রাজধানীর যাত্রাবাড়ি
থানার উত্তর রায়েরবাগের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার
সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন-
মো. রুবেল হোসেন (৩৩) ও মো. আরিফ খান (৩৪)। রুবেলের বাড়ি চাদপুরে এবং আরিফের বাড়ি মানিকগঞ্জে।
তারা রায়েরবাগে ভাড়া থাকেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে
বলা হয়, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে উত্তর রায়েরবাগের রশিদবাগ এলাকার একটি ভবনে
ভারতীয় ব্র্যান্ড Amulএর লোগা সদৃশ্য Amol নাম ব্যবহারসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের নাম
নকল করে বিভিন্ন প্রকার ভেজাল পণ্য তৈরি করত। সেগুলো প্যাকেটজাত করে দেশের বিভিন্ন
স্থানে বাজারজাত করে আসছিল। সাধারণ মানুষকে ধোকা দিয়ে এসব ভেজাল পণ্য আসল পণ্য হিসেবে
প্রস্তুত, মজুদ ও বিপণন করা হচ্ছিল।
বৃহস্পতিবার সিআইডির
ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি শেখ উমর ফারুকের দিকনির্দেশনায় বিশেষ পুলিশ সুপার মো.
খালিদুল হক হাওলাদারের তত্ত্বাবধানে টিম-১ এর সহকারী পুলিশ সুপার মো. জহিরুল হকের নেতৃত্বে
সেখানে অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ সময় সেখান থেকে বিভিন্ন
ধরনের ভেজাল পণ্য ও তা তৈরিতে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা
আইনে (১৯৭৪) যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।