অভিবাসী-বিদেশি কর্মী ভিসায় নিষেধাজ্ঞা বাড়ালেন ট্রাম্প

বৃহস্পতিবার ট্রাম্প ব্যবসায়ীদের আপত্তি অগ্রাহ্য করে এ পদক্ষেপ নেন। তিনি বলেছেন, করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন-কর্মীদের রক্ষায় এই নিষেধাজ্ঞা থাকা প্রয়োজন। গত বছরের এপ্রিল ও জুন মাসে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ ডিসেম্বর। এবার নিষেধাজ্ঞার মেয়াদ এবছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হল। অভিবাসন নিয়ে এটিই বিদায়ী ট্রাম্প প্রশাসনের […]
আদিবাসীদের ইতিহাস তুলে ধরতে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতে পরিবর্তন

শুক্রবার থেকে নতুন জাতীয় সংগীত বাজানো শুরু হয়েছে। এদিন ক্যানাবেরায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘‘আমরা এমন একটি ভূখণ্ডে বসবাস করছি যেখানে অনন্তকাল ধরে পৃথিবীর প্রথম জাতিসত্ত্বার মানুষেরা বসবাস করে আসছেন। আমরা একসঙ্গে তিনশ’র বেশি জাতি ও ভাষাভাষীর মানুষেদের গল্প আঁকছি।” ‘‘আমাদের জাতীয় সংগীতেও তার প্রতিফলন থাকা উচিত। তাই আমরা কিছু পরিবর্তন এনেছি […]
সঞ্চয়পত্র: লক্ষ্যের পুরো ঋণ ৫ মাসেই

পুরো অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি টাকা ঋণ করার লক্ষ্য ধরা হয়েছিল বাজেটে, সেখানে জুলাই-নভেম্বর সময়েই ১৯ হাজার ৪৫ কোটি টাকা নেওয়া হয়ে গেছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তর বৃহস্পতিবার জুলাই-নভেম্বর সময়ের যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, এই পাঁচ মাসে ১৯ হাজার ৪৫ কোটি টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এই অংক গত ২০১৯-২০ অর্থবছরের […]
খুলনায় ‘মোটরসাইকেল না পেয়ে যুবকের আত্মহত্যা’

আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম জানান, বৃহস্পতিবার রাতে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নাহিদ হাসান সোহাগ (২৬) খুলনার খানজাহান আলী থানার এসআই আনোয়ার হোসেনের ছেলে। আনোয়ার হোসেন নগরীর পথেরবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। ওসি বলেন, “সোহাগ পরিবারের কাছে নতুন মোটরসাইকেল চেয়েছিলেন। সেটা না পেয়ে তিনি বাড়িতে আত্মহত্যা করেন।” খবর পেয়ে […]
নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরবে রাজনীতি: ওবায়দুল কাদের

শুক্রবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কাদের বলেন, “নব বারতার সম্ভবনার রং ছড়িয়ে আজ উদিত হলো নতুন বছরের নতুন সূর্য। সবার জীবন ও জীবনবোধ উদ্ভাসিত হোক, ডানা মেলুক আশার প্রজাপতি। “দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরের […]
বছরের শেষ দিনে বিটকয়েন মূল্য ছাড়ালো ২৯ হাজার ডলার

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, সর্বোচ্চ ২৯ হাজার তিনশ’ মার্কিন ডলারে ওঠার পর কমতে শুরু করেছে সবচেয়ে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্য। সর্বশেষ তথ্যমতে বিটকয়েন মূল্য ০.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭৪.৩৬ ডলারে। ১৬ ডিসেম্বর প্রথমবার বিটকয়েনের মূল্য ২০ হাজার মার্কিন ডলার পেরোনোর পর ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ক্রিপ্টোকারেন্সির দাম দাঁড়িয়েছে বছর শুরুর তুলনায় […]
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি ঘোষণা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটি অনুমোদন দেন। অধ্যাপক হোসেন মনসুরকে উপকমিটির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরকে সদস্য সচিব করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর শুক্রবার ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে ইঞ্জিনিয়ার মো. […]
করোনাভাইরাস: এক দিনে ১৭ মৃত্যু, নতুন রোগী হাজারের নিচে

সবশেষ গত ১৪ নভেম্বর এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ১৪ জনের মৃত্যু হয়েছিল। এর মাঝে ২০ নভেম্বর ও ২২ ডিসেম্বরও ১৭ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৫৭৬ জনের মৃত্যু হল। […]
‘বন্ড’ ও ‘ব্ল্যাক উইডো’ দিয়ে জ্বলে ওঠার আশায়

২০২০ থেকে মহামারীর কারণে টিকিট বিক্রির যে ভাটা চলছে, হলিউডের সিনেমা হলের কর্তৃপক্ষরা আশা করছেন ২০২১ সালে রুপালি পর্দায় জোয়ার আসবে সুপারহিরো ও স্পাই অ্যাকশন নির্ভর ছবি মুক্তির মাধ্যমে। রয়টার্স এক প্রতিবেদনে জানায় মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে প্রায় দুই তৃতীয়াংশ সিনেমা হল এখনও বন্ধ রয়েছে। আর হলিউড চলচ্চিত্র জগতের শতকরা ৮০ ভাগ আয় কমে […]
ফরিদপুরে পল্লী কবির জন্মবার্ষিকী পালিত

শুক্রবার সকাল ৯টায় নয়টায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন এবং প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহরতলী অম্বিকাপুরে কবির সমাধিস্থলে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক দীপক রায়, […]