লকডাউনে চীন, বিপর্যয় শঙ্কা অ্যাপল পণ্য সরবরাহে

কোভিড-১৯ ঠেকানোর প্রক্রিয়ায় জ্যাম লেগেছে চীনের সড়কে, বন্দরে। হাজার হাজার শ্রমিক আটকে আছেন, খোলার প্রতীক্ষায় অসংখ্য কারখানা। আর এ অবস্থার ঢেউ বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় এসে পড়ছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। অ্যাপল পণ্যের উৎপাদক পেগাট্রন গত সপ্তাহে বলেছে, শাংহাই আর কুনশানের কারখানা তারা বন্ধ করে দেবে। এগুলোয় আইফোন ১৩, আইফোন এসই সিরিজ এবং অন্যান্য পরিচিত মডেল […]
লিনাক্স ল্যাপটপ ‘রেজারের’, তবে গেইমারদের জন্য নয়

রেজারের প্রথম ব্লেড ল্যাপটপ বাজারে এসেছিল এক দশক আগে। তাদের প্রতিটি ল্যাপটপেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। এ অবস্থা আজও পুরোপুরি বদলায়নি। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন বলছে, রেজার ব্র্যান্ড লাইনআপেই গত বছরের ‘রেজার ব্লেড ১৫ অ্যাডভান্সড’-এর ‘সুপ-আপ’ সংস্করণে এখন, ‘উবুনটু (Ubuntu)’ অপারেটিং সিস্টেম বসাচ্ছে ‘ল্যাম্বডা (Lambda)’ নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এগুলোকে ‘মেশিন লার্নিং’ এবং ‘এআই’ […]
ভিডিও প্ল্যাটফর্মগুলোর ওপর নামছে চীনের খড়্গ

‘উপযুক্ত’ ও ‘আইনসম্মত’ হিসেবে বিবেচিত কনটেন্টকে সুবিধা দেওয়ার বৃহত্তর পরিকল্পনায় এই অভিযান চালানোর কথা বলেছে দেশটি। “প্রাথমিকভাবে, ‘পর্ণোগ্রাফি, কুৎসিত, অদ্ভুত, চোরাই, অশ্লীল এবং জুয়া সমর্থক’ কনটেন্ট সংশোধনে নজর দেওয়া হচ্ছে।” –এক বিবৃতিতে বলেছে ‘সাইবারস্পেইস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না’। গেল বছর প্রায় ১০০ কোটির বেশি অনলাইন অ্যাকাউন্ট এবং হাজার হাজার ওয়েবসাইট সরাতে ‘স্পেশাল অপস’ চালু করেছিল চীন। […]
মাস্ককে ঠেকাতে ‘বিষের বড়ি’ গিলছে টুইটার

সিএনবিসি জানিয়েছে, কেউ যদি পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই টুইটারের ১৫ শতাংশ কিংবা তার বেশি সাধারণ শেয়ারের মালিক হয়ে যান, তাহলে অন্য অংশীদাররা ছাড় দেওয়া মূল্যে বাড়তি শেয়ার কেনার সুযোগ পাবেন। ২০২৩ সালের ১৪ এপ্রিল পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছে টুইটার। রয়টার্স লিখেছে, সম্ভাব্য অধিগ্রহণকারীর প্রস্তাব ঠেকানোর এমন কৌশল ‘পয়জন পিল’ হিসেবে পরিচিত। টুইটারের […]
দাম উঠছে না ডরসির ২৯ লাখ ডলারের টুইটার এনএফটির

ম্যালয়েশিয়ার নাগরিক সিনা এস্তাভি এনএফটি হিসেবে ডরসির প্রথম টুইট কিনেছিলেন ২০২১ সালের মার্চ মাসে। এ বছর নিলামে সেটির দাম উঠেছে মাত্র ছয় হাজার দুইশ ডলার; এস্তাভি যে দামে কিনেছিলেন তার ০.২ শতাংশ। ডিজিটাল সম্পদ হিসেবে ডরসির টুইটের এনএফটিকে লিওনার্দো দা ভিঞ্চির শিল্পকর্ম মোনালিসার সঙ্গে তুলনা করেছেন এস্তাভি। নিজের প্রথম টুইটে ডরসি লিখেছিলেন ‘জাস্ট সেটিং আপ […]
এম২ চিপের নতুন ম্যাক নিয়ে পরীক্ষা চালাচ্ছে অ্যাপল

বৃহস্পতিবার ডেভেলপার লগের বরাত দিয়ে নতুন চিপ নিয়ে পরীক্ষার-নিরীক্ষার খবর জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। নতুন অন্তত নয়টি ম্যাক কম্পিউটারে এম২ চিপের অন্তত চারটি ভিন্ন ভিন্ন সংস্করণের কার্যক্ষমতা যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। ম্যাক কম্পিউটারের বিদ্যমান মডেলগুলোতে এম১ চিপের বিভিন্ন সংস্করণ ব্যবহার করছে অ্যাপল। সেই এম১ চিপের উত্তরসূরী হিসেবেই বাজারে আসবে এম২ চিপগুলো। রয়টার্স জানিয়েছে, […]
সাড়ে ৬১ কোটি ডলারের ক্রিপ্টো চুরির দায় উত্তর কোরিয়ার?

ক্রিপ্টো জগতের সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে ৬১ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ডিজিটাল মুদ্রা হাতিয়ে নেওয়ার এ ঘটনাকে। ব্লকচেইন প্রযুক্তিনির্ভর গেইম ‘অ্যাক্সি ইনিফিনিটি’র গেইমাররা হ্যাকিংয়ের শিকার হন মার্চ মাসে। গেইমাররা এ প্ল্যাটফর্মে গেইম খেলে আর নিজের অ্যাভাটার বিনিময় করে ক্রিপ্টো মুদ্রা কামাই করতেন। সেই ক্রিপ্টোই হ্যাকাররা হাতিয়ে নিয়েছে। হ্যাকিংয়ের ওই ঘটনার […]
টুইটার কেনার প্রস্তাব নিয়ে নিজেও সন্দিহান মাস্ক

সম্প্রতি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারকে ঘিরে একর পর এক নাটকীয়তার জন্ম দিয়েছেন বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সর্বশেষ চার হাজার তিনশ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে প্রযুক্তি বাজারে আলোড়ন তুলেছেন তিনি। কিন্তু টুইটার আদৌ বদলদাবা করতে পারবেন কি না, সে প্রশ্নে মাস্ক নিজেই সন্দিহান। ভ্যাংকুভারে অনুষ্ঠিত ‘টেড২০২২ (TED2022)’ সম্মেলনে মাস্ক বলেছেন, “আমি নিশ্চিত […]
চার হাজার কোটি ডলারে টুইটার বগলদাবার প্রস্তাব মাস্কের

টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে প্রতিষ্ঠানের বৃহত্তম শেয়ার মালিক হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই একের পর এক নাটকীয়তার জন্ম দিয়েছেন টেসলা ও স্পেসএক্স কাণ্ডারী। তিনি টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবেন বলেও আশঙ্কার কথা জানিয়েছিলেন বাজার বিশ্লেষকরা। সেই ঘটনা প্রবাহে এবার নতুন চমক সৃষ্টি করে পুরো প্রতিষ্ঠানই কিনে নেওয়ার প্রস্তাব করে বসেছেন মাস্ক। শেয়ার কেনার আগে বিভিন্ন […]
সোয়া চার হাজার কোটি ডলারে টুইটার বগলদাবার প্রস্তাব মাস্কের

টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে প্রতিষ্ঠানের বৃহত্তম শেয়ার মালিক হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই একের পর এক নাটকীয়তার জন্ম দিয়েছেন টেসলা ও স্পেসএক্স কাণ্ডারী। তিনি টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবেন বলেও আশঙ্কার কথা জানিয়েছিলেন বাজার বিশ্লেষকরা। সেই ঘটনা প্রবাহে এবার নতুন চমক সৃষ্টি করে পুরো প্রতিষ্ঠানই কিনে নেওয়ার প্রস্তাব করে বসেছেন মাস্ক। শেয়ার কেনার আগে বিভিন্ন […]