রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ শুক্রবার এ খবর জানিয়েছে। তবে অতীতের মতো এবারের নববর্ষের ভাষণ দেবেন কি না সে ব্যাপারে কিম তাৎক্ষণিক কোনও ইঙ্গিত দেননি।
দেশের নাগরিকদের কাছে লেখা চিঠিতে কিম মহামারীর এই কঠিন সময়েও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ওপর আস্থা রাখা এবং সমর্থন দেওয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।
কিম আরও লিখেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে নতুন যুগ আগেভাগেই বয়ে আনার জন্য এই নতুন বছরেও তিনি কঠোর পরিশ্রম করবেন।
জীবনমানের উন্নতি করতে না পারায় উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এর আগে গত অক্টোবরে অশ্রুসিক্ত নয়নে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন।
ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণের এক পর্যায়ে আবেগাপ্লুত ওই ক্ষমা চেয়েছিলেন তিনি।
উত্তর কোরিয়ার দাবি, সেদেশে এখন পর্যন্ত কেউ করোনাভাইরাস আক্রান্ত হয়নি। তবে তাদের এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
করোনাভা্ইরাস সংক্রমণ ঠেকাতে উত্তর কোরিয়া নিজেদের সীমান্ত বন্ধ করাসহ নানা কঠোর পদক্ষেপ নেওয়ায় দেশটির অর্থনীতি আরও দুর্দশায় পড়েছে।