ক্যাটাগরি

নরসিংদীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে
উপজেলার দড়িকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বেলাব থানার ওসি
সাফায়েত হোসেন জানান।

নিহতদের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি ওসি।

ঢাকা ছেড়ে আসা আল মোবারক পরিবহনে
বাসটি যাচ্ছিল সিলেটের দিকে। বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির যাচ্ছিল ঢাকার
দিকে।

দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে
প্রাইভেটকারের উপরে উঠে যায় বাসটি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে
নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় পাঠায়।

ওই প্রাইভেটকারের আরোহীদের মধ্যে আহত
একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।