ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর, আটক ১

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় লোকজনের উপস্থিতিতে এই ম্যুরাল ভাংচুর হয় বলে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান। আটক নুর আলম (৫৫) পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর গ্রামের ওহিদুলের ছেলে। বঙ্গবন্ধুর এই ম্যুরাল ভাংচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, নুর আলম দুই হাতে একটি ইট নিয়ে […]
নরসিংদীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বেলাব থানার ওসি সাফায়েত হোসেন জানান। নিহতদের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি ওসি। ঢাকা ছেড়ে আসা আল মোবারক পরিবহনে বাসটি যাচ্ছিল সিলেটের দিকে। বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির যাচ্ছিল ঢাকার দিকে। দুই বাহনের মুখোমুখি […]
নাছিয়া ঘোনার নুরুকে নিয়ে বেকায়দায় পুলিশ

পুলিশ কর্মকর্তারা বলছেন, নানা ‘অপকর্মের হোতা’ নুরু পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। কিন্তু দুর্গম এই এলাকায় নিজের লোকজন দিয়ে এক ধরনের ‘সুরক্ষা বলয়’ তৈরি করায় তাকে ধরা যাচ্ছে না। নগরীর আকবর শাহ থানার ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাহাড়ি এলাকা নাছিয়া ঘোনার ১ নম্বর ঝিল এলাকাটি অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন। রীতিমতো বাহিনী তৈরি করে সাম্রাজ্য গড়ে […]
লকডাউনে ভ্রমণে যাওয়ায় কানাডীয় মন্ত্রীর পদত্যাগ

প্রাদেশিক প্রধানমন্ত্রী ডগ ফোর্ড বৃহস্পতিবার তার অর্থমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি। এভাবে ঘুরতে যাওয়ার জন্য ক্ষমা চেয়ে ফিলিপস বলেছেন, তিনি বোকার মতো ভুল কাজ করেছেন। তার পদত্যাগের পর এক বিবৃতিতে ফোর্ড বলেন, “ফিলিপসের পদত্যাগ দেখিয়ে দিয়েছে, তার সরকার উচ্চমান বজায় রাখার ক্ষেত্রে আমাদের বাধ্যবাধকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।” কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিওতে […]
রাকিব-রাব্বীর গোলে সেমিতে চট্টগ্রাম আবাহনী

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথম কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জিতে চট্টগ্রাম আবাহনী। ১০৭তম মিনিটে রাকিব ও ১১৩ মিনিট রাব্বী পান জালের দেখা। প্রতিপক্ষের রক্ষণে চাপ দিয়ে নবম মিনিটে সুযোগ তৈরি করে ২০১২ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল। বখতিয়ার দুইশবেকভের কর্নারে অফসাইডের ফাঁদ ভেঙে ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি সিওভুস আসরোরভ। একটু পর তাজিকিস্তানের এই ডিফেন্ডারের ফ্রি কিক বাঁক […]
ভারতে অক্সফোর্ডের টিকার অনুমোদনে বিশেষজ্ঞ প্যানেলের সায়

বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুজনের বরাত দিয়ে রয়টার্স বলেছে, ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞরা শুক্রবার বৈঠক করে অনুমোদনের পক্ষে সায় দেন। এনডিটিভি জানিয়েছে, সিডিএসসিওর সায় পাওয়ায় এখন বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য ভারতের নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেলের দপ্তরে (ডিসিজিআই) পাঠানো হবে। ডিসিজিআইয়ের অনুমোদন পাওয়ার পর এ মাসেই নাগরিকদের টিকা দেওয়া শুরু করতে […]
জাতীয় পার্টি এখন লাইফ সাপোর্টে: বিদিশা

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুক্রবার রংপুর এসে তিনি বলেন, “জাতীয় পার্টি এখন লাইফ সাপোর্টে চলে গেছে। বর্তমান যে জাতীয় পার্টি আছে সেটি এরশাদের জাতীয় পার্টি না। সেটি লাইফ সাপোর্টের জাতীয় পাটি।” জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে রংপুর নগরীর দর্শনা মোড়ের পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন বিদিশা। বিদিশা বলেন, “জাতীয় পার্টিকে পুরনো রূপে ফিরিয়ে […]
হবিগঞ্জ ‘সীমান্তে বিএসএফের পাকা ঘর নির্মাণের চেষ্টা’

বিজিবির ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার আবু বকর বলেন, সম্প্রতি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর বাজার এলাকায় ১৯৯৪-৪/এস লিপারের কাছে সীমান্ত এলাকায় বিএসএফ বেআইনিভাবে একটি পাকা ঘর নির্মাণের চেষ্টা করে। এ নিয়ে শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্ত রক্ষীদের পতাকা বৈঠক হয়। তিনি বলেন, বিজিবি পাকা ঘর নির্মাণে আপত্তি জানালে বিএসএফ মেনে নেয়। পাকা ঘর নির্মাণ করবে না […]
মন্দিরভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ধর্ম প্রতিমন্ত্রী

শুক্রবার সকালে অনলাইনে মন্দিরভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম-পঞ্চম পর্যায় শীর্ষক প্রকল্পের ২০২১ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের নৈতিকতা সম্পন্ন যোগ্য নাগরিক তৈরিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। “সরকার শিক্ষা ক্ষেত্রে বিপ্লব সাধন […]
চাল, তেলের চড়া দরে বছর শুরু

নতুন বছরের প্রথম দিনে শুক্রবার কারওয়ান বাজারে পেঁয়াজসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে বলে বিক্রেতারা জানিয়েছেন। তবে চালের চড়া দরের সঙ্গে ভোজ্য তেলের দাম গত সপ্তাহের চেয়ে লিটারে অন্তত পাঁচ টাকা বেড়েছে। বাজার ঘুরে দেখা যায়, তিন সপ্তাহ ধরে সরু চাল কেজিপ্রতি ৬০ টাকা থেকে ৬৪ টাকা, মাঝারি চাল ৫৫ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি […]