ক্যাটাগরি

যুক্তরাজ্য থেকে ‘টেম্পুন ট্যাক্স’ বিলুপ্ত হচ্ছে

বিবিসি ‍জানায়, ১ জানুয়ারি ২০২১ সাল থেকে এই দেশটির নাগরিকদের এই ভ্যাট আর দিতে হচ্ছে না।

স্যানিটারি পণ্য জরুরি প্রয়োজন নয় ব্যাখ্যায় ইইউ সদস্য রাষ্ট্রগুলোতে মেন্সট্রুয়াল কাপ এবং স্যানিটারি পণ্যে ক্রেতাকে ৫ শতাংশ ভ্যাট দিতে হয়।

বৃহস্পতিবার জিমএটি ২৩:০০ থেকে ইইউর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের বিচ্ছেদ সম্পূর্ণ হয়।

‘টেম্পুন ট্যাক্সের’ বিরুদ্ধে ছয় বছর আগে প্রচার শুরু করার লরা করিটন যুক্তরাজ্য সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটা লিঙ্গবৈষম্য অবসানের একটি লক্ষণ’।

বিশ্বের প্রথম দেশ হিসেবে গত বছর নভেম্বর থেকে স্কটল্যান্ড ‘ঋতুস্রাবের সময় প্রয়োজনীয় পণ্য’ বিনামূল্যে দেওয়া শুরু করেছে।