করোনাভাইরাস: সমাবর্তনে অংশ নিলো রোবট প্রতিনিধি!

সমাবর্তনে কালো টুপি ও গাউন পরা রোবট প্রতিনিধিদের পাঠিয়ে স্নাতক সনদ বুঝে নিয়েছেন এবং ছবিও তুলেছেন জাপানের টোকিও’র বিজনেস ব্রেকথ্রু (বিবিটি) ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। – খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের। পুরো সময়টিতেই অবশ্য জুম কনফারেন্স কলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন শিক্ষার্থীরা। রোবটগুলোর মাথার স্থানে ডিজিটাল ট্যাবলেট বসানো ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিনেট। ওই ট্যাবলেটগুলোতে শিক্ষার্থীরা উপস্থিত […]
করোনা বাস্তবতায় সহায়ক উদ্যোগে দেশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। কভিড-১৯ এর বিস্তার ঠেকাতে সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে বাসায় থাকতে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশেই এখন গৃহবন্দী হয়ে আছেন মানুষ। এমন পরিস্থিতি মোকাবেলায় নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে দেশের বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান। মুদি পণ্য ও ওটিজি ওষুধ যোগ হলো প্রিয়শপে […]
চিকিৎসা কর্মীদের জন্য ‘ফেইস শিল্ড’ আনছে অ্যাপল

টুইটারে এক ভিডিও পোস্ট করে ফেইস শিল্ডের নকশা, উৎপাদন এবং রপ্তানির কাজে নামা হচ্ছে বলে জানিয়েছেন অ্যাপল প্রধান টিম কুক। রোববারের ওই ভিডিওতে কুক বলেন, “অ্যাপলের অভ্যন্তরের টিমগুলো চিকিৎসা পেশায় নিয়োজিত প্রথম সারির বীরদের সমর্থন করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করছে”। অ্যাপল নির্মিত ফেইস শিল্ডগুলো সংযোজন করতে দুই মিনিট সময় লাগে জানিয়ে কুক বলেছেন, “ডাক্তাররা খুবই […]
ডেস্কটপ ব্রাউজারে জনপ্রিয়তায় এজ এখন দ্বিতীয়

ক্রোমিয়াম-ভিত্তিক এজ ব্রাউজার আনার পরপরই মাইক্রোসফট এজের জনপ্রিয়তা বেড়েছে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। নেটমার্কেটশেয়ারের দেওয়া পয়েন্ট অনুসারে, মার্চে মোট বাজারের ৭.৬ শতাংশ নিজ আয়ত্তে রেখেছিল মাইক্রোসফট এজ। ফায়ারফক্সের আয়ত্তে ছিল মার্চের বাজারের ৭.২ শতাংশ, আর গুগল ক্রোমের দখলে ছিল মার্চের বাজারের ৬৮.৫ শতাংশ। তিন মাসেরও কম সময়ের মধ্যে নিজেদের অবস্থান দ্বিতীয়তে তুলে এনেছে […]
নতুন গেইম স্ট্রিমিং প্ল্যাটফর্ম আনবে অ্যামাজন

ক্লাউড-ভিত্তিক গেইমে পা দিলে মাইক্রোসফট এবং গুগলের সঙ্গে পাল্লা দিতে হবে অ্যামাজনকে। সবকিছু ঠিক থাকলে এ বছরেরই যেকোনো সময় নিজস্ব গেইম প্ল্যাটফর্মের প্রাথমিক সংস্করণ নিয়ে আসতে পারে প্রতিষ্ঠানটি। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর। ‘ক্রুসিবল’ নামের এক গেইম নিয়ে ২০১৪ সাল থেকেই কাজ করছে অ্যামাজন। ওই গেইমের সঙ্গে ‘নিউ ওয়ার্ল্ড’ নামের আরেকটি গেইম নিয়ে আসার পরিকল্পনাও […]
করোনাভাইরাসের টিকা বানাতে বিল গেটস-এর তহবিল

দ্য ডেইলি শো-তে ট্রেভর নোয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বলেন, সময় বাঁচাতে সম্ভাব্য সাতটি টিকার জন্য উৎপাদন ল্যাব বানাতে কাজ করছে তার ফাউন্ডেশন– খবর আইএএনএস-এর। “যদিও আমরা এর মধ্যে সর্বোচ্চ দুইটি টিকা বাছাই করবো, সাতটির জন্যই কারখানা বানাতে তহবিল দেওয়া হবে, যাতে পর্যায়ক্রমে উৎপাদনের সময় নষ্ট না হয়,” বলেন গেটস। মানব কল্যাণে আরও বেশি […]
শাওমি’র স্মার্টফোনে ১৪৪ মেগাপিক্সেল ক্যামেরা!

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদন বলছে, শাওমির ১৪৪ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোনের নাম হতে পারে এমআই ১০এস প্রো বা এমআই সিসি১০ প্রো। এর আগে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন এবং ২০১৯ সালে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রেডমি নোট ৮ প্রো বাজারে আনা প্রথম প্রতিষ্ঠানগুলোর একটি ছিলো শাওমি। এছাড়াও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার এমআই সিসি৯ প্রোও উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোন […]
এআই স্টার্টআপ ‘ভয়সিস’ অ্যাপল মালিকানায়

এতোদিন শপিং অ্যাপের ভয়েস অ্যাসিস্টেন্টকে উন্নত করার কাজ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠানটি। ডিজিটাল অ্যাসিস্টেন্ট যাতে ব্যবহারকারীদের অনুরোধ আরও সহজে বুঝতে পারে সে লক্ষ্যে কাজ করতো ভয়সিস। প্রতিষ্ঠানটি কেনার খবরটি সম্পর্কে নিশ্চিত করেছে অ্যাপল। — খবর অ্যাপল বিষয়ক সংবাদদাতা ম্যাকরিউমার্সের। গ্রাহক ডেটাবেজ ও কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের সমন্বয়ে সুনির্দিষ্ট পণ্য, সেবা এবং শব্দ বুঝে গ্রাহক অভিজ্ঞতাকে […]
মার্কিন ফুড ব্যাংকে কোটি ডলার অনুদান বেজোসের

মূলত ‘ফিডিং আমেরিকা’ নামে শিকাগোভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানে অনুদান দিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রজুড়ে দুইশ’রও বেশি ফুড ব্যাংক রয়েছে সংস্থাটির। সম্প্রতি ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে অনুদান প্রসঙ্গে জানিয়েছেন বেজোস। — খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর। ওই পোস্টে ফুড ব্যাংকের একটি ছবির নিচে বেজোস ক্যাপশনে লিখেছেন, “সাধারণ সময়েও মার্কিন বাসাবাড়িতে খাদ্য নিরাপত্তাহীনতা একটি বড় সমস্যা, এবং দূর্ভাগ্যজনকভাবে কোভিড-১৯ এর কারণে […]
করোনাভাইরাস: ভেন্টিলেটরের ‘প্রয়োজন’ জানাবে এআই

গুরুতর অসুস্থ রোগীদের উপসর্গ বুঝতে ডাক্তারদেরকে সহায়তা করতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। এআইয়ের দেওয়া তথ্য অনুসারে ভবিষ্যতে ঠিক কতোজন রোগীর কোন সময়টিতে ভেন্টিলেটর প্রয়োজন পড়বে তাও বুঝতে পারবে হাসপাতাল এবং সে অনুসারে পরিকল্পনা করা সম্ভব হবে। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর। “আমরা জানি, কিছু ব্যাপার রয়েছে যা ঝুঁকি বাড়ায়, যেমন, বয়স, ধূমপানের অভ্যাস, অ্যাজমা ও […]