ক্যাটাগরি

গোপনতা, ত্রুটি ও বাড়িয়ে বলায় মামলার কবলে জুম

জুমের বিরুদ্ধে গোপনতা সক্ষমতার ব্যাপারে বাড়িয়ে বলা, সেবা যে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড নয় তা জানাতে ব্যর্থ হওয়া ইত্যাদি অভিযোগে মামলা ঠুকে দিয়েছেন মাইকেল ড্রিউ নামের ওই শেয়ারহোল্ডার। আদালতে ড্রিউ দাবি করেছেন, জুমের গোপনতা ত্রুটি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রভাব পড়েছে জুমের শেয়ার মূল্যে, বছরের শুরুর দিকে কয়েকদিনের জন্য দাম বাড়লেও, পরে সে দাম নিচে নেমে গেছে। — […]

যুগলদের জন্য ফেইসবুকে নতুন চ্যাটিং অ্যাপ

‘টিউনড’ নামের নতুন এই অ্যাপটির মাধ্যমে চ্যাটিংয়ের পাশাপাশি এবং ছবি ও মিউজিক শেয়ার করতে পারবেন গ্রাহক। পাশাপাশি, নিজেদের শেয়ার করা স্মৃতিগুলো নিয়ে একটি টাইমলাইনও তারা পাবেন এই অ্যাপে– খবর বার্তাসংস্থা রয়টার্সের। সেন্সর টাওয়ারের দেওয়া তথ্যানুসারে, বর্তমানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আইওএস ডিভাইসের জন্য উন্মুক্ত করা হয়েছে অ্যাপটি। অ্যাপটি নিয়ে প্রথম প্রতিবেদনে করেছে দ্য ইনফরমেশন। […]

সামনের মাসেই নতুন ম্যাকবুক প্রো আনতে পারে অ্যাপল

জন প্রসারের দাবি, সামনের মাসেই ‘রিফ্রেশড’ ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো আনবে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। অ্যাপল পণ্যের বিষয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করায় খ্যাতি রয়েছে তার। বর্তমান ম্যাকবুক প্রো মডেলে এখনও বাটারফ্লাই কিবোর্ড ব্যবহার করা হচ্ছে। কিছুদিন ব্যবহারের পর কিবোর্ডের কি আটকে যাওয়া বা কি কাজ করছে না এমন অভিযোগ করেছেন অনেক গ্রাহক। ত্রুটিপূর্ণ এই কিবোর্ডগুলো সারাতে […]

ক্যামেরা সমস্যা সমাধানে এস২০ আপডেট স্যামসাংয়ের

আপডেটের ফলে এস২০, এস প্লাস এবং এস২০ আল্ট্রার ফোকাস, এইচডিআর উন্নত হয়েছে এবং অ্যানিমেশন রূপান্তর আরও ভালো হয়েছে। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর। বিষয়টি প্রথমে টুইটারে জানায় আইস ইউনিভার্স। এ প্রসঙ্গে টুইটে আইস ইউনিভার্স লিখেছে, “টিসিটি ফার্মওয়্যার আপডেট করার চারদিনের মাথায়, আবারও গ্যালাক্সি এস২০ সিরিজের টিডি১ ফার্মওয়্যার আপডেট করা হয়েছে চীনে। আরও উন্নত করা হয়েছে […]

অ্যাপলের সাবেক ওয়্যারলেস প্রযুক্তি প্রধান গেলেন মাইক্রোসফটে

সম্প্রতি নিজের লিংকডইন প্রোফাইলে নতুন প্রতিষ্ঠান ও পদবীর নাম যোগ করেন রুবেন। খবরটি সম্পর্কে প্রথমে জানিয়েছে বাণিজ্য বিষয়ক মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। এ সম্পর্কিত এক প্রতিবেদনে ব্লুমবার্গ বলেছে, মাইক্রোসফটের ‘মিক্সড রিয়েলিটি এবং এআই’ বিভাগেও কাজ করবেন রুবেন কাবাইয়েরো। হলোলেন্স, এবং এ ধরনের অন্যান্য প্রকল্পেও অংশ নেবেন সাবেক এ অ্যাপল নির্বাহী। ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত অ্যাপলের […]

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যেতে দ্বিতীয় চেষ্টায় বোয়িং

গত বছর ডিসেম্বরে মহাকাশ কেন্দ্রে পৌঁছানোর লক্ষ্যে প্রথমবারের মতো স্টারলাইনার মহাকাশযান উৎক্ষেপণ করে বোয়িং। মানবশূন্য ওই অভিযানটি পরিকল্পনা মতো হয়নি। প্রযুক্তিগত ত্রুটির কারণে মহাকাশযানটি তখন আইএসএস-এ পৌঁছাতে ব্যার্থ হয়। সোমবার বোয়িং বলেছে, নাসার ‘কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের’ অংশ হিসেবে নভোচারী ছাড়াই আবারও স্টারলাইনার মহাকাশ কেন্দ্রে পাঠানোর চেষ্টা করবে প্রতিষ্ঠানটি– খবর প্রযুক্তি সাইট সিনেটের। ২০১১ সালে মহাকাশ […]

‘হিট ম্যাপ’ তৈরিতে ব্যবহারকারী ডেটা চাইবে ফেইসবুক

ফেইসবুকে ব্যবহারকারীদের নিউজ ফিডের উপরের অংশে একটি লিংক দিয়ে তাদেরকে জরিপের দিকে পাঠিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছে এই সোশাল জায়ান্ট। গবেষকরা বলছেন, কোথায় চিকিৎসা সম্পদের প্রয়োজন পড়বে তা বুঝতে সহযোগিতা করবে জরিপটি। — খবর সংবাদমাধ্যম রয়টার্সের। ফেইসবুক সম্প্রতি যোগ দিলেও, গত মাস থেকেই কার্নেগি মেলন ইউনিভার্সিটি প্রকল্পটিতে অংশ নিয়েছে অ্যালফাবেট মালিকানাধীন গুগল। নিজেদের ‘অপিনিয়ন রিওয়ার্ড’ […]

ফক্সকনের বিক্রি পড়েছে ৭.৭ শতাংশ

তাইওয়ান স্টক এক্সচেঞ্জে সোমবার দেওয়া নথিতে ফক্সকন বলেছে, মার্চ মাসে প্রতিষ্ঠানের আয় হয়েছে ৩৪৭৭০ কোটি তাইওয়ানিজ ডলার বা ১১৫১ কোটি মার্কিন ডলার। আগের বছর মার্চ মাসে প্রতিষ্ঠানের আয় ছিলো ৩৭৬৬০ কোটি তাইওয়ানিজ ডলার– খবর বার্তাসংস্থা রয়টার্সের। চুক্তিভিত্তিক পণ্য নির্মাণে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানটি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মোট আয় দেখিয়েছে ৯২৯৭০ কোটি মার্কিন ডলার, […]

ইউটিউবে টেসলা ভেন্টিলেটরের প্রটোটাইপ

করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসায় সারা বিশ্ব যখন ভেন্টিলেটর সংকটের মধ্যে রয়েছে তখন ভেন্টিলেটর উৎপাদন শুরু করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন এই প্রতিষ্ঠানটি। টেসলা প্রকৌশলী বলেন, ভেন্টিলেটরের এই নকশা অনেকটাই টেসলা গাড়ির যন্ত্রাংশের ওপর নির্ভরশীল। ফলে প্রতিষ্ঠানের বর্তমান মজুদ কাজে লাগানো হবে এবং দ্রুত ডিভাইস উৎপাদন করা হবে। কবে নাগাদ উৎপাদন শুরু হতে পারে তা’র উল্লেখ […]

ভারতে খাবার, রাত্রিযাপনের আশ্রয়কেন্দ্র দেখাচ্ছে গুগল

ত্রাণ কেন্দ্রগুলোর অবস্থান জানাতে প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে নীবিড়ভাবে কাজ চলছে বলেও জানিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি– খবর আইএএনএস-এর। গুগল ইন্ডিয়ার জেষ্ঠ্য প্রকল্প ব্যবস্থাপক আনাল ঘোষ বলেন, “কোভিড-১৯ পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে, একইসঙ্গে আমরা এমন সমাধান আনার চেষ্টা করছি যা প্রয়োজনের সময় মানুষকে সহায়তা দেবে।” “গুগল ম্যাপস-এ খাবার এবং রাত্রিযাপনের আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থান দেখানো, […]