ক্যাটাগরি

স্যামসাংয়ের ডিসপ্লে কারখানার জন্য আর্থিক প্রণোদনা দেবে ভারত

নিজেদের ডিসপ্লে কারখানা চীন থেকে সরিয়ে আনছে স্যামসাং। ভারতের উত্তর প্রদেশে সেটি শুরু করবে প্রতিষ্ঠানটি। এ কারণেই তাদেরকে আর্থিক প্রণোদনা দেওয়ার খবর জানিয়েছে উত্তর প্রদেশ কর্তৃপক্ষ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে উৎপাদন কেন্দ্র বানাতে চাইছেন। উত্তর প্রদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগ সে লক্ষ্যকে বাস্তবায়িত করতে সহযোগিতা করবে। বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার। স্যামসাংয়ের […]

মার্কিন টেলিকম নেটওয়ার্ক থেকে হুয়াওয়ে যন্ত্রাংশ সরানোর নির্দেশ

যুক্তরাষ্ট্রভিত্তিক কার্যক্রম থেকে চায়না টেলিকমকে সরানোর প্রক্রিয়াও শুরু করেছে এফসিসি। “সরিয়ে দাও এবং প্রতিস্থাপন করো” নির্দেশটি হলো জাতীয় নিরাপত্তা প্রশ্নে হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া সর্বশেষ পদক্ষেপ। বিবিসি উল্লেখ করেছে, ছোট ক্যারিয়াররা যাতে হুয়াওয়ের যন্ত্রাংশ সরিয়ে নিতে ও প্রতিস্থাপন করতে পারে, সেজন্য ভর্তুকির কথাও বলা হয়েছে এফসিসি নির্দেশে। তবে, কংগ্রেসের পক্ষ থেকে তহবিল সম্মতি না পেলে […]

একক অ্যাপস্টোর: একচেটিয়া আচরণের মামলায় অ্যাপল

সিডিয়া মূলত পরিচিত “জেইলব্রেক করা আইফোনের অ্যাপস্টোর” হিসেবে। প্রতিষ্ঠানটি দাবি করছে, অ্যাপল নিজস্ব অ্যাপস্টোরের বাইরে আর কেনও উৎস থেকে আইওএস ডিভাইসে (যেমন আইফোন, আইপ্যাড) অ্যাপ ইনস্টল করতে দেয় না। ফলে অ্যাপলের অ্যাপস্টোর এখানটায় একচেটিয়া সুবিধা পাচ্ছে। ২০০৮ সালে বানানো হয় সিডিয়া অ্যাপ স্টোর৷ প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিজস্ব অ্যাপ স্টোরের জন্য অ্যাপল “অবৈধভাবে সব […]

কাজে ফিরতে ফেইসবুক কর্মীদের টিকা লাগবে না: জাকারবার্গ

বর্তমানে বাসা থেকেই কাজ করছেন বেশিরভাগ ফেইসবুক কর্মী। ২০২১ সালের জুলাই মাসে কার্যালয় খোলার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। কার্যালয়ে কাজে ফেরার ক্ষেত্রে টিকার বিষয়টি কেমন প্রভাব ফেলবে, বৃহস্পতিবার এক সভায় ফেইসবুক কর্মীর এমন প্রশ্নের জবাবে জাকারবার্গ বলেছেন, কার্যালয়ে ফেরার আগে টিকা নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রতিবেদনে ডেইলি মেইল জানিয়েছে, কর্মীদেরকে জাকারবার্গ বলেছেন, “কোভিড-১৯ আক্রান্তের […]

এবার স্ন্যাপচ্যাটে শেয়ার করা যাবে টুইট

এর আগে স্ন্যাপচ্যাটে টুইট শেয়ার করতে হলে স্ক্রিনশট নিয়ে তা পোস্ট করতে হতো গ্রাহককে। সেক্ষেত্রে স্ন্যাপচ্যাটের কোন ক্যামেরা বা এডিটিং ফিচার ব্যবহার করতে পারতেন না গ্রাহক। নতুন আপডেটে এবার গ্রাহকের জন্য সে বাধা কেটে যাচ্ছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। আপাতত শুধু আইওএস ডিভাইসেই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন গ্রাহক। শীঘ্রই অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যও […]

কোভিড-১৯ টিকা সরবরাহ ব্যবস্থায় সাইবার হামলা

বৃহস্পতিবার এক কংগ্রেস শুনানিতে পিটার্স বলেছেন, “কোভিড-১৯ টিকা কাঠামোয় সাইবার হামলার বিস্তারিত জানিয়ে সম্প্রতি আইবিএম অত্যন্ত অস্বস্তিকর প্রতিবেদন প্রকাশ করেছে। গত মাসে একটি কোল্ড-চেইন স্টোরেজ প্রতিষ্ঠানও জানিয়েছে যে, তারা সাইবার হামলার শিকার হয়েছে।” বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, টিকার স্বক্ষমতা এবং সরবরাহ প্রক্রিয়া নিয়ে মার্কিন সিনেট কমার্স কমিটির শুনানিতে সাইবার হামলার বিষয়ে সতর্ক করেছেন ডেমোক্রেট […]

করোনাভাইরাস: টিকায় চালকদেরকে প্রাধান্য দিতে উবারের চিঠি

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছেও একটি চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে রাইড হেইলিং সেবাদাতা প্রতিষ্ঠানটি। এক সপ্তাহ আগেই মার্কিন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কমিটিকে একই ধরনের একটি চিঠি দিয়েছে উবার। ফ্লোরিডা গভর্নর রন ডি’স্যান্টিসকে দেওয়া চিঠিতে উবার প্রধান দারা খোসরোশাহি উবার কর্মীদেরকে গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে শ্রেণিভুক্ত […]

বাংলাদেশ ও ভিয়েতনামি ‘হ্যাকার গ্রুপের’ বিরুদ্ধে ফেইসবুকের ব্যবস্থা

এক বিবৃতিতে ফেইসবুক জানিয়েছে, সামাজিক যোগাযোগের এই মাধ্যমকে ব্যবহার করে ম্যালওয়্যার ছড়ানো এবং ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করার মত কর্মকাণ্ড চালিয়ে আসছিল গ্রুপগুলো। তাদের সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।  বাংলাদেশে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা স্থানীয় অধিকারকর্মী, সংবাদিক, ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধি, এমনকি প্রবাসে থাকা কারও কারও অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। ফেইসবুকে ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ ভঙ্গের […]

হিউন্দাইয়ের হাতে যাচ্ছে বস্টন ডায়নামিকস

কোরিয়া ইকোনোমিক ডেইলির এক প্রতিবেদন বলছে, এক লাখ কোটি ওনের বিনিময়ে বস্টন ডায়নামিকস বিক্রি করতে রাজি হয়েছে সফটব্যাংক। তবে, মালিকানা হাতবদল এখনও চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের ১০ তারিখ এক বোর্ড মিটিংয়ে এটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এর আগে ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছিল, নভেম্বরের শুরু থেকে বস্টন ডায়নামিকসের মালিকানা হাতবদলের ব্যাপারে আলোচনা চলছে। অদ্ভুত আকারের রোবট […]

বেতনসহ তিন মাসের ছুটি দিচ্ছে মাইক্রোসফট

স্কুল বন্ধ থাকায় এখন বাড়িতেই পড়াশোনা সারছে শিশুরা। অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। আর শিশুদের এই অনলাইন ক্লাসের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাবা-মা। শিশুদের পড়াশোনায় সহায়তা করতে তাই কর্মীদের জন্য ‘পেইড প্যারেন্টাল লিভের’ ব্যবস্থা করেছে উইন্ডোজ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। ছুটির জন্য বিকল্পও দেওয়া হয়েছে– কর্মীরা চাইলে একটানা ১২ সপ্তাহ ছুটি […]