বুচা হত্যাযজ্ঞ সম্পর্কিত হ্যাশট্যাগ ব্লক করেছে মেটা

হ্যাশট্যাগ ও ছবি ব্লকের বিষয়টি প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন সোমবার। ইউক্রেইনের রাজধানী কিইভের কাছাকাছি বুচা শহরটিতে ঘটিত হত্যাকাণ্ডের কারণে সামনে পশ্চিমাদের পক্ষ থেকে মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। স্বয়ংক্রিয় স্ক্যানিং পদ্ধতির কারণে ফেইসবুক ও ইনস্টাগ্রাম থেকে, হিংসাত্মক চিত্র এবং ‘বুচা’ অথবা ‘বুচাম্যাসাকার’-এর মতো হ্যাশট্যাগুলো ব্লক হয়েছে বলে জানিয়েছেন মেটার […]
ইউক্রেইন: ১৪ কোটি ডলারের তহবিল সংগ্রহ এপিকের

ফোর্টনাইটের নতুন সিজনটি শুরু হয়েছিল ২১ মার্চ। প্রথম দিনেই সংগ্রহ হয়েছিল তিন কোটি ৬০ লাখ ডলার। সর্বমোট ১৪ কোটি ৪০ লাখ ডলারের তহবিল সংগ্রহের বিষয়টি এপিক গেইমস নিশ্চিত করেছে মঙ্গলবার, ৫ এপ্রিল। কয়েকটি সংস্থায় গিয়েছে এই তহবিল; এর মধ্যে রয়েছে, ‘ডিরেক্ট রিলিফ’, ‘জাতিসংঘের শরাণার্থী বিষয়ক হাইকমিশন’, ‘জাতিসংঘ শিশু তহবিল’ এবং ‘বিশ্ব খাদ্য কর্মসূচী’। এপিকের পাশাপাশি […]
ফোনের ছবি থেকে থ্রিডি মডেল হবে এপিকের নতুন অ্যাপে

নতুন অ্যাপটি এখনও বেটা পর্যায়ে আছে, ব্যবহারের সুযোগও পাবেন সীমিত সংখ্যক ব্যবহারকারী। এপিক গেইমস অ্যাপটির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, হাতে তৈরি থ্রিডি মডেলের মতো দেখতে ডিজিটাল মডেল তৈরির সক্ষমতা দেখানো হয়েছে ভিডিওতে। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ১০ হাজার ব্যবহারকারী অ্যাপটির জন্য নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। তবে, অ্যাপটি ডাউনলোড […]
বড় পরিকল্পনা নিয়ে ক্রিপ্টোমুখী হচ্ছে ব্রিটিশ সরকার

বৈশ্বিক ক্রিপ্টো সম্পদের হাব নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে ব্রিটেন কিছু ‘স্টেবলকয়েন’কে দেশের বিদ্যমান আর্থিক নীতিমালার আওতায় আনতে নতুন আইন প্রণয়ন করবে বলে সোমবার জানিয়েছেন দেশটির আর্থিক সেবা মন্ত্রী জন গ্লেন। অন্যান্য ক্রিপ্টো মুদ্রার সঙ্গে ‘স্টেবলকয়েন’-এর পার্থক্য হচ্ছে এর মূল্যায়ন করা হয় মূল ধারার মুদ্রা ব্যবস্থা বা স্বর্ণের মতো কোনো পণ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে। ফলে, বিটকয়েন […]
‘এডিট বাটন’ প্রশ্ন কি তবে মাস্ক-আগরাওয়াল দ্বন্দ্বের পূর্বাভাস?

ইলন মাস্ক টুইটারের সবচেয়ে বড় অংশীদার হওয়ার পরপরই ‘এডিট বাটন’ প্রসঙ্গে পোল চালু করেছেন টেসলা ও স্পেসএক্স প্রধান। মাস্ক টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কেনার বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার। বার্তাসংস্থা রয়টার্স বলছে, টুইটারের ৩৫ লাখ শেয়ার কেনার পর মাইক্রোব্লগিং সেবাটিতে মাস্কের সম্পদের বাজারমূল্য এখন প্রায় তিনশ’ কোটি ডলার। প্ল্যাটফর্মের সবচেয়ে বড় অংশীদার হিসেবে আত্মপ্রকাশের পরপরই মাস্ক […]
টুইটারের সর্বোচ্চ অংশীদার এখন ইলন মাস্ক

মাস্ক টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কেনার বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার। সামাজিক মাধ্যমটির সবচেয়ে বড় ‘শেয়ার হোল্ডার’ হওয়ার পরপরই টুইটরের শেয়ার মূল্য বেড়েছে ২৩ শতাংশ। মাস্ক সাত কোটি ৩৫ লাখ টুইটার শেয়ার কিনেছেন। শুক্রবার লেনদেন শেষ হওয়ার আগে সামাজিক মাধ্যমটিতে তার সম্পদের আকার ২৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। শেয়ারগুলো বর্তমানে ‘ইলন মাস্ক রিভোকেবল […]
মেগা রকেটের ‘ড্রেস রিহার্সাল’ পেছালো নাসা

পরীক্ষাটি ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ নামে পরিচিত। রকেটটির পরীক্ষা সোমবার ৪ এপ্রিল পর্যন্ত পেছানোর ঘোষণা নিজস্ব ওয়েবসাইটের ব্লগ পোস্টে দিয়েছে নাসা। মোবাইল লঞ্চারের ওপরই উৎক্ষেপণের আগ পর্যন্ত রকেট অবস্থান করে। উৎক্ষেপণের গোটা চাপটিই এর ওপর এসে পড়ে। ফলে লঞ্চারের নিজেরও পাল্টা চাপ তৈরি করতে হয় যেটি অনেকগুলো ফ্যানের সাহায্যে তৈরি হয়। এর আরও একটি কাজ হলো […]
স্প্যাম বন্ধে নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে

সংশ্লিষ্টরা বলছেন, স্প্যাম এবং ভুয়া তথ্যের প্রচারণা মোকাবেলা করতেই মেসেজ ফরোয়ার্ড করার ফিচারের ওপর সীমাবদ্ধতা আনছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ বিষয়ক সাইট ‘ডব্লিউএ বেটাইনফো’ এক প্রতিবেদনে জানিয়েছে, আইওএসের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ২২.৭.০.৭৬-এ ইতোমধ্যেই যোগ হয়েছে ফিচারটি। ‘ডব্লিউএ বেটাইনফো’ এবং আরেক প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ ম্যাকের প্রতিবেদন বলছে অনুমোদিত সংখ্যার বেশি মানুষের কাছে মেসেজ ফরোয়ার্ড করতে গেলেই নোটিফিকেশন দিয়ে […]
হারানো ওয়াই-ফাই পাসওয়ার্ডের খোঁজ মিলবে যেভাবে

যে কোনো ম্যাক বা উইন্ডোজ কম্পিউটার প্রথমবার কোনো ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত করার সময়েই নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড জমা হয়ে যায় কম্পিউটার স্টোরেজে। ফলে, পুরনো ম্যাক বা উইন্ডোজ কম্পিউটার থেকে ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড পুনরুদ্ধার করা বেশ সহজ কাজ। ম্যাক ওএসে ওয়াই-ফাই পাসওয়ার্ড খুঁজবেন যেভাবে: ম্যাক কম্পিউটারে ব্যবহৃত এবং সেইভ করে রাখা সব পাসওয়ার্ড জমা থাকে […]
২০২১ ছিল ক্রিপ্টো মুদ্রার ‘ব্লকবাস্টার’ বছর

২০২১ সালের নভেম্বর মাস থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিশ্বের ২০টি দেশের ৩০ হাজার মানুষের ওপর জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিপ্টো মুদ্রা এক্সচেঞ্জ জেমিনাই। ওই গবেষণা বলছে, জরিপে অংশ নেওয়া দেশগুলোর ক্রিপ্টো মালিকদের প্রায় অর্ধেক প্রথমবারের মতো ডিজিটাল সম্পদের মালিক হয়েছেন ২০২১ সালেই। বার্তাসংস্থা রয়টার্স বলছে, নানা বিচারে ২০২১ ছিল ক্রিপ্টো মুদ্রার জন্য ব্লকবাস্টার বছর। […]