শুক্রবার থেকে নতুন জাতীয় সংগীত বাজানো শুরু হয়েছে।
এদিন ক্যানাবেরায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘‘আমরা এমন একটি ভূখণ্ডে বসবাস করছি যেখানে অনন্তকাল ধরে পৃথিবীর প্রথম জাতিসত্ত্বার মানুষেরা বসবাস করে আসছেন। আমরা একসঙ্গে তিনশ’র বেশি জাতি ও ভাষাভাষীর মানুষেদের গল্প আঁকছি।”
‘‘আমাদের জাতীয় সংগীতেও তার প্রতিফলন থাকা উচিত। তাই আমরা কিছু পরিবর্তন এনেছি এবং আজ সেটার ঘোষণা দিয়েছি। আমার বিশ্বাস আমরা লক্ষ্যে পৌঁছাব।”
ব্রিটিশ উপনিবেশের প্রায় ৫০ হাজার বছর আগে থেকে অস্ট্রেলিয়ায় আদিবাসীদের বাস। কিন্তু বছরের পর বছর ধরে তাদের কোনো স্বীকৃতি ছিল না।
১৭৮৮ সালের ২৬ জানুয়ারি ব্রিটেন থেকে ‘ফার্স্ট ফ্লিট’ সিডনি বন্দরে ভেড়ে। জাহাজের বেশিরভাগ আরোহী ছিলেন কয়েদি এবং সেনা। ওই দিনটির কথা স্মরণ করে প্রতিবছর ২৬ জানুয়ারি ‘অস্ট্রেলিয়া ডে’ পালন করা হয়, এদিন অস্ট্রেলিয়ায় সরকারি ছুটি থাকে। কয়েকটি আদিবাসীগোষ্ঠী অবশ্য ওই দিনকে ‘ইনভেশন ডে’ বা ‘আক্রমণের দিন’ বলে মনে করে।