হলোপোর্টেশন: আইএসএসে দেখা গেল ‘গায়েবী’ ডাক্তার

হলোগ্রাফিক প্রযুক্তির এই ব্যবহারকে ‘হলোগ্রাম’ আর ‘টেলিপোর্টেশন’ শব্দ দুটির মিশেলে ডাকা হচ্ছে ‘হলোপোর্টেশন’ নামে। এই হলোপোর্টেশনের মাধ্যমে পৃথিবীতে বসেই আইএসএসে হাজির হয়েছিলেন নাসার ফ্লাইট সার্জন ডাক্তার জোসেফ স্মিড। স্মিডের সঙ্গে ট্রন্সডাইমেনশনাল যাত্রায় যোগ দিয়েছিলেন ‘এইক্সিয়া অ্যারোস্পেস’ এর প্রধান নির্বাহী ফের্নান্দো দে লা পেনা এবং স্মিডের আরও কয়েকজন সহকর্মী। হলোপোর্ট যাত্রা প্রসঙ্গে স্মিড বলেন, “মহাকাশ ভ্রমণের […]
টুইটারে এবার মাস্কের চাওয়া ‘কোমল ভালোবাসা’

মাস্ক টুইটারে এই ‘কোমল ভালোবাসা’ চেয়েছেন ১৭ এপ্রিল রাত ১টায়। এখন পর্যন্ত সাড়ে তিনলাখের বেশি লাইক পড়েছে টুইটে, রিটুইট করা হয়েছে সাড়ে ২৪ হাজারের বেশিবার। মাস্ক ভক্তরা গানের কলি দিয়ে টুইটের উত্তর না দিয়ে নানা প্রসঙ্গে পাল্টা রসিকতাও শুরু করেছেন। চেলসি ফুটবল ক্লাবের জন্য নিলাম ডাকার আহ্বান জানিয়ে এক ভক্ত বলেছেন, বেশি নয়, দাম ‘মোটে […]
রেকর্ড গড়ে মহাকাশ থেকে ফিরলেন চীনা নারী

চীনের তিয়ানগং স্পেস স্টেশনে ছয় মাস কাটিয়ে ১৬ এপ্রিল পৃথিবীতে ফিরেছেন দেশটির তিন নভোচারী। তিয়ানগংয়ে এটি ছিল চীনের দ্বিতীয় এবং দীর্ঘতর মিশন। চীনা স্পেস স্টেশনটির নির্মাণকাজ এখনো চলছে। শেনঝোউ ১৩ মহাকাশযানটি ১৬ এপ্রিল, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৬ মিনিটে মঙ্গোলিয়ার মরুভূমিতে অবতরণ করে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। মহাকাশযানটি স্পেস স্টেশনের ‘তিয়ানহে’ মডিউল থেকে […]
ক্রিপ্টো মুদ্রায় অনুদান নিতে উইকিমিডিয়ার ‘না’

উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রকল্প মেটা-উইকির ‘রিকোয়েস্ট ফর কমেন্ট’-এ সদস্যরা তিন মাস ধরে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করেছেন। এ আলোচনা চলেছে ১০ জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত। মেটা-উইকি পরিচালক ‘ভারমন্ট’ জানিয়েছেন, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ২৩২ জন সদস্য ক্রিপ্টো মুদ্রা অনুদান গ্রহন বন্ধের পক্ষে ভোট দিয়েছেন; বিপরীতে অনুদান চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন ৯৪ জন। কী বলছেন পক্ষ-বিপক্ষের লোকজন? ক্রিপ্টো […]
এক্সবক্সের ‘ফ্রি’ গেইমে বিজ্ঞাপন পরিকল্পনা মাইক্রোসফটের?

মাইক্রোসফটের নতুন পরিকল্পনার কথা উঠে এসেছে মার্কিন প্রকাশনা ‘বিজনেস ইনসাইডার’-এর প্রতিবেদনে। বিজ্ঞাপনগুলো গেইম খেলায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিজনেস ইনসাইডার। উদাহরণ হিসেবে বাণিজ্য প্রকাশনাটি বলেছে রেসিং গেইমের কথা। রেসের সময় ট্র্যাকের পাশের বিলবোর্ডে থাকতে পারে বিজ্ঞাপনগুলো। মাইক্রোসফট কীভাবে বিজ্ঞাপন দেখাবে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। বিজ্ঞাপন কি অ্যাভাটারের […]
যুক্তরাষ্ট্রে কয়লা ও পারমাণু শক্তিকে ছাড়িয়ে বায়ু-বিদ্যুৎ

যুক্তরাষ্ট্রের ‘এনার্জি ইনফর্মেশন অ্যাডমিনিস্ট্রেশন’ ২৯ মার্চ জানিয়েছে, ওই দিন যুক্তরাষ্ট্রে দুই হাজার ১৭ গিগাওয়াট-আওয়ার বিদ্যুৎ উৎপাদন করেছে উইন্ড টারবাইনগুলো। পুরো যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ চাহিদার ১৯ শতাংশ এসেছে বায়ু শক্তি নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থেকে। ওই একই দিনে বায়ু শক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার চেয়ে বেশি বিদ্যুৎ এসেছে কেবল প্রাকৃতিক গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থেকে। ২৯ মার্চ […]
যুক্তরাষ্ট্রে কয়লা ও পরমাণু শক্তিকে ছাড়িয়ে বায়ু-বিদ্যুৎ

যুক্তরাষ্ট্রের ‘এনার্জি ইনফর্মেশন অ্যাডমিনিস্ট্রেশন’ ২৯ মার্চ জানিয়েছে, ওই দিন যুক্তরাষ্ট্রে দুই হাজার ১৭ গিগাওয়াট-আওয়ার বিদ্যুৎ উৎপাদন করেছে উইন্ড টারবাইনগুলো। পুরো যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ চাহিদার ১৯ শতাংশ এসেছে বায়ু শক্তি নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থেকে। ওই একই দিনে বায়ু শক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার চেয়ে বেশি বিদ্যুৎ এসেছে কেবল প্রাকৃতিক গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থেকে। ২৯ মার্চ […]
বাগের খোঁজ দিলেই হাজার ডলার ‘পুরস্কার’ দেবে মাইক্রোসফট

সম্প্রতি এক ব্লগ পোস্টে ‘ডায়নামিক্স ৩৬৫’, ‘পাওয়ার প্ল্যাটফর্ম’ এবং ‘এম৩৬৫’-এর উচ্চঝুঁকিপূর্ণ ত্রুটির সন্ধান দেওয়ার বিপরীতে পুরস্কারের আকার আরও বড় করার ঘোষণা দিয়েছে ‘মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টার’। ডায়নামিক্স ৩৬৫ এবং পাওয়ার প্ল্যাটফর্মের ‘ক্রস-টেনেন্ট’ ডেটা ফাঁস করে দিচ্ছে এমন কোনো বাগের খোঁজ দিলেই ২০ হাজার ডলার পর্যন্ত কামাই করতে পারবেন নিরাপত্তা গবেষকরা। এ ছাড়াও, মাইক্রোসফট ৩৫৬-এ বিপজ্জনক […]
খুব শিগগিরই আসছে গুগলের পিক্সেল ওয়াচ?

নির্ভরযোগ্য এক তথ্য ফাঁসকারীর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, সম্ভবত এ বছরেই নতুন স্মার্টওয়াচটি উন্মুক্ত করতে পারে গুগল। তবে নির্দিষ্ট করে কোনো দিন তারিখ উল্লেখ করেননি ওই তথ্য ফাঁসকারী। একটি অনলাইন ম্যানুয়ালের স্ক্রিনশট শেয়ার করেছেন ওই ডেটা ফাঁসকারী। এ ছাড়াও ‘পিক্সেল রোহান’ নামটি উল্লেখ করেছেন তিনি। গুগলের পিক্সেল স্মার্টওয়াচের জন্য অপেক্ষা করছেন যারা, তাদের […]
গ্রুপ চালানোর নতুন ফিচার পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ

নতুন এই ফিচার পরীক্ষা করার ঘোষণা এসেছে বৃহস্পতিবার। ফিচারটি সেই সকল গ্রুপকে একসঙ্গে আনবে, যেগুলোতে সর্বোচ্চ ২৫৬ জন ব্যবহারকারী রয়েছেন। ফলে, অ্যাডমিন অসংখ্য ব্যবহারকারীর একটি গ্রুপকেও সহজে সতর্কবার্তা পাঠাতে পারবে বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট। “এটি আসলে সেই গ্রুপগুলোকে ভিত্তি করে তৈরি, যেসব গ্রুপ এরইমধ্যে আপনার জীবনের অংশ এবং আপনি যাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ […]