ক্যাটাগরি

জয়পুরহাটে বাঙালিয়ানায় ইংরেজি বর্ষবরণ

উপজেলার রহমতপুর গ্রামের মাঠে শুক্রবার সকাল ১০টার দিকে কুসুম্বা ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল বারী দুলাল এই আয়োজন করেন।

সেখানে লাঠিখেলা, পানিভর্তি কলস খেলা, থালা ঘোরানোসহ গ্রামীণ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে দর্শকরা এসে ভিড় করেন।

দুলাল বলেন, ১০-১২ কেজি পানিভর্তি কলস দাঁতে তুলে বাদ্যের তালে নাচার দৃশ্য উপভোগ করেছেন এলাকাবাসী। তাছাড়া অন্যান্য খেলাও ছিল আকর্ষণীয়।

ওই এলাকার কাঁসরা গোবিন্দপুর গ্রামের মঞ্ছুর আলী বলেন, করোনাভাইরাস মহামারীরর মধ্যে ঘরে বন্দি জীবন-যাপন করতে হচ্ছে। এলাকায় কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হয় না। এমন সময় এই খেলাধুলা দেখতে এসে বেশ ভাল লেগেছে।