ক্যাটাগরি

রিকশা অনুদান দিল লক্ষ্মীপুরের ক্লাব

নতুন বছরের প্রথম দিন বেলা ১১টায় রামগঞ্জে ক্লাবটির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অটোরিকশাটি হস্তান্তর করা হয়। সংগঠনের সভাপতি মো. ফারুক হোসেন বলেন, সম্প্রতি রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের দুলাল মিয়ার অটোরিকশা খোয়া যায়। তিনি পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েন। “এই দুঃসময়ে ক্লাবটি তার পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন ব্যক্তিবর্গের আর্থিক সহায়তায় ব্যাটারিচালিত এই নতুন অটোরিকশাটি কেনা হয়। এছাড়া দুলালের কিছু দেনাও […]

টেস্টেও ভারতের সহ-অধিনায়ক রোহিত

বিরাট কোহলির অনুপস্থিতিতে রাহানকে অধিনায়ক করে ভারত। মেলবোর্ন টেস্টে চেতেশ্বর পুজারা ছিলেন সহ-অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই শুক্রবার পুজারাকে সরিয়ে প্রথমবারের মতো রোহিতকে দেয় এই দায়িত্ব। আইপিএলে পাওয়া চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে আসেননি রোহিত। খেলেননি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। পরে অস্ট্রেলিয়ায় পৌঁছালেও ১৪ দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতায় প্রথম দুই টেস্টে তাকে পায়নি দল। কোয়ারেন্টিন […]

জয়পুরহাটে বাঙালিয়ানায় ইংরেজি বর্ষবরণ

উপজেলার রহমতপুর গ্রামের মাঠে শুক্রবার সকাল ১০টার দিকে কুসুম্বা ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল বারী দুলাল এই আয়োজন করেন। সেখানে লাঠিখেলা, পানিভর্তি কলস খেলা, থালা ঘোরানোসহ গ্রামীণ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে দর্শকরা এসে ভিড় করেন। দুলাল বলেন, ১০-১২ কেজি পানিভর্তি কলস দাঁতে তুলে বাদ্যের তালে নাচার দৃশ্য উপভোগ করেছেন এলাকাবাসী। […]

আই লিগের চ্যালেঞ্জ নিচ্ছেন জামাল

আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে আই লিগের নতুন মৌসুম। অল ইন্ডিয়া ফুটবল ফেডাশেনের সঙ্গে শুক্রবারের আলাপচারিতায় নতুন মিশন, লক্ষ্য নিয়ে নিজের ভাবনা জানান জামাল। “কলকাতা মোহামেডান আমাকে নিয়ে কোনও ভুল করেনি, সেটা আই লিগে খেলে প্রমাণ করতে হবে। কলকাতার সঙ্গে ঢাকার বড় পার্থক্য নেই। খাদ্য, ভাষাসহ সবকিছুই প্রায় এক। মোহামেডানের শিরোপার জন্য লড়ব; সবার […]

জনগণকে চিঠি লিখে কিমের নতুন বছর উদযাপন

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ শুক্রবার এ খবর জানিয়েছে। তবে অতীতের মতো  এবারের নববর্ষের ভাষণ দেবেন কি না সে ব্যাপারে কিম তাৎক্ষণিক কোনও ইঙ্গিত দেননি। দেশের নাগরিকদের কাছে লেখা চিঠিতে কিম মহামারীর এই কঠিন সময়েও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ওপর আস্থা রাখা এবং সমর্থন দেওয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। কিম আরও লিখেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে […]

যুক্তরাজ্য থেকে ‘টেম্পুন ট্যাক্স’ বিলুপ্ত হচ্ছে

বিবিসি ‍জানায়, ১ জানুয়ারি ২০২১ সাল থেকে এই দেশটির নাগরিকদের এই ভ্যাট আর দিতে হচ্ছে না। স্যানিটারি পণ্য জরুরি প্রয়োজন নয় ব্যাখ্যায় ইইউ সদস্য রাষ্ট্রগুলোতে মেন্সট্রুয়াল কাপ এবং স্যানিটারি পণ্যে ক্রেতাকে ৫ শতাংশ ভ্যাট দিতে হয়। বৃহস্পতিবার জিমএটি ২৩:০০ থেকে ইইউর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের বিচ্ছেদ সম্পূর্ণ হয়। ‘টেম্পুন ট্যাক্সের’ বিরুদ্ধে ছয় বছর আগে প্রচার শুরু […]

নয়া বছরে প্রেমভাগ্য

পাশ্চাত্য রাশিচক্র-মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের প্রেম-ভালোবাসা-বিয়ে সম্পর্কে পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা। জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না। মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) এবছর জীবনে একাধিক প্রেম আসতে পারে। নিজস্ব ব্যক্তিত্ব বজায় রাখতে […]

সিটি, ম্যানইউর থমকে থাকা ম্যাচ জানুয়ারিতে

কোভিড মহামারীর কারণে গত মৌসুমের ইউরোপিয়ান প্রতিযোগিতা শেষ হয় অগাস্টে। ম্যানচেস্টারের দল দুটি প্রতিযোগিতার নকআউট পর্বে খেলায় প্রিমিয়ার লিগে তাদের প্রথম রাউন্ডের খেলা স্থগিত রাখা হয়। সেপ্টম্বরের সেই ম্যাচ জানুয়ারিতে খেলবে তারা। লিগ কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায় পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড আগামী ১২ জানুয়ারি খেলবে বার্নলির মাঠে। ২০ জানুয়ারি ঘরের মাঠে সিটির প্রতিপক্ষ অ্যাস্টন […]

যুক্তরাজ্যে টিকটকের বিরুদ্ধে আদালতে কিশোরী

মামলা সামনে এগোলে ওই কিশোরী নিজের পরিচয় গোপন রাখতে পারবেন বলে রুল জারি করেছে আদালত। বিবিসি’র প্রতিবেদন বলছে, এই পদক্ষেপে সমর্থন দিয়েছেন যুক্তরাজ্যের শিশু কমিশনার অ্যানি লংফিল্ড। টিকটক যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান ইউনিয়নের ডেটা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে বলেও তার বিশ্বাস। টিকটকের দাবি, শিশুদের সুরক্ষায় তাদের “দৃঢ় নীতিমালা” রয়েছে এবং ১৩ বছরের কম বয়সী গ্রাহককে প্ল্যাটফর্মে […]

ওয়্যাগনারের বিদায়ে সুযোগ এলো হেনরির

২৯ বছর বয়সী হেনরিকে দলে যোগ করার কথা জানান নিউ জিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন হেনরি। নিউ জিল্যান্ডের হয়ে ১২ টেস্ট খেলা এই পেসারের উইকেট ৩০টি। পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর প্রথম টেস্ট জয়ে বড় অবদান রাখেন ওয়্যাগনার। পায়ের দুই আঙুলে চিড় নিয়ে, ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৪৯ […]