ক্যাটাগরি

লকডাউনে ভ্রমণে যাওয়ায় কানাডীয় মন্ত্রীর পদত্যাগ

প্রাদেশিক প্রধানমন্ত্রী ডগ ফোর্ড বৃহস্পতিবার তার অর্থমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি।

এভাবে ঘুরতে যাওয়ার জন্য ক্ষমা চেয়ে ফিলিপস বলেছেন, তিনি বোকার মতো ভুল কাজ করেছেন।

তার পদত্যাগের পর এক বিবৃতিতে ফোর্ড বলেন, “ফিলিপসের পদত্যাগ দেখিয়ে দিয়েছে, তার সরকার উচ্চমান বজায় রাখার ক্ষেত্রে আমাদের বাধ্যবাধকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।”

কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিওতে সম্প্রতি রেকর্ড করোনাভাইরাস সংক্রমণের কারণে অপ্রয়োজনীয় সবরকম ভ্রমণই নিষিদ্ধ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার মধ্যেই গত ১৩ ডিসেম্বরে ফরাসিভাষী ক্যারিবীয় দ্বীপদেশ সেন্ট বার্টসে ব্যক্তিগত ভ্রমণে যান রড ফিলিপস। ফেরেন গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে।

দেশে ফিরেই ফিলিপস ভুল স্বীকার করেন এবং এর জন্য জবাবদিহি করবেন বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, “আমি এমন সময় ভ্রমণে গেছি, যখন সেটা করা উচিত ছিল না। এ নিয়ে আমি কোনও অজুহাত দেখাব না।”

ওই সময় পদ ধরে রাখার আশা প্রকাশ করলেও ফিলিপস বলেন, এ ব্যাপারে প্রাদেশিক প্রধানের সিদ্ধান্তকে তিনি সম্মান জানাবেন। পরে প্রাদেশিক প্রধানমন্ত্রী ডগ ফোর্ডের সঙ্গে আলোচনা করে পদত্যাগ করেন রড ফিলিপস।

নতুন অর্থমন্ত্রী হিসেবে স্থানীয় রাজস্ব বোর্ডের প্রেসিডেন্ট পিটার বেথলেনফ্যালভিকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন ফোর্ড।