২০২১ সালে রেকর্ড ছাড়িয়েছে ‘জিরো-ডে’ হ্যাকিং

‘জিরো-ডে’ বাগ আদতে সফটওয়্যারের এমন দুর্বলতা যার বিষয়ে আগে অবগত থাকেন না সফটওয়্যারের নির্মাতা বা বিক্রেতা। সফটওয়্যারের এ ধরনের দুর্বলতা সমাধানে এক দিনও সময় পান না নির্মাতারা, সে কারণেই ‘জিরো-ডে’ নামকরণ। সাইবার নিরাপত্তা গবেষকদের জন্য ভয়াবহ দুঃস্বপ্নের নাম এ ত্রুটি। মঙ্গলবার প্রকাশিত গুগলের ‘প্রজেক্ট জিরো’র প্রতিবেদনের বরাত দিয়ে বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ জানিয়েছে, ২০২১ সালে ৫৮টি […]
রেন্ডার ফাঁস, গুজব নতুন নকশার ম্যাকবুক এয়ারের

সম্প্রতি ফাঁস হওয়া তথ্য-উপাত্ত আর রেন্ডার বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার বলছে, ক্লাসিক ম্যাকবুক এয়ারের নকশা থেকে সরে এসে অ্যাপল সম্ভবত ডিভাইসটির নকশা নতুন করে সাজিয়েছে; বড় পরিবর্তন এসেছে বাহ্যিক গঠনে। আরও ইঙ্গিত মিলছে, সম্ভবত এ বছরের দ্বিতীয় অংশেই ল্যাপটপটি বাজারে আনবে অ্যাপল। ফাঁস হওয়া তথ্য-উপাত্ত বলছে, নতুন ম্যাকবুক এয়ারের ওজন হবে মাত্র ২.৯ পাউন্ড […]
মেটাভার্সে যেতে একজোট হচ্ছে ফ্লিকপ্লে, স্যান্ডবক্স

গেইমিং প্রতিষ্ঠান দুটির একসঙ্গে কাজ করার ঘোষণাটি এসেছে সোমবার। রয়টার্সের প্রতিবেদন বলছে, বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মের ভার্চুয়াল জগতে মানুষের অবাধ বিচরণ এবং তাদের ভার্চুয়াল পোশাক ও অন্যান্য জিনিসপত্র সঙ্গে নেওয়া প্রতিষ্ঠান দুটির মেটাভার্স ধারণার মধ্যে রয়েছে। প্রযুক্তিসংশ্লিষ্টরা একে ‘ইনটারোপ্যারাবিলিটি’ বলছেন। একাধিক কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক যখন একই তথ্য শেয়ার বা ব্যবহার করতে পারে তখন একে ‘ইনটারোপ্যারাবিলিটি’ […]
একের পর এক টুইট ডরসির, টার্গেট টুইটার বোর্ড

সোমবার যুক্তরাষ্ট্র সময় গভীর রাতে একের পর এক টুইট করেন ডরসি। এর আগে, গেল সপ্তাহেই মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মের আলাপচারিতায় তিনি হতাশা প্রকাশ করে বলেন, “ধারাবাহিকভাবে কর্মহীনতা ধরে রেখেছে টুইটারের বোর্ড।” এক সময়ের সিইও ডরসি নিজেও আছেন টুইটারের ওই বোর্ডে। এ নিয়ে সোমবারই একটি টুইটের জবাবে এক প্রশ্নের মুখে পড়েন ডরসি – “টুইটারের সিইও থাকাকালীন, তবে, এ […]
হানিন হোসাম: মিশরে টিকটকার নারীদের সাজা চলছেই

অভিযোগটি অস্বীকার করেছেন হানিন। আর, মানবাধিকার কর্মীরা দাবি করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রভাব বন্ধ করতেই একের পর এক নেমে আসছে এমন সাজা। এরই মধ্যে মিশরের বিভিন্ন নারী ইনফ্লুয়েন্সারকে দেশটির আদালত নানা মেয়াদে কারাদণ্ড দিয়েছে বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। ২০২০ সাল থেকে হোসামসহ অন্তত ১১ জন নারী ইনফ্লুয়েন্সার একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সামাজিক […]
হানিন হোসাম: মিশরে টিকটকার নারীদের সাজা চলছেই

অভিযোগটি অস্বীকার করেছেন হানিন। আর, মানবাধিকার কর্মীরা দাবি করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রভাব বন্ধ করতেই একের পর এক নেমে আসছে এমন সাজা। এরই মধ্যে মিশরের বিভিন্ন নারী ইনফ্লুয়েন্সারকে দেশটির আদালত নানা মেয়াদে কারাদণ্ড দিয়েছে বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। ২০২০ সাল থেকে হোসামসহ অন্তত ১১ জন নারী ইনফ্লুয়েন্সার একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সামাজিক […]
ম্যাপ আনব্লার: ইউক্রেইনের অভিযোগ অস্বীকার গুগলের

ইউক্রেইনের ‘আর্মডফোর্সেসইউকেআর’-এর এক টুইট পোস্টে অভিযোগটি এসেছে গেল সোমবার। এ ছাড়া, কয়েকটি স্যাটেলাইট চিত্র রয়েছে টুইট পোস্টটিতে, যেখানে বিভিন্ন সামরিক সরঞ্জাম দেখা যাচ্ছে। ⚡️GOOGLE MAPS ВІДКРИВ ДОСТУП ДО ВІЙСЬКОВИХ ТА СТРАТЕГІЧНИХ ОБ’ЄКТІВ РОСІЇ.Тепер кожен може побачити різноманітні російські пускові установки, шахти міжконтинентальних балістичних ракет, командні пункти та секретні полігони з роздільною здатністю близько до 0,5 […]
পেগাসাসের শিকার হয়েছিল ১০ ডাউনিং স্ট্রিট নেটওয়ার্ক

ইউনিভার্সিটি অফ টরোন্টোর গবেষণা সংস্থা সিটিজেন ল্যাব বলছে, ব্রিটিশ কর্মকর্তাদের পেগাসাস স্পাইওয়্যারের সম্পর্কে তারা ২০২০ ও ২০২১ সালেই সতর্ক করে দিয়েছিল এবং ১০ ডাউনিং স্ট্রিটে সংক্রমণের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের লোকজনের সংশ্লিষ্টতা পেয়েছিল তারা। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সংস্থার কাছে পেগাগাস স্পাইওয়্যার বিক্রি করার কথা এরইমধ্যে স্বীকার করেছে এই স্পইওয়্যারের ইসরায়েলী নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপ। […]
হেলো ইনফিনিট ব্যাটল রয়্যালের খুঁটিনাটি ফাঁস, সঙ্গে অনেক প্রশ্ন

ব্যাটল রয়্যাল মোড নিয়ে সার্টেইন অ্যাফিনিটি কাজ করছে বলে নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন প্রকাশনা ফোর্বস। হেলো ইনফিনিটের নতুন গেইম মোডটির অভ্যন্তরীণ ছদ্মনাম ‘টাটানকা’। ‘ফোর্টনাইট’, ‘অ্যাপেক্স’ বা ‘ওয়ারজোন’-এর মতো বাজারের জনপ্রিয় কিছু গেইমের সঙ্গে মেলে এমন কিছু বিষয়ের কথা উঠে এসেছে ফোর্বসের প্রতিবেদনে। ফাঁস হওয়া তথ্য-উপাত্ত বলছে, ‘অ্যাপেক্স লেজেন্ডস’-এর মতো দলের সদস্যকে গেইমে ফিরিয়ে […]
অননুমোদিত গেইমের লাইভস্ট্রিম নিষিদ্ধ করেছে চীন

গেল মার্চেই অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গেইমিংসহ লাইভস্ট্রিম ও সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল চীনের সরকার। সে সময়ে প্রস্তাবিত পরিবর্তনগুলোর বিষয়ে দেশের জনগণের মতামত চেয়েছিল সরকার। এখন সেই ঘোষণার কিছু অংশের বাস্তবায়ন হচ্ছে বলে মন্তব্য করেছে গেইমিং বিষয়ক সাইট পিসি গেইমার। চীনের ‘ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন অ্যাডমিনিস্ট্রেশন’ অনুমোদনহীন ভিডিও গেইমের লাইভস্ট্রিম নিষিদ্ধ […]