ক্যাটাগরি

সাঁথিয়া পৌর নির্বাচন: দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

শুক্রবার রাতে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কালাইচরা এলাকায় এই ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান। এদিকে, আওয়ামী লীগ ও বিএনপির প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। […]

‘গণমানুষের নেতা’ মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চকবাজার থানা আওয়ামী লীগের আয়োজনে স্মরণসভায় এভাবেই তার স্মৃতিচারণ করেন দলের নেতারা।  তার বড় ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “তিনি প্রকৃত অর্থে গণমানুষের নেতা ছিলেন। তাই তিনি সাধারণ মানুষের মুখের ভাষা বুঝতেন, তাদের চাওয়া-পাওয়ার কথা জানতেন।  “জীবনে কখনো তিনি নীতি-আদর্শ চ্যুত হননি। প্রকৃত অর্থে তিনি ছিলেন রাজনৈতিক কর্মী সৃষ্টির […]

জালিয়াতির মাধ্যমে ‘কপিরাইট লঙ্ঘনের’ অভিনব অভিযোগ

সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন, এমন একজন বিশেষজ্ঞ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এমন হতে পারে যে কেউ চাইছে, ওই প্রতিবেদনগুলো আর দেখা না যাক, সে কারণে জালিয়াতির আশ্রয় নিয়ে মিথ্যা অভিযোগ করেছে।  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেন, “গত দশ দিনের মধ্যে এরকম দুটো ঘটনা ঘটেছে। দুটো ক্ষেত্রেই আমরা সার্ভার ব্যবস্থাপনাকারী কোম্পানিকে জানিয়ে দিয়েছি, ওই […]

মোংলায় ‘২৬ বোতল বিদেশি মদসহ’ গ্রেপ্তার ৫

মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট এম মাজহারুল হক শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোংলা বাসস্ট্যান্ডে তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড তাদের গ্রেপ্তার করে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তারা হলেন- জেলার রামপাল উপজেলার টেংরামারী গ্রামের শ্রীপ্রতি মণ্ডল রায় […]

ভোলায় ২ বাইকের সংঘর্ষে তরুণ নিহত

উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ঢালী মার্কেট এলাকায় শুক্রবার দুপুরে তিনি নিহত হন বলে মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান। নিহত মো. রিয়াজ (১৮) ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতিন ফরাজির ছেলে। পুলিশ জানায়, রিয়াজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিয়াজ নিহত হন। […]

নতুন বছরে জিদানের চাওয়া

লা লিগায় শনিবার ঘরের মাঠে জিদানের দলের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা সেল্তা ভিগো। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে নতুন বছরে নিজের চাওয়ার কথা জানান জিদান। “খেলাধুলার দিক দিয়ে নতুন বছরের জন্য চাওয়া, আমার কোনো খেলোয়াড় যেন চোটে না পড়ে। এরপর চাই মৌসুম শেষের […]

যাত্রাবাড়িতে ভেজাল পণ্য তৈরিতে দুজন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ি থানার উত্তর রায়েরবাগের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. রুবেল হোসেন (৩৩) ও মো. আরিফ খান (৩৪)। রুবেলের বাড়ি চাদপুরে এবং আরিফের বাড়ি মানিকগঞ্জে। তারা রায়েরবাগে ভাড়া থাকেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে উত্তর রায়েরবাগের রশিদবাগ […]

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত সারা দেশের নেতাকর্মীরা

শুক্রবার বিকাল ৩টায় শুরু হয় এই ভার্চুয়াল আলোচনা, শেষ হয় রাত সাড়ে ৯টায়। রাজধানীর নয়া পল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় অফিস থেকে টানা ৬ ঘণ্টার এই ভার্চুয়াল আলোচনা পরিচালনা করা হয়। সারা দেশের জেলা কমিটির কার্যালয়ে নেতাকর্মীরা সমবেত হয়ে এই আলোচনায় যুক্ত হন, ভার্চুয়াল প্ল্যাটফর্মে স্ক্রিনে বিভিন্ন জেলার নেতাকর্মীদের সরাসরি দেখানো হয়। এই ভার্চুয়াল আলোচনায় লন্ডন থেকে […]

বর্ণিল আয়োজনে শেরপুরে ঐতিহ্যবাহী পৌষ মেলা

শুক্রবার বিকালে শেরপুর শহরের সাওয়াল পীরের মাজার এলাকায় এই মেলা অনুষ্ঠিত হয়। নবীনগর মেলা উদযাপন কমিটি মেলার আয়োজন করে।   করোনাভাইরাস মহামারীর এই সময়ে শেরপুর শহরসহ এর পাশপাশ এলাকা থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোর উপস্থিত ছিল। এদের অধিকাংশই মাস্ক না পরে স্বাস্থ্যবিধি না মেনে মেলায় আসে। সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, এখানে গ্রামীণ বিভিন্ন ঐতিহ্যবাহী […]

চট্টগ্রাম সিটির ভোটে দলীয় প্রার্থীকে নিয়ে আ. লীগের বৈঠক

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত ওই বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।  সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় রাত ৮টা পর্যন্ত। শুরুর প্রায় আধ ঘণ্টা পর তথ্যমন্ত্রী […]