ক্যাটাগরি

চট্টগ্রামে থার্টি ফার্স্ট রাতে পুলিশের ফুল পেলেন চালকরা

চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক সড়কে চলাচলকারী যানবাহন চালকদের বৃহস্পতিবার গভীর রাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর এই উদ্যোগ নেন চট্টগ্রাম জেলার রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম। প্রত্যক্ষদর্শীরা, জানান, রাউজানের পাহাড়তলী বাজারে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ফুল নিয়ে অবস্থান নেন পুলিশ সদস্যরা। ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন থামিয়ে চালকদের ‘রিফ্রেশমেন্ট পয়েন্টে’ হাত মুখ ধোয়ার পর চাসহ অন্যান্য নাস্তা […]

ফরিদপুরে পদ্মার চরে বর্ণিল ঘুড়ি উৎসব

শহরতলীর ধরার মোড় এলাকায় ফেইসবুক গ্রুপ ‘ফরিদপুর সিটি’ শুক্রবার এই উৎসব আয়োজন করেছে। এতে সহায়তা করে ফরিদপুরের টাইমস বিশ্ববিদ্যালয়। ২০১৮ সালের ১লা জানুয়ারি প্রথম এই উৎসব অনুষ্ঠিত হয়। এটি ছিল চতুর্থ আয়োজন। বিকালে উৎসবের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। সরেজমিনে দেখা যায়, নয়ন তারা, কইরা, চিল, প্লাজো, রোহিঙ্গা, অ্যাংরি বার্ড, ডোল, ঈগলসহ নানা […]

সোলেমানি হত্যার বর্ষপূর্তিতে ‘প্রতিরোধের’ অঙ্গীকার ইরানের

শুক্রবার সোলেমানি হত্যার একবছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, ইরান এখনও জবাব দিতে প্রস্তুত। ২০২০ সালের ৩ জানুয়ারিতে ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে চালকবিহীন বিমান (ড্রোন) থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট ইউনিট কুদস ফোর্সের প্রধান ছিলেন সোলেমানি। তাকে হত্যার ঘটনার পরপরই ইরাকের মার্কিন ঘাঁটিতে […]

চেলসির বিপক্ষে ৫ জনকে পাচ্ছে না ম্যান সিটি

বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন ম্যানচেষ্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। গত শুক্রবার স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস, ডিফেন্ডার কাইল ওয়াকার ও দুজন সাপোর্ট স্টাফের কোভিড-১৯ পজিটিভ এলে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ম্যাচ স্থগিত করা হয়। নতুন আক্রান্ত তিন খেলোয়াড়দের নাম জানাননি গুয়ার্দিওলা। এদিকে চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড জানান, তাদের দলের দুইজন কোভিড-১৯ পজিটিভ। তবে তারা খেলোয়াড় নন বলে […]

চীনে তৈরি মডেল ওয়াই গাড়ির সরবরাহ শুরু করছে টেসলা

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজারে নিজেদের গাড়ির বিক্রি বাড়ানোর অংশ হিসেবে দেশটিতে চীনে তৈরি মডেল ওয়াই গাড়ি বিক্রি শুরু করেছে টেসলা। পেট্রোল বা ডিজেল গাড়ির দূষণ কমানোর লক্ষ্যে বৈদ্যুতিক যানের ক্ষেত্রে অনেক সহায়তা দেয় চীন। আর এটিই টেসলার বৈশ্বিক ব্যবসায়িক কৌশলের মূল চাবি। চীনের শাংহাইতে গাড়ির কারখানার পরিধিও বাড়াচ্ছে বৈদ্যুতিক […]

ক্ষমতায় আসার পর ২০২০ ছিল সবচেয়ে কঠিন বছর: মের্কেল

এবছরের মেয়াদ শেষে ক্ষমতা ছাড়ার কথা রয়েছে মের্কেলের। তার আগে জাতির উদ্দেশে নতুন বছর উপলক্ষে দেওয়া শেষ ভাষণে একথা বলেছেন তিনি। তবে কোভিড-১৯ এর টিকা দেওয়া শুরু হওয়ায় ২০২১ আশার বছর হয়ে এসেছে বলেও তিনি উল্লেখ করেছেন। ২০০৫ সালে জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন আঙ্গেলা মের্কেল। এবছর মেয়াদ ফুরোলেই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। রাজনৈতিক […]

৫০ লাখ ওএমএস কার্ডের সাত লাখ ভুয়া

গত ২৪ সেপ্টেম্বর খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য দেন বলে বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়। ওই বৈঠকের কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয় ৩০ ডিসেম্বর। বৈঠকে খাদ্যমন্ত্রী বলেন, “করোনার সময় ৫০ লাখ ওএমএস কার্ড বিতরণ করা হয়েছে, যার মধ্যে ৭ লাখ ভুয়া কার্ড পাওয়া গেছে।” এ বিষয়ে জানতে চাইলে […]

২০২০ সালের শীর্ষ গুগল সার্চ

২০২০ সালে বাংলাদেশের শীর্ষ সার্চ তালিকা এখনও প্রকাশ না করলেও বৈশ্বিক তালিকা প্রকাশ করেছে গুগল। ১২টি শ্রেণিতে ২০২০ সালের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। চলুন দেখে নেই সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর তালিকা- অনুসন্ধান ১. করোনাভাইরাস ২. নির্বাচনী ফলাফল ৩. কোবি ব্রায়ান্ট ৪. জুম ৫. আইপিএল খবর ১. করোনাভাইরাস ২. নির্বাচনী ফলাফল ৩. ইরান […]

সাদা বলে বর্ষসেরা বাবর, লাল বলে রিজওয়ান

টেস্টে সময়টা খারাপ কাটেনি বাবরের। তিন সংস্করণে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পাকিস্তান অধিনায়ক হয়েছেন বছরের সবচেয়ে ভ্যালুয়েবল ক্রিকেটারও। শুক্রবার এসব পুরস্কারের ঘোষণা করে পাকিস্তানের বোর্ড। ২০২০ সালে চার টেস্ট, তিন ওয়ানডে ও আট টি-টোয়েন্টি খেলেছেন বাবর। লাল বলে এক সেঞ্চুরি, দুই ফিফটিতে ৬৭.৬০ গড়ে রান করেছেন ৩৩৮। ওয়ানডেতে তার রান ২২১, গড় ১১০.৫০, সেঞ্চুরি একটি। ৫৫.২০ […]

সংগীত পরিচালক ইমনের যৌতুক মামলার নথি ট্রাইব্যুনালে যাচ্ছে

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক তাহমিনা আক্তার তৃণা গত ২৬ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলায় অভিযোগপত্র জমা দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. শরীফুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বার্ষিক ছুটি শেষে আগামী রোববার ঢাকার ওই  ট্রাইব্যুনাল খুলবে। আমরা সেদিনই ওই আদালতে নথি পাঠিয়ে দেব।” ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের […]