ব্রেক্সিট: নতুন বছরে যুক্তরাজ্যের নতুন পথচলা শুরু

বৃহস্পতিবার জিমএটি ২৩:০০ থেকে যুক্তরাজ্য ইইউর নিয়ম অনুসরণ বন্ধ করে দেয়। তার জায়গায় কার্যকর হয় নতুন চুক্তি। এখন থেকে নতুন চুক্তি অনুযায়ী ইইউর সঙ্গে যুক্তরাজ্যের ভ্র্রমণ, বাণিজ্য, অভিবাসন এবং নিরাপত্তা সহযোগিতাসহ অন্যান্য কার্যক্রম চলবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘‘এখন যুক্তরাজ্যের স্বাধীনতা আমাদের হাতে। দীর্ঘ ব্রেক্সিট প্রক্রিয়া শেষ হয়েছে এবং আমরা আমাদের কাজ ভিন্নভাবে এবং […]
আইসিসির ক্যাপ অস্ট্রেলিয়ার মতো, স্টোকসের টিপ্পনি

ক্যাপ দুটি মাথায় পরে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্টোকস। সঙ্গে লিখেছেন, “দুটি ক্যাপই পেয়ে দারুণ গর্বিত। তবে একটি ক্যাপকে ঠিক উপযুক্ত মনে হচ্ছে না, এটা একটু ব্যাগি আর সবুজ। ধন্যবাদ আইসিসি।” স্টোকসের পোস্ট করা ছবিতেও দশকসেরার টেস্ট ক্যাপকে একদম অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিনের মতোই মনে হচ্ছে। ওয়ানডের দশকসেরার ক্যাপ নিয়ে অবশ্য এরকম কিছু ভাবার অবকাশ নেই। এটিও […]
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস

নতুন বছরের প্রথম দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে উত্তর জনপদে বিভিন্ন জায়গায় টানা দুই সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শ্রীমঙ্গল, নওগাঁ, দিনাজপুর, তেঁতুলিয়া, ডিমলা, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন বলেন, “উত্তরের কয়েকটি […]
গণঅভ্যুত্থানে সরকারের পতন ঘটাতে হবে: ফখরুল

শুক্রবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা বারবার বলেছি, জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে পরাজিত করতে হবে। “সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা সফল হব বলে বিশ্বাস করি এই ২০২১ সালে। আজকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীত আমরা শপথ নিয়েছি- আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে […]
নতুন বছরে ক্ষুদেদের হাতে হাতে নতুন বই

শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বই বিতরণের এই চিত্র পাওয়া গেছে। প্রাথমিকের শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, সব বই সময়মত হাতে পাওয়ায় শুক্রবার ৯০ শতাংশ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে পারবেন তারা। আর মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকরা বলেছেন, সব ক্লাসের বই এখনও হাতে পাননি তারা। আগামী […]
গোপালগঞ্জে ২ অবৈধ ইটভাটা উচ্ছেদ, জরিমানা

উপজেলার পুকুরিয়া গ্রামের হাসেম ব্রিক্স ও মেঘনা ব্রিক্সে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন। এ সময় হাসেম ব্রিক্সকে দুই লাখ টাকা জরিমানা এবং ভাটার চিমনি ও কিলন ভেঙে দেওয়া হয়। এছাড়া মেঘনা ব্রিক্সের মালিক পলাতক থাকায় ভাটার সমস্ত মালামাল সরকারি হেফাজতে নেওয়া […]
২০২১ সালে অর্থভাগ্য কার কেমন

পাশ্চাত্য রাশিচক্র-মতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের অর্থ-ভাগ্য সম্পর্কে পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা। জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না। মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) আপনার রাশির অধিপতি মঙ্গল গ্রহ। বছরের শুরুতে এর অবস্থান আপনার […]
কালুরঘাটে পুড়ে গেছে ম্যাট্রেস কারখানা

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে লাগা এ আগুন নেভানো হয় শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালুরঘাট বিসিক এলাকার কাদের ট্রেডার্স নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রতিষ্ঠানটিতে থাকা কাঁচামাল, যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তিনি বলেন, “মেশিনের গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা […]
মাশরাফি-মুশফিক-সাকিবদের নতুন বছরের শুভেচ্ছা

করোনাভাইরাসের প্রকোপে ২০২০ সালে বদলে যাওয়া বিশ্বে ক্রিকেটও থমকে ছিল দীর্ঘসময়। মহামারীতে লাখো মানুষের প্রাণহানির বছরে অবশ্য ক্রিকেট বা খেলাধুলা স্বাভাবিকভাবেই ছিল গৌণ। নতুন বছরে ক্রিকেট ও জীবন স্বাভাবিক হওয়ার আশা সবার। বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ছোট্ট প্রতিক্রিয়ায় ফুটে উঠল সবটুকু। “২০২১-কে স্বাগত জানাতে গিয়ে ২০২০ সালকে মনে পড়ে। জানিনা ২০২১-এ কী […]
টেকনাফে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্ৰামে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন জানান। নিহত মোহাম্মদ উসমান সিকদার (৪০) ওই গ্ৰামের মোহাম্মদ আলীর ছেলে এবং টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এর আগে তিনি সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বেও ছিলেন। নিহতের পরিবারের বরাতে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ বলেন, […]