বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে লাগা এ
আগুন নেভানো হয় শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তৌফিকুল
ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালুরঘাট বিসিক এলাকার কাদের ট্রেডার্স
নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রতিষ্ঠানটিতে থাকা কাঁচামাল, যন্ত্রপাতিসহ
বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
তিনি বলেন, “মেশিনের গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের
সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তদন্ত করে
তা নির্ধারণ করতে হবে।”
উপ-সহকারী পরিচালনক তৌফিকুল বলেন, আগুন নিয়ন্ত্রণে
কালুরঘাট, বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের নয়টি গাড়ি কাজ করে।