লেখায় সাহায্য করবে গুগল ডকস-এর নতুন আপডেট

ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটিতে নতুন কিছু ‘লিখতে সহায়ক’ ফিচার যোগ হচ্ছে, যেগুলোর মধ্যে রয়েছে সমার্থক শব্দ এবং বাক্য গঠনে পরামর্শ প্রদান। –সর্বশেষ ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। পাশাপাশি, যে কোনো ধরনের আপত্তিকর ভাষার ব্যবহারে সতর্ক করবে নতুন এ সেবা। এ ছাড়া সেবাটি লেখকদের ‘প্যাসিভ’-এর বদলে ‘অ্যাকটিভ ভয়েস’ ব্যবহারের বিষয়টিও নিশ্চিত করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার। […]
ইইউ’র বাজার পর্যবেক্ষকদের নজরে মাইক্রোসফট ক্লাউড ব্যবসা

‘অ্যান্টিট্রাস্ট’ নীতিমালা লঙ্ঘন এবং আদেশ অমান্য করে ‘প্রতিযোগিতাবিমুখ অনুশীলন’ চালু রাখার অভিযোগে গত এক দশকে ইউরোপীয় কমিশন মাইক্রোসফটকে মোট ১৮০ কোটি ডলার জরিমানা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। এবার, জার্মান সফটওয়্যার সেবাদাতা ‘নেক্সটক্লাউড’, ফ্রান্সের ‘ওভিএইচক্লাউড’সহ আরও দুটি প্রতিষ্ঠান মাইক্রোসফটের ক্লাউড ব্যবসা নিয়ে অভিযোগ তোলায় আবারও ইইউ’র বাজার নিয়ন্ত্রকদের রেডারে ধরা পড়েছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বীদের […]
আলাদা বিদ্যুৎ সংযোগ লাগে না ১ ইঞ্চি এইচডিএমআই মনিটরের

এমনই এক এইচডিএমআই ডিসপ্লে বানিয়েছেন ইউটিউবার ‘মিটজিলা’। ১২৮ বাই ৬৮ ডট মেট্রিক্সের পিসি মনিটরটি সরাসরি কম্পিউটার সিস্টেমের সঙ্গে সংযোগ দেওয়ার আলাদা কৌতুহল অনুভব করেছিলেন নির্মাতা। আর, নিজের সৃষ্টিকে মিটজিলা আখ্যা দিচ্ছেন “সর্বকালের ক্ষুদ্রতম আর সবচেয়ে বাজে এইচডিএমআই ডিসপ্লে” হিসেবে। প্রযুক্তি বাজারে ছোট ওএলইডি স্ক্রিন নতুন কিছু নয়। নিজেই স্মার্টওয়াচ বানানো থেকে শুরু করে আবহাওয়ার বিশ্লেষণের […]
‘ল্যাপসাস কাণ্ড’: যুক্তরাজ্যের আদালতে অভিযুক্ত কিশোরদ্বয়

শুক্রবার ১৬ ও ১৭ বছর বয়সী ওই দুই কিশোরকে লন্ডনের ‘হাইবেরি কর্নার ইউথ কোর্টে’ হাজির করা হয় বলে জানিয়েছে বিবিসি। উভয়ের বিরুদ্ধে একাধিক সাইবার অপরাধের অভিযোগ আনা হয়েছে। আদালতে হাজিরার পর শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন দুই কিশোর। ‘ল্যাপসাস’ নিয়ে চলমান আন্তর্জাতিক তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন দুই কিশোর। সাম্প্রতিক মাসগুলোতে এনভিডিয়া, মাইক্রোসফট, ইউবিসফট এবং স্যামসাংয়ের […]
ভূমিতে নিষেধাজ্ঞা রেখে মহাকাশে সহযোগিতা নয়: রাশিয়া

রাশিয়ার মাহাকাশ গবেষণা সংস্থা রসকসমস প্রধান দিমিত্রি রোগোজিন টুইট করেছেন, আইএসএস ও অন্যান্য প্রকল্পের ‘অংশীদারদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনঃস্থাপন’ কেবল তখনই সম্ভব যখন ‘বেআইনি অবরোধ-নিষেধাজ্ঞা কোনো শর্ত ছাড়াই সম্পূর্ণ উঠে যাবে।’ অবরোধ-নিষেধাজ্ঞার বিপরীতে নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) এবং কানাডিয়ান স্পেস এজেন্সি (সিএসএ)-এর কাছে চিঠি লিখে আবেদন করার কথাও টুইটে উল্লেখ করেছেন রোগোজিন। প্রতিটি দেশের […]
চলে এসেছে অ্যাপলের আইওএস ১৪.৫

এই আপডেটে কিছু নতুন ফিচারের দেখা মিলবে যা ব্যবহারকারীর হাতে গোপনতা প্রশ্নে নিয়ন্ত্রণ অনেকটাই ফিরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। তবে, ফেইসবুক ও অন্যান্য ডেটা ট্র্যাকিং বিজ্ঞাপননির্ভর প্রতিষ্ঠান এর বিপক্ষে কথা বলে আসছে অনেকদিন ধরেই। সফটওয়্যারটিতে দেখা মিলবে নতুন এক প্রক্রিয়ার। এতে বিজ্ঞাপনদাতার ডিভাইস আইডি’র জন্য অনুমতি নিতে হবে। অ্যাপল বলছে, এতে ট্র্যাকিং কমবে, ব্যবহারকারীর […]
বেইজিংয়ে জরিমানায় চার অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, ওই চার প্রতিষ্ঠান হচ্ছে, জিএসএক্স টেকএডু ইনকর্পোরেটেড, টিএএল এডুকেশন গ্রুপ, কুলার্ন টেকনোলজি হোল্ডিং লিমিটেড এবং গাওসি। চারটির প্রত্যেকটিকেই সর্বোচ্চ জরিমানা করেছেন বাজার নিয়ন্ত্রকরা। কারণ মূল্যছাড়ের নামে কোর্স বিক্রি করার সময় প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, তাদের কোর্সের আসল মূল্য অনেক বেশি। আদতে ঘটনাটি তা নয়। চীনা কর্তৃপক্ষ অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে বাঁধতে […]
অক্সিজেন কনসেনট্রেটর নিয়ে ভারতের পাশে অ্যামাজন

সিয়াসাত ডেইলির এক প্রতিবেদন বলছে, প্রথম চালান রোববার ভারতের মুম্বাই শহরে পৌঁছানোর কথা রয়েছে। এ ছাড়াও চালানের অধিকাংশ এপ্রিলের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। কাজটি করার লক্ষ্যে অ্যামাজন হাত মিলিয়েছে এসিটি গ্র্যান্টস, টেমাসেক ফাউন্ডেশন, পুনে প্ল্যাটফর্ম ফর কোভিড-১৯ রেসপন্স (পিপিসিআর) এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে। জরুরি ভিত্তিতে আট হাজার অক্সিজেন কনসেনট্রেটর এবং পাঁচশ বাইপিএপি […]
নিজ কার্যালয়ে কর্মীদের জন্য টিকার ব্যবস্থা করছে অ্যাপল

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, এ কাজে ড্রাগস্টোর চেইন ওয়ালগ্রিনস বুটস অ্যালায়েন্স ইনকর্পোরেটেড এর সঙ্গে কাজ করবে অ্যাপল। মূলত ড্রাগস্টোর চেইনটির ক্রেতায় পরিণত হবে অ্যাপল। কর্মীরা যাতে নিজ নিজ টিকার জন্য আবেদন করতে পারে, সে লক্ষ্যে ওয়েবসাইটও তৈরি করবে তারা। শুক্রবার এ ব্যাপারে জানিয়েছেন অ্যাপল মুখপাত্র। এ ধরনের কর্মসূচী নিয়ে আসা প্রথম ও বড় সিলিকন ভ্যালি […]
কোভিড-১৯: টুইটারকে টুইট সরাতে ভারতের অনুরোধ

অনুরোধে সাড়া দিয়ে টুইটার ভারত থেকে আড়াল করে দিয়েছে টুইটগুলো। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, টুইটার হার্ভার্ড ইউনিভার্সিটি প্রজেক্ট লুমেন ডেটাবেজকে জানিয়েছে, ওই টুইটগুলো সেন্সর করার জন্য ভারত সরকার জরুরি নির্দেশ জারি করেছিল। লুমেনকে টুইটারের দেওয়া তথ্য বলছে, ভারত সরকার এপ্রিলের ২৩ তারিখ অনুরোধ জানায় এবং মোট ২১টি টুইটের কথা উল্লেখ […]