ক্যাটাগরি

ফিরেছে ‘আরইভিল’ এর টর সাইট, কিন্তু চালাচ্ছে কে?

গত বছরের সেপ্টেম্বর মাস থেকেই হ্যাকারদের দলটির অনলাইন কর্মকাণ্ড ও ওয়েবসাইট বন্ধ ছিল। জানুয়ারি মাসে তাদের অন্তত ১৪ জন সদস্যকে গ্রেপ্তারের পর এফএসবি বলেছিল, ওই গ্যাংয়ের কোনো অস্তিত্ব ‘আর নেই’। কে বা কারা নতুন টর সাইটগুলো পরিচালনা করছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। কোনো আইন-শৃঙ্খলা বাহিনী ‘আরইভিল’ নামটি ব্যবহার করে সাইবার অপরাধীদের ধরতে নতুন ফাঁদ […]

রকেট লিগেও ‘ব্যাটল রয়্যাল মোড’

এটি ফার্স্ট পারসন বা থার্ড পারসন শুটার গেইম নয়। তাই, ফুটবলকেন্দ্রিক গেইমে ব্যাটল রয়্যাল মোড আনতে খেলার ধরনে নতুন কিছু পরিবর্তন এনেছে নির্মাতা সায়োনিক্স। ২৭ এপ্রিল থেকে ‘নকআউট ব্যাশ’ গেইম মোডে ৮ জন করে গেইমার অংশ নিতে পারবেন। ম্যাচ শেষে যার গাড়ি সচল থাকবে, জিতবেন তিনিই। এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ব্যাটল রয়্যাল ঘরানার […]

রিলস-এ টিকটক ভিডিও ঠেকাতে মরিয়া ইনস্টাগ্রাম

‘যার কৃতিত্ব প্রাপ্য তিনিই যেন পান, সেটি নিশ্চিত করতেই’ নতুন পরিবর্তনগুলো আনার দাবি করেছেন মোসেরি। তিনটি পরিবর্তন এনেছে ইনস্টাগ্রাম। প্রথমত, সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ‘প্রোডাক্ট ট্যাগ’, চাইলেই নিজের পোস্টে একটি পণ্য ট্যাগ করে দিতে পারবেন ব্যবহারকারী। এ ছাড়াও ব্যবহারকারী নিজেকে ‘ফটোগ্রাফার’ বা ‘র‌্যাপার’সহ বিভিন্ন শ্রেণীভূক্ত করতে পারবেন। ব্যবহারকারীকে যতোবার কোনো পোস্টে ট্যাগ করা […]

‘ইন্টারনেট স্ল্যাং গাইড’ বানিয়ে রেখেছে এফবিআই

৮৩ পাতার ‘ইন্টারনেট স্ল্যাং’ গাইড বানিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। মার্কিন সাময়িকী ‘ইনপুট’ জানাচ্ছে, ইন্টারনেট আর্কাইভে গিয়ে যে কেউ পড়ে দেখতে পারবেন এফবিআইয়ের সেই গাইড’। অন্যদিকে, প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার বলছে, এফবিআইয়ের ওই ‘ইন্টারনেট স্ল্যাং গাইড’ আদলে নতুন কিছু নয়, বলা চলে, বেশ পুরনো এটি। ২০১৪ সালে অলাভজনক প্রতিষ্ঠান ‘মাকরক’ এর আবদনে ‘ফ্রিডম […]

রাশিয়ানদের জন্য সেবা ‘আরও সীমিত’ করছে বাইন্যান্স

ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর একের পর এক অবরোধ-নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং তাদের মিত্ররা। সেই নিষেধাজ্ঞার তাপ লেগেছে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর গায়েও। চলতি মাসের শুরুতেই পঞ্চমবারের মতো রাশিয়ার ওপর একগুচ্ছ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। তারই জেরে ক্রিপ্টো ওয়ালেটে ১০ হাজার ইউরোর বেশি মূল্যের ক্রিপ্টো মুদ্রা আছে এমন রাশিয়ানদের লেনদেন সেবা […]

স্পটিফাই ছাড়ছেন ওবামা দম্পতি

স্পটিফাইয়ের সঙ্গে ওবামা দম্পতির এই ‘বিচ্ছেদের’ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক প্রকাশনা ব্লুমবার্গ। ওবামাদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘হায়ার গ্রাউন্ড প্রোডাকশন্স’ স্পটিফাইয়ের বদলে বাজারের অন্যান্য পরিবেশক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছে বার্তাসংস্থাটি। নতুন চুক্তির জন্য হায়ার গ্রাউন্ড যে প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কথা বলছে তার মধ্যে আছে অ্যামাজনের ‘অডিবল’ এবং ‘আইহার্টমিডিয়া’। ব্লুমবার্গ জানিয়েছে, স্পটিফাইয়ের সঙ্গেও নতুন চুক্তি নিয়ে আলাপ […]

ম্যাগসেইফ চার্জিংয়ের গতি বাড়বে ফার্মওয়্যার আপডেটে

প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ ম্যাক জানিয়েছে, আইফোনের সঙ্গে ম্যাগসেইফ ব্যাটারি প্যাকটি জুড়ে দিলেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে ফার্মওয়্যার আপডেট। তবে, এই প্রক্রিয়ায় ফার্মওয়্যার পুরোপুরি আপডেট হতে সময় লাগবে প্রায় এক সপ্তাহ। ফার্মওয়্যার আপডেট করার কাজ আরও দ্রুত সাড়ার উপায়ও আছে। ম্যাগসেইফ প্যাকটি লাইটনিং টু ইউএসবি কেবলের মাধ্যমে ম্যাক বা আইপ্যাডের সঙ্গে সংযুক্ত করলে ফার্মওয়্যারটি কম-বেশি পাঁচ […]

স্মার্টওয়াচ: ফ্যাশনে শুরু হলেও আগ্রহ বাড়ছে ফিচারে

বড় কোনো বিপদ হয়নি ফাহাদের। তবে, গেল কয়েক বছরে কব্জিতে স্মার্টওয়াচ থাকার সুবাদে জীবন বেঁচেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বেশ কিছু মানুষের। অস্ট্রেলিয়ার কিশোরীর লেক্সি নর্থকট জন্মদিনের উপহার হিসেবে বায়না ধরেছিলেন একটি অ্যাপল ওয়াচের। দিন কয়েকের ব্যবধানে তার জীবন বাঁচিয়েছে সেই ‘চটপটে’ ঘড়িই। বারবার ভাইব্রেট করে চলছিল স্মার্টওয়াচটি। কারণ ঘুমের মধ্যে লেক্সির হৃদস্পন্দন বিপজ্জনক হারে কমে […]

এআর ও ভিআর পণ্য তৈরিতে কর্মী নিচ্ছে অ্যামাজন?

অ্যামাজনের এই নিয়োগের বিষয়টি সোমবার একটি প্রতিবেদনে প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট প্রোটোকল। প্রটোকলের প্রতিবেদন বলছে, কম্পিউটার ভিশন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট সহ অন্যান্য বেশ কিছু ভুমিকায় চাকরীর নিয়োগ দিয়েছে বৈশ্বিক এই রিটেইল ও প্রযুক্তি জায়ান্ট। সেখানে তারা ‘এক্সআর/এআর ডিভাইস’ এবং একটি ‘উন্নত এক্সআর গবেষণা ধারণা’কে উল্লেখ করেছে বলে নিজস্ব প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা। প্রোটোকলের প্রতিবেদনটি […]

টুইটারে ‘প্রয়োজনে’ গাঁটের পয়সা খরচেও রাজি মাস্ক

মাস্কের এই ইচ্ছার কথা উঠে এসেছে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন এই সংবাদ সংস্থার প্রতিবেদন প্রকাশিত হয়েছে সোমবার। বর্তমানে টুইটারের ৯.১ শতাংশ শেয়ার নিয়ে সামাজিক মাধ্যমটির দ্বিতীয় সর্বোচ্চ শেয়ার মালিক মাস্ক। সামাজিক মাধ্যমটিতে এক হাজার থেকে এক হাজার পাঁচশ কোটি ডলার পর্যন্ত খরচ করতে রাজি আছেন তিনি। রয়টার্সের […]