নতুন বছরের প্রথম
দিন বেলা ১১টায় রামগঞ্জে ক্লাবটির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অটোরিকশাটি হস্তান্তর করা
হয়।
সংগঠনের সভাপতি মো.
ফারুক হোসেন বলেন, সম্প্রতি রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের দুলাল মিয়ার অটোরিকশা
খোয়া যায়। তিনি পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েন।
“এই দুঃসময়ে ক্লাবটি
তার পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন ব্যক্তিবর্গের আর্থিক সহায়তায় ব্যাটারিচালিত এই নতুন অটোরিকশাটি
কেনা হয়। এছাড়া দুলালের কিছু দেনাও পরিশোধের ব্যবস্থা নেয়া হয়েছে।”
রামগঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা, রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, ক্লাবটির
যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান পাবেল অনুষ্ঠানে ছিলেন।