত্যক্ষদর্শীরা,
জানান, রাউজানের পাহাড়তলী বাজারে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ফুল নিয়ে অবস্থান নেন পুলিশ
সদস্যরা। ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন থামিয়ে চালকদের ‘রিফ্রেশমেন্ট পয়েন্টে’ হাত
মুখ ধোয়ার পর চাসহ অন্যান্য নাস্তা দিয়ে আপ্যায়ন করা হয়।
এরপর গাড়িতে উঠার সময়
চালকদের ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।
এ বিষয়ে এএসপি আনোয়ার
শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অনেকে এ দিনটি পরিবার-পরিজনের সাথে
সময় কাটিয়ে ভালোমন্দ খাওয়া দাওয়া করি। কিন্তু এ শ্রমজীবী মানুষরা সেটি থেকে বঞ্চিত
হয়। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কারণে তাদের মন উৎফুল্ল হয়েছে। পাশাপাশি এতে তাদের
মধ্যে পুলিশের প্রতি ভীতি দূর হয়ে আস্থা জন্ম নেয়।”
তার উদ্যোগে চালু হওয়া
‘রিফ্রেশমেন্ট পয়েন্টে’ গাড়ি দাঁড় করিয়ে চালকরা হাতমুখ ধোয়ার পর তাদের চা পান করতে
দেওয়া হয়।