ক্যাটাগরি

তিন বছর পর আবারও চালু হয়েছে সার্নের লার্জ হ্যাড্রন কোলাইডার

‘ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ’ বা সার্ন জানিয়েছে, ২২ এপ্রিল কেন্দ্রীয় ইউরোপের স্থানীয় সময় ১২টা ৩৬ মিনিটে পার্টিকল কোলাইডারটি ঘিরে বিপরীতমুখী চক্কর দিয়েছে দুটি প্রোটন বিম। পার্টিকল ফিজিক্স বা কণা পদার্থবিদ্যা নিয়ে গবেষণা চলে সার্নে। প্রায় আলোর গতিতে বিপরীতমুখী দুটি প্রোটনের মধ্যে সংঘর্ষ ঘটায় লার্জ হ্যাড্রন কোলাইডর। সংঘর্ষের ফলাফল বিশ্লেষণ করে উপপারমাণবিক পর্যায়ের কার্যক্রম বোঝার […]

কাগজে ছাপা বইয়ের ‘বিক্রি বাড়িয়েছে’ টিকটক

২০২১ সালে যুক্তরাজ্যে বইয়ের বিক্রি পাঁচ শতাংশ বেড়ে পৌঁছেছে ছয়শ ৭০ কোটি পাউন্ডে। যুক্তরাজ্যের ‘পাবলিশার্স অ্যাসোসিয়েশন’ বলছে, বিক্রি বেড়েছে কল্পকাহিনী, শিশুদের বই আর তরুণদের জন্য লেখা বইয়ের। সংস্থাটি জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পাঁচটি বইয়ের মধ্যে চারটির বিক্রি বেড়েছে টিকটকারদের ‘বুকটক’-এর সুবাদে। এর মধ্যে আছে ‘দে বোথ ডাই অ্যাট দ্য এন্ড’ এবং ‘উই ওয়্যার লায়ার্স’-এর […]

ল্যাপসাসেস ভুক্তভোগী তালিকায় নতুন নাম: টি-মোবাইল

মার্চ মাসে এক সিরিজ আক্রমণে টি-মোবাইলের সোর্স কোড বেহাত হওয়ার খবর প্রথম জানিয়েছিল সাইবার নিরাপত্তা গবেষক ও সাবেক সংবাদকর্মী ব্রায়ান ক্রেবসের ওয়েবসাইট ‘ক্রেবস অন সিকিউরিটি’। পরবর্তীতে, প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে সাইবার হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানটি। তবে, ‘হ্যাকিংয়ের শিকার হওয়া সিস্টেমে সেবাগ্রাহক, সরকারি বা একই ধরনের স্পর্শকাত তথ্য ছিল না,’ বলে দাবি আক্রান্তের। […]

যুক্তরাষ্ট্রে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলল উবার-লিফট

“‎উবারের মতো রাইডশেয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় মাস্কের বিষয়ে সিডিসির আদেশটি আর কার্যকর নয় এবং আমরা সেই অনুযায়ী আমাদের কোভিড -১৯ মাস্ক এবং সামনের আসন বিষয়ক নিয়ম সংশোধন করেছি।” – মঙ্গলবার ব্যবহারকারীদের পাঠানো ইমেইলে লিখেছে উবার।‎ ‎উবার আর গাড়ির পেছনের সিটে বসতে যাত্রীদের বাধ্য করবে না। তবে এক গাড়িতে অনেকে ভ্রমণ না করলে সামনের আসনটি […]

বিদ্যুচ্চালিত রিকশা-ভ্যানে ব্যাটারির মানে নজর ভারতের

নতুন নিয়ম বাস্তবায়িত হলে বিদ্যুচ্চালিত স্কুটার, মোটরসাইকেল এবং তিন চাকা বিশিষ্ট রিকশায় সহজেই ব্যাটারি বদলানো যাবে। পাশাপাশি এতে ভারতের যানবাহনের জন্য ব্যাটারি উৎপাদক প্রতিষ্ঠানগুলো লাভবান হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। একটি খসড়া নীতির মাধ্যমে নতুন নিয়মটির প্রস্তাব দিয়েছে ভারতীয় সরকারের থিংক-ট্যাঙ্ক প্রতিষ্ঠান ‘নীতি আয়োগ’। নতুন খসড়া নীতিটি ব্যাটারি প্যাকের মাত্রা, চার্জ এবং সংযোগ বিষয়ে […]

টুইটারের জন্য মাস্কের ৪৬.৫ বিলিয়নের উৎস কী?

বৃহস্পতিবার প্রকাশ করা প্রস্তাবে উল্লিখিত প্রায় চার হাজার ছয়শ ৫০ কোটি ডলারের দুই তৃতীয়াংশই তার নিজস্ব সম্পদ থেকে আসবে বলে উল্লেখ রয়েছে। বাকিটা টুইটারের সম্পদের বিপরীতে ব্যাংক ঋণ থেকে আসার কথা প্রতিবেদনে বলেছে রয়টার্স। প্রচলিত অধিগ্রহন ফর্মুলার সঙ্গে একেবারেই মিল নেই মাস্কের এই রূপরেখার, বরং উল্টো। অধিকাংশ ক্ষেত্রেই এমন বিনিয়োগের বেশিরভাগ অর্থ আসে কোম্পানির সম্পদের […]

গুগল, মেটার ‘অবৈধ’ কনটেন্ট রোধে নতুন নিয়ম ইইউ’র

‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)’ নামে নতুন এই ইন্টারনেট নীতিমালার চুক্তির ঘোষণাটি এসেছে শনিবার। রয়টার্সের প্রতিবেদন বলছে, প্রায় ১৬ ঘন্টার বেশি সময় ধরে আলোচনার পর  চূড়ান্ত হয়েছে এই নীতিমালা। ইইউ অ্যান্টিট্রাস্ট প্রধান মার্গ্রেথ ভেস্টাগারের কৌশলের দ্বিতীয় অংশ হিসেবে চালু হয়েছে ডিএসএ। নতুন এই নীতিমালা গুগল, মেটার মতো অন্যান্য মার্কিন টেক জায়ান্টদের লাগাম টেনে ধরতে সহায়তা করবে […]

এবার সনিও বিজ্ঞাপন দেখাবে প্লেস্টেশন গেইমে?

গেল সপ্তাহে মাইক্রোসফট এক্সবএক্স-এর ‘ফ্রি-টু-প্লে’ গেইমে বিজ্ঞাপন দেখানোর বিষয়টি এসেছিল মার্কিন প্রকাশনা ‘বিজনেস ইনসাইডার’-এর এক প্রতিবেদনে। ওই একই প্রকাশনা এবার প্রতিবেদন প্রকাশ করেছে  সনির পরিকল্পনা সম্পর্কে। প্লেস্টেশনে ফ্রি-টু-প্লে গেইম নির্মাতাদের আকৃষ্ট করতে সম্ভবত এ সিদ্ধান্ত নিয়েছে সনি। এতে নির্মাতাদের জন্য গেইমের অভ্যন্তরীণ লেনদেনের পাশাপাশি আয়ের আরেকটি পথ খুলবে। এ বছরের শেষ নাগাদ গেইমের ভেতর এসব […]

‘ভুয়া’ তথ্যের অভিযোগে গুগলকে ফের জরিমানা রাশিয়ায়

ইউটিউবে ‘মিথ্যাচারের’ অভিযোগে গুগলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে এপ্রিলের শুরুতেই জানিয়েছিল রাশিয়ার যোগাযোগ খাতের পর্যবেক্ষক সংস্থা। রুশ কর্তৃপক্ষের দাবি না মানলে মার্কিন কোম্পানি গুগলের বিরুদ্ধে বড় অংকের জরিমানা ধার্য করার হুমকি এসেছিল তখনই। রয়টার্স লিখেছে, বিদেশি প্রযুক্তি কোম্পানি এবং সংবাদমাধ্যমের বিপরীতে রাশিয়ার তথ্য সরবরাহ নিয়ন্ত্রণের একটি অঘোষিত লড়াই চলছে। গুগলের ওপর আরোপিত সাম্প্রতিক […]

কোয়ালকম-মিডিয়াটেকের ত্রুটিতে ঝুঁকিতে পড়েছিল অ্যান্ড্রয়েড গ্রাহকরা

তবে, নিরাপত্তা ত্রুটি সারতে ইতোমধ্যে সফটওয়্যার প্যাচ উন্মুক্ত করেছে দুই কোম্পানি। নিজের অ্যান্ড্রয়েড ডিভাইসে সর্বশেষ আপডেট ইনস্টল করা থাকলেই ঝুঁকি থেকে রেহাই পেতে পারেন ব্যবহারকারী। প্রথম সারির দুই চিপ নির্মাতার অডিও ডিকোডারে ওই ত্রুটির খোঁজ পেয়েছিল সাইবার নিরাপত্তা গবেষক ‘চেক পয়েন্ট রিসার্চ (সিপিআর)’। সংস্থাটি বলছে, দ্রুত এ ত্রুটির সমাধান না করলে হ্যাকাররা এর সুযোগ নিয়ে […]